কর্ণাটকের রাজনীতিতে বিজেপিকে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বি.এস ইয়েদুরাপ্পা। ২০০৮ সালের আগে তিনি সাতবার শিখরপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন, সেই সময় কর্ণাটকের রাজনীতিতে বিজেপি কেবলমাত্র উপস্থিত ছিল, কোনও নির্ধারক শক্তি হয়ে উঠতে পারেনি। কিন্তু বিধানসভা নির্বাচনের পর কর্ণাটকে বিজেপির ভাগ্য পরিবর্তন হয়, ইয়েদুরাপ্পার নেতৃত্বে রাজ্যে ঐতিহাসিক জয় পায় বিজেপি আর ২০০৮ সালের ৩০ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। ২০০৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ধরম সিং-এর নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে আসেন জনতা দল (সেকুলার)-এক নেতা এইচ.ডি.কুমারস্বামী, যাতে মদত জুগিয়ে ছিলেন ইয়েদুরাপ্পা – এরপর বিজেপির সঙ্গে বিকল্প সরকার গঠন করেন কুমারস্বামী। জেডি(এস) এবং বিজেপির মধ্যে একটি চুক্তি হয়, যাতে উল্লেখ করা হয় যে প্রথম ২০ মাস মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কুমারস্বামী, তারপর অবশিষ্ট ২০ মাস মুখ্যমন্ত্রী হবেন ইয়েদুরাপ্পা। কুমারস্বামীর সরকারে উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী হন ইয়েদুরাপ্পা। কিন্তু কুমারস্বামী তাঁর কথা না রাখায় কর্ণাটকে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ফের একবার সমঝোতার পথ খুঁজে বার করা হয়, এবং ২০০৭ সালের ১২ নভেম্বর প্রথমবারের মত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ইয়েদুরাপ্পা। যদিও এই জোট বেশিদিন স্থায়ী হয়নি, মন্ত্রীত্বের ভাগ নিয়ে দুই তরফের মধ্যে বিবাদের কারণে চুক্তি ভেঙে যায়, যার ফল হিসাবে ২০০৭ সালের ১৯ নভেম্বর মুখমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। কর্ণাটকের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে দড়ি টানাটানির পর তাঁর বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ ওঠে, ব্যাঙ্গালোর এবং শিমোগায় অবৈধভাবে জমি দখল ও ফায়দা তোলার অভিযোগ আনা হয় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। এই নিয়ে দলীয় সদস্যদের চাপের মুখে পড়তে হয় তাঁকে, তিনি দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তও নেন, কিন্তু পরবর্তী সময়ে দলের সঙ্গে সমঝোতা করেন, ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৪টি আসন দখল করে এবং তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ইয়েদুরাপ্পা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বাকি সমর্থন জোগাড় করতে না পারায় শপথগ্রহণের দুদিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা।
| পুরো নাম | বি এস ইয়েদুরাপ্পা |
| জন্ম-তারিখ | 27 Feb 1943 (বয়স 83) |
| জন্মস্থান | মাণ্ড্য, কর্ণাটক |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | 12th Pass |
| পেশা | কৃষিবিদ, শিক্ষাবিদ |
| পিতৃ পরিচয় | প্রয়াত শ্রী সিদ্দালিঙ্গাপ্পা |
| মাতৃ পরিচয় | প্রয়াত শ্রীমতী পুতাতায়াম্মা |
| জীবনসঙ্গীর নাম | প্রয়াত শ্রীমতী মিতেরা দেবী |
| সন্তান | 2 পুত্র 3 কন্যা |
| ধর্ম | হিন্দু |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.