Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অখিলেশ যাদব

অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির অন্যতম মুখ অখিলেশ যাদব। তিনি উত্তরপ্রদেশের ২০তম মুখ্যমন্ত্রী। এটওয়ার সেন্ট মেরি থেকে স্কুল জীবনের শুরু। এরপর রাজস্থানের ঢোলপুরে মিলিটারি স্কুলে পঠন-পাঠন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে অস্ট্রেলিয়ায় যান। ১৯৯৯ সালের ২৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডিম্পল যাদবের সঙ্গে। উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবেই পরিচিত অখিলেশ যাদব। ৩৮ বছর বয়সে ২০১২ সালের মার্চ মাসে তিনি শপথ গ্রহণ করেন। ২০১৭ সালের ১১ মার্চ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।. .
By Rashmi | Tuesday, February 19, 2019, 12:51:13 PM [IST]

অখিলেশ যাদব জীবনি

সমাজবাদী পার্টির অন্যতম মুখ অখিলেশ যাদব। তিনি উত্তরপ্রদেশের ২০তম মুখ্যমন্ত্রী। এটওয়ার সেন্ট মেরি থেকে স্কুল জীবনের শুরু। এরপর রাজস্থানের ঢোলপুরে মিলিটারি স্কুলে পঠন-পাঠন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে অস্ট্রেলিয়ায় যান। ১৯৯৯ সালের ২৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডিম্পল যাদবের সঙ্গে। উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবেই পরিচিত অখিলেশ যাদব। ৩৮ বছর বয়সে ২০১২ সালের মার্চ মাসে তিনি শপথ গ্রহণ করেন। ২০১৭ সালের ১১ মার্চ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন

অখিলেশ যাদব ব্যক্তিগত জীবন

পুরো নাম অখিলেশ যাদব
জন্ম-তারিখ 01 Jul 1973 (বয়স 52)
জন্মস্থান ১-০৭-১৯৭৩
রাজনৈতিক দলের নাম Samajwadi Party
শিক্ষা 12th Pass
পেশা স্নাতকোত্তর
পিতৃ পরিচয় মুলায়ম সিং যাদব
মাতৃ পরিচয় মালতী দেবী
জীবনসঙ্গীর নাম ডিম্পল যাদব
জীবনসঙ্গীর পেশা লোকসভার সাংসদ
সন্তান 1 পুত্র 2 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট www.akhileshyadav.com

অখিলেশ যাদব মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹41.03 CRORE
সম্পদ
₹42.03 CRORE
দায়বদ্ধতা
₹99.86 LAKHS

অখিলেশ যাদব সম্পর্কে বিশেষ তথ্য

অখিলেশ যাদব উত্তরপ্রদেশের সবচেয়ে তরুণ মুখ্যমন্ত্রী। তিনি তিন-বার লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০১৭-তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ রাজ্যজুড়ে ১০,০০০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেন এবং ৮০০ মিছিল করেন। গ্রামীণ জীবনের বিকাশ এবং কৃষক ও দরিদ্রদের কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকার সাফল্য ধরা পড়ে উত্তরপ্রদেশের নতুন ছবিতে। ভারতীয় রাজনীতির অন্যতম তরুণ মুখ তিনি, তরুণ প্রজন্মের উন্নতিকল্পে তিনি একাধিক ভাল পদক্ষেপ গ্রহণ করেন।

অখিলেশ যাদব রাজনৈতিক টাইমলাইন

  • 2017: অখিলেশ যাদব এসপি - কংগ্রেস জোটের নেতৃত্ব দেন এবং বিজেপির কাছে পরাজিত হন।
  • 2012: উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হওয়ার জন্য তিনি ১৫তম লোকসভা থেকে পদত্যাগ করেন।
  • 2012: ২০১২ সালের ১৫ মার্চ উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ। সেই সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর।
  • 2012: ২০১২ সালের ১০ মার্চ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা নিযুক্ত হন।
  • 2009: তৃতীয় বারের জন্য ১৫তম লোকসভার সদস্য নির্বাচিত।
  • 2007: পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও বন সংক্রান্ত কমিটির সদস্য হন।
  • 2004: ১৪ তম লোকসভায় জিতে দ্বিতীয় বারের জন্য সাংসদ হন। পরবর্তী কালে বিভিন্ন কমিটির সদস্য হন, যারমধ্যে রয়েছে নগরোন্নয়ন কমিটি, সাংসদদের জন্য কম্পিউটার বিধান সংক্রান্ত কমিটি, দলগুলির কার্যালয়, লোকসভার সচিবালয়ের কর্মকর্তাদের কমিটি, ইত্যাদি।
  • 2002: বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও বন সংক্রান্ত কমিটির সদস্য নিযুক্ত হন। এর আগে তিনি দুই বছর নীতিশাস্ত্র বিষয়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 2000: ২০০০ সালে ১৩তম লোকসভার উপনির্বাচনে কণৌজ কেন্দ্র থেকে নির্বাচিত হন।

অখিলেশ যাদব এর সাফল্য

তাঁর প্রথম কৃতিত্ব হল উত্তরপ্রদেশের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলানো। সমাজবাদী পার্টির ভাবমূর্তি পরিবর্তনের জন্য তাঁকে কৃতিত্ব দিতেই হবে পাশাপাশি দলের নির্বাচনী প্রচারে আধুনিক চিন্তাধারা এনেছেন। গ্রামীণ জীবনের বিকাশ এবং কৃষক ও দরিদ্রদের কল্যাণে তাঁর সক্রিয় ভূমিকার সাফল্য ধরা পড়ে উত্তরপ্রদেশের নতুন ছবিতে। তাঁর সাইকেল রালি বিশাল সাফল্য পেয়েছিল, এটি বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়েছিল।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+