স্বামী সচ্চিদানন্দ হরি সাক্ষি জনপ্রিয় সাক্ষি মহারাজ নামেই, তিনি বিজেপির সঙ্গে যুক্ত ধর্মীয় নেতা। উত্তরপ্রদেশের উন্নাও জেলার সঙ্গে যোগ রয়েছে তাঁর। ষোড়শ লোকসভায় উন্নাও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩,১০,১৭৩ ভোটের ব্যবধানে জয়ী হন। দলে সাক্ষি মহারাজ হিসাবেই তিনি জনপ্রিয়। সাক্ষি মহারাজের নামে ধর্ষণ, খুন এবং অপহরণ সহ একাধিক অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ছিল। একাধিকবার তাঁকে গ্রেফতারও করা হয়, কিন্তু তাঁর বিরুদ্ধে আরোপিত অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় মুক্তি পেয়ে যান সাক্ষি মহারাজ। ১৯৯১ সালে তিনি মথুরা থেকে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৯৯৬ এবং ১৯৯৮ সালে অভাবে বিজেপির টিকিটে ফারুকাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠায় ১৯৯৯ সালে বিজেপি তাঁকে টিকিট দেয়নি, সেই কারণে সমাজবাদী পার্টির প্রার্থী হয়ে ভোটে লড়েন তিনি।বাজপেয়ীর ঘনিষ্ঠ ব্রহ্ম দত্ত দ্বিবেদী খুনের ঘটনায় অভিযুক্ত সাক্ষি মহারাজ। ২০০০ সালে সমাজবাদী পার্টির টিকিটে তাঁকে রাজ্যসভায় পাঠান মুলায়ম সিং যাদব।
| পুরো নাম | সাক্ষি মহারাজ |
| জন্ম-তারিখ | 12 Jan 1956 (বয়স 70) |
| জন্মস্থান | সাক্ষি ধাম, জলিলপুর, জেলা- কাশিরাম নগর, উত্তরপ্রদেশ |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | Doctorate |
| পেশা | ধর্মপ্রচারক, প্রকাশক, শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী |
| পিতৃ পরিচয় | প্রয়াত শ্রী স্বামী আত্মানন্দজি মহারাজ প্রেমী |
| মাতৃ পরিচয় | প্রয়াত শ্রীমতী মাদালাসা দেবী লোধি |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | drsakshimaharaj.com |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.