Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তরুণ গগৈ

তরুণ গগৈ
২০০১ থেকে ২০১৬-টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রীত্বে থাকা তরুণ গগৈয়ের জন্ম ১৯৩৪-এর সালের ১১ অক্টোবর। রাজ্যের তিনটি নির্বাচনী জয়ে দলের নেতৃত্বে থাকা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা ২৬ নং রঙ্গযান নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষ করেন। ১৯৬৩-তে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭২-এর ৩০ জুলাই তিনি বিয়ে করেন ডলি গগৈ-কে। তাঁদের এক ছেলে-মেয়ে- গৌরব গগৈ ও চন্দ্রিমা গগৈ। ১৯৬৮ সালে জোড়হাট পৌরসভা বোর্ডের সদস্য হিসাবে গগৈয়ের রাজনৈতিক কর্মজীবনের শুরু। ১৯৭১ সালে, ইন্দিরা গান্ধির শাসনকালে তিনি পঞ্চম লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০০১ সালে অসম বিধানসভা নির্বাচনে তিতাবার কেন্দ্র থেকে জিতে অসমের মুখ্যমন্ত্রী হন তিনি। ২০১৬-য় বিজেপির কাছে কংগ্রেস পরাজিত হলে মুখ্যমন্ত্রীত্বের কুর্সি হারান গগৈ। ৬টি লোকসভার সাংসদ তরুণ ১৯৭১ থেকে ৮৫ সাল পর্যন্ত জোড়হাট নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। পরে কালীয়াবোর কেন্দ্র থেকে নির্বাচিত হন (১৯৯১-৯৬/ ১৯৯৮-২০০২)।. .
By Keshav Karna | Saturday, December 29, 2018, 11:25:27 AM [IST]

তরুণ গগৈ জীবনি

২০০১ থেকে ২০১৬-টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রীত্বে থাকা তরুণ গগৈয়ের জন্ম ১৯৩৪-এর সালের ১১ অক্টোবর। রাজ্যের তিনটি নির্বাচনী জয়ে দলের নেতৃত্বে থাকা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা ২৬ নং রঙ্গযান নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষ করেন। ১৯৬৩-তে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭২-এর ৩০ জুলাই তিনি বিয়ে করেন ডলি গগৈ-কে। তাঁদের এক ছেলে-মেয়ে- গৌরব গগৈ ও চন্দ্রিমা গগৈ। ১৯৬৮ সালে জোড়হাট পৌরসভা বোর্ডের সদস্য হিসাবে গগৈয়ের রাজনৈতিক কর্মজীবনের শুরু। ১৯৭১ সালে, ইন্দিরা গান্ধির শাসনকালে তিনি পঞ্চম লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০০১ সালে অসম বিধানসভা নির্বাচনে তিতাবার কেন্দ্র থেকে জিতে অসমের মুখ্যমন্ত্রী হন তিনি। ২০১৬-য় বিজেপির কাছে কংগ্রেস পরাজিত হলে মুখ্যমন্ত্রীত্বের কুর্সি হারান গগৈ। ৬টি লোকসভার সাংসদ তরুণ ১৯৭১ থেকে ৮৫ সাল পর্যন্ত জোড়হাট নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। পরে কালীয়াবোর কেন্দ্র থেকে নির্বাচিত হন (১৯৯১-৯৬/ ১৯৯৮-২০০২)।

আরও পড়ুন

তরুণ গগৈ ব্যক্তিগত জীবন

পুরো নাম তরুণ গগৈ
জন্ম-তারিখ 11 Oct 1934
প্রয়াণের দিন 23 Nov 2020 (বয়স 86)
জন্মস্থান রাঙ্গামাটি, জোড়হাট
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় ড. কমলেশ্বর গগৈ
মাতৃ পরিচয় ঊষা গগৈ
জীবনসঙ্গীর নাম ডলি গগৈ
সন্তান 1 পুত্র 1 কন্যা

তরুণ গগৈ মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹5.35 CRORE
সম্পদ
₹5.55 CRORE
দায়বদ্ধতা
₹19.4 LAKHS

তরুণ গগৈ সম্পর্কে বিশেষ তথ্য

রাজনীতির পাশাপাশি বই পড়তে, বাগান করতে ভালোবাসেন তরুণ গগৈ। ক্রিকেট, ফুটবল, টেনিসেও সমান আগ্রহী তিনি। গলফ-ও খেলেন। এছাড়াও, অল অসম মইনা পারিজাত ও শিশু সংগঠনের কোষাধ্যক্ষ এবং ভারত যুবক সমাজের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে অসমের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গগৈ। তিনি পরপর তিনটি বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দেন।

তরুণ গগৈ রাজনৈতিক টাইমলাইন

  • 2016: ২০১৬-য় বিজেপির কাছে কংগ্রেস পরাজিত হলে মুখ্যমন্ত্রীত্বের কুর্সি হারান গগৈ।
  • 2011: তিনি বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
  • 2006: জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ২০০৬-এর নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
  • 2001: অসম বিধানসভা নির্বাচনে তিতবার কেন্দ্র থেকে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তরুণ গগৈ।
  • 1999: গগৈ ১৩ তম লোকসভায় (৬ষ্ঠ বার) পুনরায় সাংসদ নির্বাচিত হন।
  • 1998: তিনি ১২ তম লোকসভায় (৫ম বার) পুনরায় নির্বাচিত হন।
  • 1997: গগৈ মার্ঘেরিতা কেন্দ্র থেকে অসম বিধানসভায় নির্বাচিত হন।
  • 1993-1995: তিনি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রী নিযুক্ত হন।
  • 1991-1993: তিনি অসম রাজ্যের খাদ্য দফতরের কেন্দ্রীয় মন্ত্রী নিযুক্ত হন।
  • 1985: এরপর সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন তিনি ।
  • 1976: অল ইন্ডিয়া কংগ্রেসের যুগ্ম সম্পাদক (এআইসিসি) নির্বাচিত হন তরুণ গগৈ।
  • 1971: ১৯৭১ সালে, ইন্দিরা গান্ধির শাসনকালে তিনি পঞ্চম লোকসভা নির্বাচনে জয়ী হন।
  • 1968: ১৯৬৮ সালে জোড়হাট পৌরসভা বোর্ডের সদস্য হিসাবে গগৈয়ের রাজনৈতিক কর্মজীবনের শুরু।

তরুণ গগৈ এর সাফল্য

অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি রাজ্যে জঙ্গি বিদ্রোহ দমন করেছিলেন। তাঁর শাসনকানে চাকরি পেয়েছেন প্রায় ৮৫ লাখেরও বেশি লোক। গগৈয়ের আমলে রাজ্য সরকারের সেরা পরিকাঠামো পুরস্কার পায় অসম। ৬০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দিয়েছিলেন তিনি। অষ্টম থেকে দশম শ্রেণির গরীব ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার একটি বিশেষ প্রকল্প চালু করেন। ২০০৭-এ তাঁর সময়ে ৩৩ তম জাতীয় ক্রীড়া অনুষ্ঠিত হয় অসমে।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+