Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজনাথ সিং

রাজনাথ সিং
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজের কেরিয়ার শুরু করেছিলেন ফিজিক্সের প্রফেসর হিসাবে। পরবর্তীতে তিনি আরএসএসে নাম লেখান এবং জনতা দলে যোগ দেন। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনে মির্জাপুর থেকে জনতা দলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান এবং পরাজিত করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আজহার ইমামকে। ১৯৮০ এবং ১৯৮৫ সালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান। দীর্ঘদিন দলের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর ১৯৮৮ সালে উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য নিযুক্ত হন। ১৯৯১ সালে উত্তরপ্রদেশে প্রথম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী হন। ১৯৯৪ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত হন এবং ১৯৯৯ সালে কেন্দ্রীর মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী হন। নিজের চওড়া কপালের জোরে ২০০০ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন রাজনাথ সিং। ২০০৫ সালে বিজেপির জাতীয় সভাপতি নিযুক্ত হন। গাজিয়াবাদ কেন্দ্র থেকে ২০০৯ সালে ১৫তম লোকসভায় নির্বাচিত হন। ১৬তম লোকসভা নির্বাচনে লখনউ কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন। বর্তমানে তিনি নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন।. .
By Moumi Majumdar | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

রাজনাথ সিং জীবনি

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজের কেরিয়ার শুরু করেছিলেন ফিজিক্সের প্রফেসর হিসাবে। পরবর্তীতে তিনি আরএসএসে নাম লেখান এবং জনতা দলে যোগ দেন। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনে মির্জাপুর থেকে জনতা দলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান এবং পরাজিত করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আজহার ইমামকে। ১৯৮০ এবং ১৯৮৫ সালে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান। দীর্ঘদিন দলের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর ১৯৮৮ সালে উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য নিযুক্ত হন। ১৯৯১ সালে উত্তরপ্রদেশে প্রথম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী হন। ১৯৯৪ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতি নিযুক্ত হন এবং ১৯৯৯ সালে কেন্দ্রীর মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী হন। নিজের চওড়া কপালের জোরে ২০০০ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন রাজনাথ সিং। ২০০৫ সালে বিজেপির জাতীয় সভাপতি নিযুক্ত হন। গাজিয়াবাদ কেন্দ্র থেকে ২০০৯ সালে ১৫তম লোকসভায় নির্বাচিত হন। ১৬তম লোকসভা নির্বাচনে লখনউ কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ী হন। বর্তমানে তিনি নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন।

আরও পড়ুন

রাজনাথ সিং ব্যক্তিগত জীবন

পুরো নাম রাজনাথ সিং
জন্ম-তারিখ 10 Jul 1951 (বয়স 74)
জন্মস্থান গ্রাম ভাভোরা, জেলা চান্দৌলি (উত্তরপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Post Graduate
পেশা শিক্ষক
পিতৃ পরিচয় শ্রী রামবদন সিং
মাতৃ পরিচয় শ্রীমতী গুজরাতি দেবী
জীবনসঙ্গীর নাম শ্রীমতী সাবিত্রী সিং
জীবনসঙ্গীর পেশা প্রযোজ্য নয়
সন্তান 2 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু

রাজনাথ সিং মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹2.92 CRORE
সম্পদ
₹2.92 CRORE
দায়বদ্ধতা
N/A

রাজনাথ সিং সম্পর্কে বিশেষ তথ্য

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে ভারত কে বীর ওয়েব পোর্টালের উদ্বোধন করেন।শহিদ পরিবারের কল্যাণের জন্য এই তহবিল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
দুর্নীতির অভিযোগে ২০১৩ সালে নীতিন গড়কড়ি পদত্যাগ করলে রাজনাথ সিং পুনরায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন।

রাজনাথ সিং রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ১৬তম লোকসভা নির্বাচনে লখনউ কেন্দ্র থেকে জয়ী হন রাজনাথ সিং, কংগ্রেসের রিতা বহুগুনা জোশীকে পরাজিত করেন ২,৭২,৭৪৯ ভাটের বিশাল ব্যবধানে। মোদী সরকারের মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হন।
  • 2009 : গাজিয়াবাদ কেন্দ্র থেকে ১৫তম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন। তিনি ৯০,৬৮১ ভোটে পরাজিত করেন সুরেন্দ্র প্রকাশ গোয়েলকে।
  • 2003 : তিনি ভারত সরকারের কৃষিমন্ত্রী হন।
  • 2002 : হায়দারগড় কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন, পরাজিত করেন সমাজবাদী পার্টির অরবিন্দ সিং-কে ২৪,৫৩৬ ভোটের ব্যবধানে।
  • 2000 : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
  • 1999 : ভারত সরকারের সড়ক পরিববহণ মন্ত্রী নিযুক্ত হন।
  • 1994 : রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1991 : উত্তরপ্রদেশে প্রথম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী হন।
  • 1985 : ফের একবার বিধানসভা নির্বাচনে পরাজিত হন, এবার কংগ্রেস প্রার্থী রফিকানের কাছে হারেন ৪১৮৯ ভোটে।
  • 1980 : ১৯৮০ সালে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসাবে পরাজিত হন। এবার প্রাক্তন প্রতিদ্বন্দ্বী আজহার ইমামের কাছে ১১,৬৬০ ভোটের ব্যবাধানে হারেন তিনি।
  • 1977 : মির্জাপুর কেন্দ্র থেকে জনতা দলের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি জাতীয় কংগ্রেসের আজহার ইমামকে পরাজিত করেন ১২,৭৫৫ ভোটের ব্যবধানে।

রাজনাথ সিং এর সাফল্য

কৃষিমন্ত্রী থাকাকালীন ২০০৩ সালে তিনি কৃষক কল সেন্টার এবং ফার্ম ইনকাম বীমা প্রকল্প চালু করেন। তিনি কৃষি ঋণের সুদের হারও কমিয়ে দেন এবং কৃষক কমিশন স্থাপন করেন। এছাড়াও ফার্ম ইনকাম বীমা প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+