১৯৬০ সালের ডিসেম্বরে কোতদ্বার তেহসিলের খাইরাসেইন গ্রামে জন্ম নিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি উত্তরাখণ্ডের অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পরিবারের নবম এবং কনিষ্টতম সন্তান ছিলেন। তাঁর বাবার নাম প্রতাপ সিং রাওয়াত, তাঁর মায়ের নাম বোছা দেবী। শ্রীনগরের বিড়লা ক্যাম্পাসে সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি আরএসএস-এর হয়ে কাজ করতেন। আরএসএস-এর হয়ে সাংগঠনিক সচিব পদ সামলেছেন তিনি। রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচনে তিনি দইওয়ালা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ সালে তিনি ফের সেই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন। সেই সময় রাজ্যের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তিনি ঝআড়খণ্ডে নির্বাচনী ইন-চার্জ ছিলেন। পাশাপাশি উত্তরাখণ্ডের ক্যাডরদের সভাপতি পদও সামলেছেন। ২০১৭ সালে উত্তরাখণ্ডে বিজেপি জেতার পর তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। তবে তাঁর সরকার ৪ বছর পূর্ণ করার ৯ দিন আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।
| পুরো নাম | ত্রিবেন্দ্র সিং রাওয়াত |
| জন্ম-তারিখ | 20 Sep 1960 (বয়স 65) |
| জন্মস্থান | খাইরাসেইন |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | Post Graduate |
| পেশা | সমাজকর্মী এবং বিধায়ক |
| পিতৃ পরিচয় | প্রতাপ সিং রাওয়াত |
| মাতৃ পরিচয় | বোছা দেবী |
| জীবনসঙ্গীর নাম | Sunita Rawat |
| জীবনসঙ্গীর পেশা | Teacher |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.