Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজয়কুমার রামনিকলাল রুপানি

বিজয়কুমার রামনিকলাল রুপানি
বিজয় রমনিকলাল রুপানি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। ২০১৬ সালের ৭ অগস্ট থেকে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি গুজরাট বিধানসভায় রাজকোট পশ্চিমের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করছেন। রুপানির জন্ম তৎকালীন বার্মার রেঙ্গুনে। ১৯৬০ সালে তাঁর পরিবার রাজকোটে চলে আসে। তিনি ধর্মেন্দ্রসিংজী আর্টস কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং এলএলবি পাস করেন সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে। তবে কলেজের শেষ বছরে তিনি এবিভিপি-তে যোগ দেন এবং পরবর্তী কালে প্রায় একই সময়ে আরএসএস এবং জনসংঘে যোগদান করেন।. .
By Moumi Majumdar | Monday, September 13, 2021, 01:17:31 PM [IST]

বিজয়কুমার রামনিকলাল রুপানি জীবনি

বিজয় রমনিকলাল রুপানি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। ২০১৬ সালের ৭ অগস্ট থেকে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি গুজরাট বিধানসভায় রাজকোট পশ্চিমের বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করছেন। রুপানির জন্ম তৎকালীন বার্মার রেঙ্গুনে। ১৯৬০ সালে তাঁর পরিবার রাজকোটে চলে আসে। তিনি ধর্মেন্দ্রসিংজী আর্টস কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন এবং এলএলবি পাস করেন সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে। তবে কলেজের শেষ বছরে তিনি এবিভিপি-তে যোগ দেন এবং পরবর্তী কালে প্রায় একই সময়ে আরএসএস এবং জনসংঘে যোগদান করেন।

আরও পড়ুন

বিজয়কুমার রামনিকলাল রুপানি ব্যক্তিগত জীবন

পুরো নাম বিজয়কুমার রামনিকলাল রুপানি
জন্ম-তারিখ 02 Aug 1956 (বয়স 69)
জন্মস্থান রেঙ্গুন, বর্মা
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ, ব্যবসায়ী
পিতৃ পরিচয় রামনিকলাল রুপানি
মাতৃ পরিচয় মায়াবেন রুপানি
জীবনসঙ্গীর নাম অঞ্জলি রুপানি
জীবনসঙ্গীর পেশা ব্যবসা
সন্তান 2 পুত্র 1 কন্যা
ধর্ম জৈন
ওয়েবসাইট www.vijayrupani.in

বিজয়কুমার রামনিকলাল রুপানি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹8.26 CRORE
সম্পদ
₹9.09 CRORE
দায়বদ্ধতা
₹83.01 LAKHS

বিজয়কুমার রামনিকলাল রুপানি সম্পর্কে বিশেষ তথ্য

বই পড়ার পাশাপাশি তাঁর ভ্রমণের শখ রয়েছে। বিজয় রুপানির প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী নরেন্দ্র মোদী।১৯৭৬ সালে জরুরি অবস্থার সময় ১১ মাসের জন্য তিনি ভুজ ও ভবনগরের জেলে কাটান।

বিজয়কুমার রামনিকলাল রুপানি রাজনৈতিক টাইমলাইন

  • 2021 : গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ১১ সেপ্টেম্বর ২০২১-এ ইস্তফা দেন তিনি।
  • 2017 : ২৯১৭ সালের ২২ ডিসেম্বর গুরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ গ্রহণ করেন বিজয় রুপানি আর উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নিতিন প্যাটেল।
  • 2017 : রাজকোট পশ্চিম আসন থেকে গুজরাট বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হন তিনি এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে সক্ষম হন।
  • 2016 : ২০১৬ সালের ৭ অগস্ট গুজরাটের ষোড়শ মুখ্যমন্ত্রী হন বিজয় রুপানি। অন্যদিকে তিনি গুজরাট বিজেপির রাজ্য সভাপতিও হন।
  • 2015 : তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি পরিবহন, জল সরবরাহ, শ্রম এবং কর্মসংস্থান দফতরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 2014 : ২০১৪ সালের ১৯ অক্টোবর রাজকোট পশ্চিম থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন। গুজরাট বিধানসভা থেকে বাজুভাই ভালার পদত্যাগের পর আসনটি খালি হয়।
  • 2013 : তিনি গুজরাট মিউনিসিপাল ফিনান্স বোর্ডের চেয়ারম্যান হন।
  • 2006 : ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে গুজরাট ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হন।
  • 1998 : গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক হন। পাশাপাশি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি গুজরাট সরকারের 'ম্যানিফেস্টো ইমপ্লিমেনটেশন কমিটি'-র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলান।
  • 1995 : আরএমসি-তে পুনর্নির্বাচিত হন রুপানি। ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রাজকোটের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 1987 : তিনি রাজকোট পুর নিগমে নির্বাচিত হন এবং নিকাশী কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি আরএমসির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
  • 1978 : ১৯৮১ সাল পর্যন্ত আরএসএসের প্রচারক হিসাবে কাজ করেন।
  • 1976 : জরুরী অবস্থার সময় মিসা আইনের অধীনে ১১ মাসের জন্য তাঁকে জেলে পাঠান হয়।
  • 1971 : তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন, পরবর্তীকালে জন সংঘে যোগ দেন। প্রতিষ্ঠার সময় থেকেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।
  • 1970 : সক্রিয় কর্মী হিসাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে (এবিভিপি) যোগ দেন বিজয় রুপানি।

বিজয়কুমার রামনিকলাল রুপানি এর সাফল্য

তাঁর সময়কালের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মত বিজয় রুপানির বিরুদ্ধে কোনও অভিযোগের আঙুল ওঠেনি এবং রাজনীতির ময়দানে তাঁর একটি স্বচ্ছ ও পরিষ্কার ভাবমূর্তি রয়েছে।তাঁর সময়কালে ৬,০০০ গ্রামকে ডিজিটাল হাইওয়ের মাধ্যমে যুক্ত করা গেছে। গুজরাটে যখন উজ্বলা যোজনা বাস্তবায়িত হয় সেই সময় এলইডি বাল্বেব দাম কমিয়ে দিয়েছিলেন তিনি এবং এলইডি টিউব-লাইট ও ফ্যান বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+