কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রপৌত্র। তাঁর ঠাকুমা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজবী গান্ধী এবং মা সনিয়া গান্ধী, তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধীও একজন সক্রিয় রাজনীতিবিদ। রাহুলের রাজনৈতিক কর্মজীবনের শুরু ২০০৪ সালে। তাঁর প্রথম লোকসভা নির্বাচনে বাবার নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। তাঁর স্কুল জীবন কেটেছে দেহরাদুনে, এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ। হার্ভার্ড কলেজ এবং ফ্লোরিডার রোলিন্স কলেজ থেকে আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল করেন রাহুল। রাজনীতিতে প্রবেশের আগে বেসরকারি সংস্থাগুলির জন্য কাজ করেছেন। বর্তমানে, আমেঠি লোকসভা কেন্দ্র থেকে তিনি সংসদের সদস্য।
| পুরো নাম | রাহুল গান্ধী |
| জন্ম-তারিখ | 19 Jun 1970 (বয়স 55) |
| জন্মস্থান | দিল্লি |
| রাজনৈতিক দলের নাম | Indian National Congress |
| শিক্ষা | Post Graduate |
| পেশা | রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | রাজীব গান্ধী |
| মাতৃ পরিচয় | সনিয়া গান্ধী |
| জীবনসঙ্গীর নাম | নেই |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | rahulgandhi.in |
| Current Constituency | Rae Bareli |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.