দেবেন্দ্র ফড়নবীশ

Chief Minister of Maharashtra
দেবেন্দ্র ফড়নবীশ
দেবেন্দ্র ফড়নবীশের পুরো নাম দেবেন্দ্র গঙ্গাধর ফড়নবীশ। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি মহারাষ্ট্রের অষ্টাদশ মুখ্যমন্ত্রী। ফড়নবীশের জন্ম ১৯৭০ সালের ২২ জুলাই মহারাষ্ট্রের নাগপুরের এক ব্রাহ্মণ পরিবারে। শরদ পাওয়ারের পর তিনিই হলেন মহারাষ্ট্রের সবচেয়ে তরুণ মুখ্যমন্ত্রী, মাত্র ৪৪ বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন।২০১৪ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শপথ নেন ফড়নবীশ। নাগপুরের শংকর নগর চৌকের সরস্বতী বিদ্যালয় থেকে স্কুলের পাঠ নেন তিনি। নাগপুরের সরকারি আইন কলেজে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড আইন ডিগ্রির জন্য তিনি ভর্তি হন এবং ১৯৯২ সালে স্নাতক হন, এরপর বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট করেন এবং বার্লিনের ডি. এস.
By Rashmi | Sunday, September 1, 2019, 12:03:53 AM [IST]

দেবেন্দ্র ফড়নবীশ জীবনি

দেবেন্দ্র ফড়নবীশের পুরো নাম দেবেন্দ্র গঙ্গাধর ফড়নবীশ। তিনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি মহারাষ্ট্রের অষ্টাদশ মুখ্যমন্ত্রী। ফড়নবীশের জন্ম ১৯৭০ সালের ২২ জুলাই মহারাষ্ট্রের নাগপুরের এক ব্রাহ্মণ পরিবারে। শরদ পাওয়ারের পর তিনিই হলেন মহারাষ্ট্রের সবচেয়ে তরুণ মুখ্যমন্ত্রী, মাত্র ৪৪ বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন।২০১৪ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শপথ নেন ফড়নবীশ। নাগপুরের শংকর নগর চৌকের সরস্বতী বিদ্যালয় থেকে স্কুলের পাঠ নেন তিনি। নাগপুরের সরকারি আইন কলেজে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড আইন ডিগ্রির জন্য তিনি ভর্তি হন এবং ১৯৯২ সালে স্নাতক হন, এরপর বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট করেন এবং বার্লিনের ডি.এস.ই, থেকে ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পন্ন করেন। ২০০৬ সালে অমৃতা রানাডেকে বিয়ে করেন দেবেন্দ্র। অমৃতা নাগপুরে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরতা।এই দম্পতির ৫ বছরের এক কন্যা সন্তান রয়েছে, মেয়ের নাম দিবিজা ফডনবীশ।

আরও পড়ুন

দেবেন্দ্র ফড়নবীশ ব্যক্তিগত জীবন

পুরো নাম দেবেন্দ্র ফড়নবীশ
জন্ম-তারিখ 22 Jul 1970 (বয়স 55)
জন্মস্থান ২২ জুলাই, ১৯৭০
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
Party Position State President
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় গঙ্গাধর ফড়নবীশ
মাতৃ পরিচয় সরিতা ফড়নবীশ
জীবনসঙ্গীর নাম অমৃতা রানাডে
জীবনসঙ্গীর পেশা অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক
সন্তান 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://www.devendrafadnavis.in
Current Constituency Nagpur South West

দেবেন্দ্র ফড়নবীশ মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹12.65 CRORE
সম্পদ
₹13.27 CRORE
দায়বদ্ধতা
₹62 LAKHS

দেবেন্দ্র ফড়নবীশ সম্পর্কে বিশেষ তথ্য

দেবেন্দ্র ফড়নবীশের আইন বিষয়ে ডিগ্রি থাকলেও তিনি কখনও আইন প্যাকটিস করেননি। তিনি এবিভিপি-র সক্রিয় সদস্য ছিলেন এবং সমাজের পুনর্গঠনে যুবসমাজকে আগ্রহী করে তোলার বিষয়ে সক্রিয় ছিলেন। তিনি নিজে হাতে দেওয়াল লিখন এবং দলের নেতাদের প্রচারের জন্য পোস্টার লাগানোর কাজ করেছেন। আরএসএস-এর শাখা থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারের শুরু।
মাত্র ২২ বছর বয়সে তিনি নাগপুর পৌর নিগমের মেয়রের আসনে বসেন।

দেবেন্দ্র ফড়নবীশ রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ফড়নবীশ নাগপুর দক্ষিণ পশ্চিম আসনে তাঁর জয়ের ধারা বজায় রাখেন। এবার তিনি পরাজিত করেন প্রফুল্ল বিনোদ গুদাধে(পাতিল)-কে। এই নির্বাচনে বিপুল সাফল্য পায় বিজেপি, ২০১৪ সালের ৩১ অক্টোবর বিজেপির তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন ফড়নবীশ।
  • 2013 : মহারাষ্ট বিজেপির সভাপতি নিযুক্ত হন ফড়নবীশ
  • 2010 : মহারাষ্ট বিজেপির সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
  • 2009 : এবার দেবেন্দ্র ফড়নবীশ নাগপুর দক্ষিণ পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হন। তিনি পরাজিত করেন কংগ্রেসের বিকাশ পান্ডুরঙ ঠাকরে-কে।
  • 2004 : রাজ্য বিধানসভা নির্বাচনে নাগপুর পশ্চিম আসন থেকে ফড়নবীশ কংগ্রেস প্রার্থী দেশমুখ রঞ্জিতবাবুকে পরাজিত করেন ১৭,৬১০ ভোটের ব্যবধানে।
  • 2001 : তিনি বিজেওয়াইএম-এর সর্বভারতীয় সহসভাপতি হন।
  • 1999 : তিনি নাগপুর পশ্চিম থেকে মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন। মাত্র ৯০৮৭ ভোটের ব্যবধানে কংগ্রেসের অশোক ধাওয়াদকে পারজিত করে নিজের জয় সুনিশ্চিত করেন।
  • 1997 : তিনি পুনরায় নাগপুর পৌর নিগমের মেয়র পদে মনোনীত হন।
  • 1992 : মাত্র ২২ বছর বয়সে তিনি নাগপুর পৌর নিগমের মেয়র হন।
  • 1990 : তিনি নাগপুরে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম)পদাধিকারী হন।
  • 1986 to 1989 : কলেজে থাকাকালীন ফড়নবীশ এবিভিপি-র সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং নাগপুর পৌর নিগমের রাম নগর ওয়ার্ডের কাউন্সিলর হন, এভাবেই তাঁর রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। এরপর পাঁচ বছরের জন্য তিনি নাগপুরের মেয়র হন, তিনি ছিলেন এই শহরের সবচেয়ে তরুণ মেয়র।

আগের ইতিহাস

  • 2014: ২০১৪ সালের ৩১ অক্টবোর বিজেপির তরফে মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন ফড়নবীশ।
  • 2001: তিনি বিজেওয়াইএম-এর সর্বভারতীয় সহসভাপতি হন।
  • 1999: ২০১৪ সাল পর্যন্ত পরপর তিনবার মহারাষ্ট্র বিধানসভার বিধায়ক নির্বাচিত হন।
  • 1997: তিনি পুনরায় নাগপুর পৌর নিগমের মেয়র পদে মনোনীত হন।
  • 1992: মাত্র ২২ বছর বয়সে তিনি নাগপুর পৌর নিগমের মেয়র হন।
  • 1990: তিনি নাগপুরে বিজেওয়াইএম-এর পদাধিকারী হন।

দেবেন্দ্র ফড়নবীশ এর সাফল্য

ফড়নবীশ নিজের বুদ্ধিদীপ্ত আচরণ এবং পেশাদারী দক্ষতার জন্য সুপরিচিত।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০০২-০৩ সালে দেবেন্দ্র ফড়নবীশকে বেস্ট পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড প্রদান করে সম্মান জানান হয়।
বেস্ট পার্লামেন্টারিয়ান হিসাবে তাঁকে প্রয়াত প্রমোদজী মহাজন স্মৃতী সম্মান প্রদান করে মুক্তচন্দ্র, পুনে।
নাসিকের পূর্ণভদ পরিবারেরর তরফে তাঁকে রাজযোগী নেতা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+