বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। পংরায় তিন দশক ধরে অভিনয় প্রতিভার জোরে টিনসেল টাউন শাসন করেছেন। হিন্দি ছাড়াও ঊর্মিলাকে অভিনয় করতে দেখা গেছে মারাঠি, তেলুগু, তামিল এবং মালয়ালাম ছবিতেও। শিশুশিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ ১৯৮০-তে। একের পর এক হিট ছবি এই প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে তাঁকে। সাবলীল অভিনয়ের জন্য ভূয়সী প্রসংশা কুড়োনোর পাশাপাশি অজস্র সম্মান ও পুরস্কারও পেয়েছেন তিনি। ঊর্মিলার প্রায় প্রতিটি ছবিই বাণিজ্যিকভাবে সফল। ‘রঙ্গিলা’, ‘ভূত’, ‘এক হাসিনা থি’, ‘নয়না’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ তাঁর কেরিয়ারগ্রাফকে ঊর্ধমুখী করেছে। ১৯৮০ থেকে ২০০৪--- টানা ২৪ বছর দাপিয়ে অভিনয়ের পর কয়েক বছরে ধরে অভিনয় জগত থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন ঊর্মিলা। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বর্ণময় অভিনেত্রী যোগ দেন কংগ্রেস দলে। ওই বছরের লোকসভা নির্বাচনে সম্ভবত মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
| পুরো নাম | ঊর্মিলা মাতন্ডকর |
| জন্ম-তারিখ | 04 Feb 1974 (বয়স 52) |
| জন্মস্থান | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
| রাজনৈতিক দলের নাম | Indian National Congress |
| শিক্ষা | |
| পেশা | অভিনেত্রী |
| পিতৃ পরিচয় | শিবিন্দর সিং |
| মাতৃ পরিচয় | রুকসানা সুলতানা |
| জীবনসঙ্গীর নাম | মহসিন আখতার মীর |
| জীবনসঙ্গীর পেশা | ব্যবসায়ী এবং মডেল |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.