নর চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, পাশাপাশি তিনি তেলেগু দেশম পার্টির জাতীয় সভাপতি। রাজনীতির আঙ্গিনায় তাঁর আগমন চিত্তর জেলার তিরুপতির কাছে চন্দ্রগিরিতে যুব কংগ্রেসের ছাত্রনেতা হিসাবে। জরুরী অবস্থার পরবর্তী সময়ে ১৯৭৮ সালে তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দেন। ১৯৮০ সালে বিয়ে করেন এনটিআর কন্যাকে। এনটিআর একজন বিখ্যাত অভিনেতা হওয়ার পাশাপাশি টিডিপির প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৮৩ সালে বিধানসভা নির্বাচনে টিডিপি প্রার্থীর কাছে হেরে যান চন্দ্রবাবু, এরপর তিনি কংগ্রেস ছেড়ে টিডিপিতে যোগ দেন। ১৯৯৫ সালে মুখ্যমন্ত্রী তথা তাঁর শ্বশুর এন টি রামা রাওয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন চন্দ্রবাবু এবং রামা রাওকে সরিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, তারপর রাজ্যে ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হন। ২০১৪ সালে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন, বিজেপির সঙ্গে জোট গড়ে ১৭৫টি আসনের মধ্যে ১০২টি আসনে জয়ী হন। তিনি ছিলেন সংযুক্ত অন্ধ্রপ্রদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব সামলান মুখ্যমন্ত্রী। তিনি অন্ধ্রপ্রদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় থাকা বিরোধী দলের নেতাও।
| পুরো নাম | নর চন্দ্রবাবু নাইডু |
| জন্ম-তারিখ | 20 Apr 1950 (বয়স 76) |
| জন্মস্থান | চিত্তর, অন্ধ্রপ্রদেশ |
| রাজনৈতিক দলের নাম | Telugu Desam |
| Party Position | President |
| শিক্ষা | Post Graduate |
| পেশা | রাজনীতিবিদ ও সমাজকর্মী |
| পিতৃ পরিচয় | এন খরজুরা নাইডু |
| মাতৃ পরিচয় | আমানাম্মা |
| জীবনসঙ্গীর নাম | নর ভূবনেশ্বরী |
| জীবনসঙ্গীর পেশা | ব্যবসা |
| সন্তান | 1 পুত্র |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | https://ncbn.in/ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.