Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এইচ ডি কুমারস্বামী

এইচ ডি কুমারস্বামী
এইচডি কুমারস্বামী একজন রাজনীতিবিদ, এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৪ মাস জোট সরকার চালানোর পরে অবশেষে তিনি আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। তিনি জনতা দল (সেকুলার)-এর কর্ণাটকের রাজ্য সভাপতিও। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার কনিষ্ঠ পুত্র কুমারস্বামী। তাঁর পুরো নাম হারদনাহল্লি দেবগৌড়া কুমারস্বামী, তবে বন্ধু এবং অনুগামীদের কাছে তিনি কুমার আন্না নামেই পরিচিত। তিনি জনতা দল (সেকুলার) –এর অন্যতম সফল , জনপ্রিয় এবং দক্ষ নেতা। যদিও প্রথম জীবনে রাজনীতি থেকে কয়েক মাইল দূরেই থাকতেন তিনি। দীর্ঘদিন সিনেমা জগতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তাঁর। অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো তাঁর নামও বিতর্কের সঙ্গে জড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিগামি চার্জ, যন্ত্রকল খনি কেলেঙ্কারি, বিশ্বভারতী মামলা। ২০০৬ সালে তাঁর মুখ্যমন্ত্রিত্বের সময়কালে কর্ণাটকের জিডিপি সর্বকালের রেকর্ড বৃদ্ধি পায় এবং তিনি জনগণের মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন।. .
By Rashmi | Thursday, July 25, 2019, 02:16:27 PM [IST]

এইচ ডি কুমারস্বামী জীবনি

এইচডি কুমারস্বামী একজন রাজনীতিবিদ, এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৪ মাস জোট সরকার চালানোর পরে অবশেষে তিনি আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। তিনি জনতা দল (সেকুলার)-এর কর্ণাটকের রাজ্য সভাপতিও। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার কনিষ্ঠ পুত্র কুমারস্বামী। তাঁর পুরো নাম হারদনাহল্লি দেবগৌড়া কুমারস্বামী, তবে বন্ধু এবং অনুগামীদের কাছে তিনি কুমার আন্না নামেই পরিচিত। তিনি জনতা দল (সেকুলার) –এর অন্যতম সফল , জনপ্রিয় এবং দক্ষ নেতা। যদিও প্রথম জীবনে রাজনীতি থেকে কয়েক মাইল দূরেই থাকতেন তিনি। দীর্ঘদিন সিনেমা জগতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তাঁর। অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো তাঁর নামও বিতর্কের সঙ্গে জড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিগামি চার্জ, যন্ত্রকল খনি কেলেঙ্কারি, বিশ্বভারতী মামলা। ২০০৬ সালে তাঁর মুখ্যমন্ত্রিত্বের সময়কালে কর্ণাটকের জিডিপি সর্বকালের রেকর্ড বৃদ্ধি পায় এবং তিনি জনগণের মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন।

আরও পড়ুন

এইচ ডি কুমারস্বামী ব্যক্তিগত জীবন

পুরো নাম এইচ ডি কুমারস্বামী
জন্ম-তারিখ 16 Dec 1959 (বয়স 66)
জন্মস্থান হারদনহল্লী, হাসান জেলা
রাজনৈতিক দলের নাম Janata Dal (Secular)
শিক্ষা Graduate
পেশা সরকারি কর্মচারী ও কৃষিবিদ
পিতৃ পরিচয় এইচ ডি দেবগৌড়া
মাতৃ পরিচয় চিন্নামা
জীবনসঙ্গীর নাম অনিতা কুমারস্বামী
জীবনসঙ্গীর পেশা উদ্য়োগপতি, রাজনীতিবিদ
সন্তান 1 পুত্র
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://www.cmkarnataka.gov.in/

এইচ ডি কুমারস্বামী মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹135.04 CRORE
সম্পদ
₹217.23 CRORE
দায়বদ্ধতা
₹82.19 CRORE

এইচ ডি কুমারস্বামী সম্পর্কে বিশেষ তথ্য

সিনেমা প্রযোজনা এবং ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত ছিলেন কুমারস্বামী। তিনি বেশ কয়েকটি কন্নড় ছবি প্রযোজনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রা চাকোরি, ছবিটি বিশাল হিট হয়, সিনেমা হলে টানা ৩৬৫ দিন ধরে প্রদর্শিত হয়েছিল ছবিটি।
২০০৭ সালের সেপ্টেম্বরে কন্নড় টেলিভিশন চ্যানেল কস্তুরী শুরু করেন কুমারস্বামী। বর্তমানে চ্যানেলটির পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর স্ত্রী অনিতা।
কন্নড় অভিনেতা রাজকুমারের বিশাল ভক্ত তিনি এবং তাঁর মতই পোশাক পড়েন, যা রাজকুমার সিনেমায় পরিধান করতেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান প্রাথমিকভাবে রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ ছিল না বরং সিনেমা তৈরির ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ ছিল।
তিনি বই পড়তে, গান শুনতে এবং সিনেমা দেখতে পছন্দ করেন।
গাড়ির প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, তাঁর সংগ্রহে রয়েছে লেম্বারগিনি, পোরশে, হামার এবং রেঞ্জ রোভারের মত গাড়ি।
এইচ ডি কুমারস্বামী তাঁর জনতা দর্শন এবং গ্রাম ভাস্তব্য কর্মসূচির জন্য জনপ্রিয়তা অর্জন করেন, বিশেষ করে কর্ণাটেকর গ্রামীণ এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

এইচ ডি কুমারস্বামী রাজনৈতিক টাইমলাইন

  • 2019: ২৪ জুলাই ২০১৯, কর্ণাটকে আস্থা ভোটে হেরে কংগ্রেস-জেডিএস জোট সরকার পড়ে গেলে কুমারস্বামী মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
  • 2018 : ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা ভোটে ফের কোনও দল সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, ফের একবার হাং বিধানসভা তৈরি হয়, কিন্তু এইবার কংগ্রেস দলের সমর্থনে মুখ্যমন্ত্রী হন কুমারস্বামী, শপথ গ্রহণ করেন ২৩ মে।
  • 2014 : ২০১৪ সালের নভেম্বরে তিনি পুনরায় কর্ণাটকে দলের রাজ্য সভাপতি নির্বাচিত হন।
  • 2013 : ৩১ মে কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা হন।
  • 2009 : তিনি ১৫তম লোকসভায় পুনরায় নির্বাচিত হন (দ্বিতীয় মেয়াদে)।
  • 2006 : বিজেপি ২০ মাসের জন্য জেডি(এস)-কে ক্ষমতা ভাগাভাগির চুক্তির প্রস্তাব দেওয়ার পর ২০০৬ সালের জানুয়ারিতে কুমারস্বামীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল টি এন চতুরবেদি। ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন, এবং ২০০৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পদত্যাগ করার আগে, তিনি পরবর্তী ২০ মাসের জন্য বিজেপিকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন।
  • 2004 : ২০০৪ সালে কর্ণাটকে কোনও দলই সংখ্যা গরিষ্ঠাতা না পাওয়ায় হাং বিধানসভার সৃষ্টি হয়, শেষ পর্যন্ত সরকার গড়তে কংগ্রেস ও জেডি(এস) জোট গঠন করে এবং নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করে। তিনি রামনগর কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হন।
  • 1999 : ১০০৯ সালে, সথানুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। এই জেডি(এস) নেতার কপাল ফেরে ২০০৪ সালে, রামনগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভ করেন।
  • 1998 : ১৯৯৮ সালে কুমারস্বামী পুনরায় নির্বাচনের আহ্বান জানান, এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী এম ভি চন্দ্রশেখর মূর্তির কাছে তিনি পরাজিত হন, নির্বাচন কমিশন কুমার আন্নার জামানত জব্দ করে।
  • 1996 : ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনের সময় রাজনীতিতে যোগ দেন। ১১তম লোকসভা নির্বাচনে কনকপুরা কেন্দ্র থেকে নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1986: কুমারস্বামী যিনি কুমার আন্না নামে তাঁর অনুগামীদের কাছে জনপ্রিয় তিনি ১৯৮৬ সালের ১৩ মার্চ অনিতাকে বিয়ে করেন, তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে, যার নাম নিখিল গৌড়া
  • Early 80 : তিনি বেঙ্গালুরুর জাতীয় কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জনের আগে প্রাক – বিশ্ববিদ্যালয় কলেজ সম্পন্ন করতে বিজয়া কলেজে ভর্তি হন।

এইচ ডি কুমারস্বামী এর সাফল্য

২০০৪, ২০০৮ , ২০১৩ এবং ২০১৮ সালে রামনগর কেন্দ্র থেকে কর্নাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন।
দু‍ই বার জনতা দল সেকুলারের কর্ণাটকের রাজ্য সভাপতি নির্বাচিত হন।
শিশুকন্যাদের রক্ষা করতে এবং তাদের প্রতি সমাজের মনোভাবকে পরিবর্তন করতে কুমারস্বামী একটি নতুন প্রকল্প নেন যা ভাগ্যলক্ষ্মী নামে পরিচিত। এই প্রকল্পের অধীনে ২০০৬ সালের ৩১ মার্চের পর জন্মানো প্রতিটি কন্যা সন্তানের নামে ১০ হাজার টাকা জমা করা হয়।
কুমারস্বামী মানুষের উপকারে লাগা একাধিক প্রকল্প চালু করেন, যা সাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করে, এর মধ্যে উল্লেখযোগ্য গ্রামে থাকা, কৃষকদের জন্য এককালীন ঋণ মকুব, লটারি নিষিদ্ধ করা, ছাত্রীদের জন্য সাইকেল এবং জনতা দর্শন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+