শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।তিনি বিজেপির অন্যতম সৈনিক। রাজনীতিতে আসার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)স্বেচ্ছাসেবক হিসেবে তিনি দেশের সেবা করেন। ১৯৭১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি আরএসএসে যোগ দেন। তিনি বিদিশা লোকসভা কেন্দ্র থেকে পাঁচ বার সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি সেহর জেলার বুধনি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন।তিনি এবিভিপিরও বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক জীবনের প্রথমের দিনগুলিতে তিনি অখিল ভারতীয় কেশরিয়া বাহিনীর আহ্বায়ক ছিলেন। তাঁর নেওয়া নারী কল্যাণ এবং নারীদের ক্ষমতায়ণ সংক্রান্ত প্রকল্পগুলির জন্য শিবরাজ সিং চৌহান অত্যন্ত জনপ্রিয়। মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তাঁর উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম – গাঁও কি বেটি যোজনা, জননী সুরক্ষা ইভম, জননী প্রসব যোজনা, স্বাগতম লক্ষ্মী যোজনা, উষা কিরণ যোজনা, তেজস্বিনী, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, লাডো অভিযান। শৈশবের দিনগুলিতে, ছোট্ট শিবরাজ নর্মদা নদীর শান্ত জলে দীর্ঘ সময় ধরে সাঁতার কাটতেন আর খেলতেন, আর তা থেকেই এই নদীর সঙ্গে তাঁর তৈরি হয় বিশেষ বন্ধন। নর্মদা নদীর সংরক্ষণ ও তার বাস্ততন্ত্রকে স্বাভাবিক রাখার প্রচেষ্টার মধ্যে দিয়েই এই নদীর সঙ্গে শিবরাজের আত্মিক সংযোগের প্রমাণ পাওয়া যায়।
| পুরো নাম | শিবরাজ সিং চৌহান |
| জন্ম-তারিখ | 05 Mar 1959 (বয়স 67) |
| জন্মস্থান | সেহর, মধ্যপ্রদেশ |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | Post Graduate |
| পেশা | কৃষিজীবী |
| পিতৃ পরিচয় | প্রেম সিং চৌহান |
| মাতৃ পরিচয় | সুন্দর বাই চৌহান |
| জীবনসঙ্গীর নাম | সাধনা সিং চৌহান |
| সন্তান | 2 পুত্র |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | http://www.shivrajsinghchouhan.org/ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.