যোগী আদিত্যনাথ গোরখপুর জেলার ডানপন্থী জনপ্রিয় হিন্দুত্ববাদী রাজনীতিবিদ। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি পাউরি গারওয়াল জেলার ( বর্তমানে উত্তরাখণ্ড)অজয় মোহন বিষ্ঠের বাড়িতে জন্মগ্রহণ করেন। বিজ্ঞান নিয়ে স্নাতক হন। ছাত্র জীবনে বহু সামাজিক কাজকর্ম এবং আন্দলনে সক্রিয় ভাবে অংশ নেন। ২২ বছর বয়সে তিনি সাংসারিক জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। এক জায়গায় ঈশ্বরের উপাসনা করার পরবর্তে তিনি গোটা অঞ্চলে ঘুরে বেড়ান এবং মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন। তিনি পূর্ব উত্তরপ্রদেশে জনজাগরণ অভিযান শুরু করেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিতে তিনি সব জাত এবং ধর্মের মানুষের সঙ্গে একাসনে বসে খাবার খেয়েছিলেন। তিনি ১৯৯৮ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সংসদের সদস্য হন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন।
| পুরো নাম | যোগী আদিত্যনাথ |
| জন্মস্থান | পানচুর, পাউরি গারওয়াল |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | Graduate |
| পেশা | সাধু এবং রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | আনন্দ সিং বিষ্ঠ |
| মাতৃ পরিচয় | সাবিত্রী দেবী |
| জীবনসঙ্গীর নাম | NA |
| ধর্ম | হিন্দু |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.