মনোহর লাল খাট্টারই বিজেপির প্রথম নেতা যিনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর আসনে বসেন। ২০১৪ সালের ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন খাট্টার। আরএসএসের প্রাক্তন প্রচারক খাট্টার হরিয়ানার দশম মুখ্যমন্ত্রী। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বেই হরিয়ানায় জয় পায় বিজেপি এবং তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করেন ভূপিন্দর সিং হুডাকে (কংগ্রেস)।
১৯৭৭ সালে বিজেপির অভিভাবক সংগঠন আরএসএসের পূর্ণসময়ের সদস্য হনি তিনি। ১৪ বছর ধরে আরএসএসে দায়িত্ব পালন করার পরে ১৯৯৪ সালে খাট্টার বিজেপিতে যোগ দেন।অকৃতদার খাট্টার কার্নাল বিধানসভা থেকে নির্বাচিত হন।
খাট্টার ক্ষত্রি জাতির মানুষ, তিনি প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরেন্দর সিং নরওয়ালকে ২০১৪ সালে নিজের প্রথম নির্বাচনেই ৬৩,৭৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।দলের একজন সাধারন কর্মী থেকে খাট্টার নিজের প্রচেষ্টায় বিজেপির সাংগঠনিক সম্পাদকের পদে উন্নীত হন। তাঁর এই কঠিন পরিশ্রমের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দল তাঁকে সম্মানিত করে এবং ইতিহাস তৈরি করেন খাট্টার।
| পুরো নাম | মনোহর লাল খাট্টার |
| জন্ম-তারিখ | 05 May 1954 (বয়স 72) |
| জন্মস্থান | মাহাম |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | Graduate |
| পেশা | শিক্ষাদান ও কৃষিবিদ |
| পিতৃ পরিচয় | হরবংশ লাল খাট্টার |
| মাতৃ পরিচয় | প্রযোজ্য নয় |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | www.manoharlalkhattar.in |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.