Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমিত শাহ

Minister of Home Affairs of India
অমিত শাহ
২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের কৃতীত্ব দিতেই হবে দলের সভাপতি অমিত শাহকে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং গুজরাটেও বিজেপির সাফল্যের পিছনে রয়েছেন শাহ। সরখেজের চারবারের বিধায়ক শাহ মোদীর সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন অমিত শাহের হাতে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছিলেন। অমিত শাহ একজন সফল ব্যসায়ী। পিভিসি পাইপলাইনের পৈত্রিক ব্যবসা রয়েছে তাঁর।আমেদাবাদে কলেজে পড়াকালীন তিনি আরএসএসের স্বয়ংসেবক (স্বেচ্ছাসেবী) হন। আরএসএসে থাকাকালীন ১৮৮২ সালে তাঁর সঙ্গে মোদীর দেখা হয়। আরএসএসের ছাত্রনেতা হিসাবেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন অমিত শাহ, পরবর্তী কালে ১৯৮৬ সালে বিজেপিতে যোগ দেন। নিজের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি দলকে সাফল্যের এক আলাদা উচ্চতায় নিয়ে যান এবং রাজনীতির টেবিলে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসার সম্মান অর্জন করেন।. .
By Rashmi | Saturday, August 31, 2019, 11:40:06 PM [IST]

অমিত শাহ জীবনি

২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির অভাবনীয় সাফল্যের কৃতীত্ব দিতেই হবে দলের সভাপতি অমিত শাহকে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং গুজরাটেও বিজেপির সাফল্যের পিছনে রয়েছেন শাহ। সরখেজের চারবারের বিধায়ক শাহ মোদীর সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন অমিত শাহের হাতে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছিলেন। অমিত শাহ একজন সফল ব্যসায়ী। পিভিসি পাইপলাইনের পৈত্রিক ব্যবসা রয়েছে তাঁর।আমেদাবাদে কলেজে পড়াকালীন তিনি আরএসএসের স্বয়ংসেবক (স্বেচ্ছাসেবী) হন। আরএসএসে থাকাকালীন ১৮৮২ সালে তাঁর সঙ্গে মোদীর দেখা হয়। আরএসএসের ছাত্রনেতা হিসাবেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন অমিত শাহ, পরবর্তী কালে ১৯৮৬ সালে বিজেপিতে যোগ দেন। নিজের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি দলকে সাফল্যের এক আলাদা উচ্চতায় নিয়ে যান এবং রাজনীতির টেবিলে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসার সম্মান অর্জন করেন।

আরও পড়ুন

অমিত শাহ ব্যক্তিগত জীবন

পুরো নাম অমিত শাহ
জন্ম-তারিখ 22 Oct 1964 (বয়স 61)
জন্মস্থান মুম্বাই (মহারাষ্ট্র)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা NULL
পেশা কৃষিবিদ, রাজনীতিবিদ এবং সমাজকর্মী
পিতৃ পরিচয় অমিত অনিল চন্দ্র শাহ
মাতৃ পরিচয় শ্রীমতী কুসুমবেন শাহ
জীবনসঙ্গীর নাম সোনালবেন শাহ
জীবনসঙ্গীর পেশা সমাজকর্মী
সন্তান 1 পুত্র
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://amitshah.co.in
Current Constituency Gandhinagar

অমিত শাহ মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹65.25 CRORE
সম্পদ
₹65.67 CRORE
দায়বদ্ধতা
₹42.1 LAKHS

অমিত শাহ সম্পর্কে বিশেষ তথ্য

খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে অমিত শাহের, ২০০৬ সালে তিনি গুজরাট চেস অ্যাসোসিয়েশনের সভাপতি হন, ২০০৯ সালে সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসনে বসেন এবং ২০১৪ সালে গুজরাট স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি ২০০৯ সালে গুজরাট স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। গুজরাট স্টেট চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে তাঁর সময়কালে অমতি শাহ আমেদাবাদের সরকারি স্কুলগুলিতে দাবা খেলার প্রকল্পের সূচনা করেছিলেন। আপনি যদি তাঁর স্কুল জীবনে ফিরে যান, দেখতে পাবেন সেই সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে।

অমিত শাহ রাজনৈতিক টাইমলাইন

  • 2019 : লালকৃষ্ণ আডবাণীর দীর্ঘদিনের লোকসভা কেন্দ্র গান্ধীনগর থেকে সপ্তদশ লোকসভায় প্রতিদ্বন্দ্বিত করেন তিনি এবং ৫ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন।
  • 2017 : রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 2014 : অমিত শাহ ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হন।
  • 2013 : তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হন। গুজরাট সরকারের মন্ত্রীও হন।
  • 2012 : ২০১২ সালের বিধানসভা নির্বাচনে অমিত শাহ নারানপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কংগ্রেসের ডক্টর জিতুভাই বি. প্যাটেলকে পরাজিত করেন। এবার ৬০,০০০ বেশি ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
  • 2007 : সরখেজ থেকে ফের বিশাল ব্যবধানে জয় পান অমিত শাহ। এবার তিনি কংগ্রেসের শশীকান্ত ভি.প্যাটেল (ভুরাভাই)-কে পরাজিত করেন ২,৩২,৮৩২ ভোটের ব্যবধানে। তিনি ফের রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। তাঁকে স্বরাষ্ট্র, পরিবহন, প্রহিবিশন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন এবং আবগারি দফতরের দায়িত্ব দেওয়া হয়।
  • 2002 : অমিত শাহ ফের সরখেজ বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি ১,৫৮,০৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী হিমাংশু বিত্থলভাই প্যাটেলকে। অমিত শাহ গুজরাট মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, পরিবহন এবং প্রহিবিশনের মত গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হন।
  • 2001 : তিনি বিজেপির সহকারিতা প্রকোষ্টের জাতীয় আহ্বায়ক হন। অমিত শাহ গৌরব যাত্রার সহ-আয়োজক ছিলেন।
  • 2000 : অমিত শাহ আমেদাবাদ জেলার সমবায় ব্যাঙ্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • 1999 : তিনি গুজরাটে বিজেপির রাজ্য সহ-সভাপিত হন।
  • 1998 : একই আসন থেকে গুজরাট বিধানসভায় পুনর্নির্বাচিত হন অমিশ শাহ। তিনি পরাজিত করেন কংগ্রেসের প্রমুখভাই কানুভাই প্যাটেলকে।পার্টির দিক থেকে সেই বছরেই গুজরাট বিজেপির রাজ্য সম্পাদক নিযুক্ত হন তিনি।
  • 1997 : তিনি সরখেজ বিধানসভা আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়ে বিধায়ক হন। ২৫,০০০ ভোটের ব্যবধানে এই আসন থেকে নির্বাচিত হন তিনি।
  • 1997 : তিনি ভারতীয় জনতা যুব মোর্চার কোষাধ্যক্ষ হন।
  • 1995 : তিনি গুজরাট স্টেট ফাইন্যান্স কর্পোরেশনের সভাপতি হন।
  • 1989 : গুজরাটের আমেদাবাদ শহরে বিজেপির সম্পাদক নিযুক্ত হন।
  • 1987 : তিনি ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য হিসাবে নিযুক্ত হন।
  • 1982 : গুজরাটে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের যুগ্ম সম্পাদক হন।
  • 1980 : আরএসএসে যোগ দেন অমিত শাহ এবং চার বছরেরও বেশি সময় ধরে আরএসএসের ছাত্র শাখা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের হয়ে কাজ করেন।

অমিত শাহ এর সাফল্য

আগে, প্রতি বছর গড়ে ৩,৫০০ কর্মী দলীয প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করত। অমিত শাহের তত্ববধানে ২০১৫ সালে এই শিবিরে ৭,৫০,০০০ বেশি কর্মী যোগদান করেন।অমিত শাহের নেতৃত্বে সারা দেশে বিজেপির কর্মী সংখ্যা ৩ কোটি থেকে বেড়ে ১১ কোটিতে পৌঁছয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+