সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য সুরেন্দ্রজিত সিং আহলুওয়ালিয়ার জন্ম ১৯৫১-এর ৪ জুলাই, আসানসোলে। রাজনীতিতে আসার আগে তিনি সফল আইনজীবী ছিলেন। সেন্ট জোসেফস স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভের পর আসানসোল বিধানচন্দ্র কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। বিজেপির জাতীয় সহ সভাপতি আহলুওয়ালিয়া দাম্পত্য সূত্রে আবদ্ধ হন মণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দম্পতির ২ মেয়ে এবং ৩ ছেলে। ১৬ তম লোকসভায় পশ্চিমবঙ্গের দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির প্রতিনিধিত্ব করে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯১-১৯৯২, ১৯৯২-১৯৯৮, ২০০০-২০০৬, এবং ২০০৬-২০১২ পর্যন্ত আহলুওয়ালিয়া সাংসদ পদ সামলেছেন। সেইসঙ্গে তিনি রাজ্যসভায় বিহার ও ঝাড়খন্ডের প্রতিনিধি ছিলেন। যদিও তাঁর রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের সদস্য হিসেবে। ১৯৮৬ সালে তিনি বিহার থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। পি ভি নরসিংহ রাও-এর আমলে একই সঙ্গে নগর উন্নয়ন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রীত্ব সামলেছেন তিনি। ঝাড়খণ্ড রাজ্যসভা নির্বাচনে পরাজয়ের পর ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলের উপদেষ্টা ছিলেন আহলুওয়ালিয়া। এরপর, দার্জিলিং থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতে লোকসভায় যোগ দেন তিনি। বর্তমানে আহলুওয়ালিয়া বিজেপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।. .
By Moumi Majumdar | Tuesday, February 19, 2019, 12:44:06 PM [IST]

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া জীবনি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য সুরেন্দ্রজিত সিং আহলুওয়ালিয়ার জন্ম ১৯৫১-এর ৪ জুলাই, আসানসোলে। রাজনীতিতে আসার আগে তিনি সফল আইনজীবী ছিলেন। সেন্ট জোসেফস স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভের পর আসানসোল বিধানচন্দ্র কলেজ থেকে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। বিজেপির জাতীয় সহ সভাপতি আহলুওয়ালিয়া দাম্পত্য সূত্রে আবদ্ধ হন মণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দম্পতির ২ মেয়ে এবং ৩ ছেলে। ১৬ তম লোকসভায় পশ্চিমবঙ্গের দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির প্রতিনিধিত্ব করে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯১-১৯৯২, ১৯৯২-১৯৯৮, ২০০০-২০০৬, এবং ২০০৬-২০১২ পর্যন্ত আহলুওয়ালিয়া সাংসদ পদ সামলেছেন। সেইসঙ্গে তিনি রাজ্যসভায় বিহার ও ঝাড়খন্ডের প্রতিনিধি ছিলেন। যদিও তাঁর রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের সদস্য হিসেবে। ১৯৮৬ সালে তিনি বিহার থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন। পি ভি নরসিংহ রাও-এর আমলে একই সঙ্গে নগর উন্নয়ন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রীত্ব সামলেছেন তিনি। ঝাড়খণ্ড রাজ্যসভা নির্বাচনে পরাজয়ের পর ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধী দলের উপদেষ্টা ছিলেন আহলুওয়ালিয়া। এরপর, দার্জিলিং থেকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতে লোকসভায় যোগ দেন তিনি। বর্তমানে আহলুওয়ালিয়া বিজেপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

আরও পড়ুন

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া ব্যক্তিগত জীবন

পুরো নাম সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া
জন্ম-তারিখ 04 Jul 1951 (বয়স 74)
জন্মস্থান জয়কী নগর, জেলা-বর্ধমান (পশ্চিমবঙ্গ)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ ও সমাজসেবী
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী সর্দার সিং
মাতৃ পরিচয় প্রয়াত শ্রীমতি দিলমোহন কৌর
জীবনসঙ্গীর নাম শ্রীমতী মণিকা আহলুওয়ালিয়া
সন্তান 3 পুত্র 2 কন্যা
ধর্ম শিখ
ওয়েবসাইট NA

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹2.58 CRORE
সম্পদ
₹2.65 CRORE
দায়বদ্ধতা
₹7.44 LAKHS

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া সম্পর্কে বিশেষ তথ্য

ইতিহাস, আইন ও সমাজবিজ্ঞানের আগ্রহী পাঠক সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া। নানা সময়ে তিনি ইকোনমিকস টাইমস, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রকাশনায় নিবন্ধ লিখেছেন। আহলুওয়ালিয়া মানবজাতির কল্যাণে বিশেষ করে দারিদ্র্য দূরীকরণে প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া রাজনৈতিক টাইমলাইন

  • 2014: আহলুওয়ালিয়া ১৬ তম লোকসভায় নির্বাচিত হন।
  • 2001: সদস্য তথ্য প্রযুক্তি মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • 1987-88: মেডিকেল কাউন্সিল বিলের জন্য তৈরি বাছাই কমিটির সদস্য ছিলেন।
  • 1986-92: ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স-এর সাধারণ পরিষদের সদস্য ছিলেন তিনি।
  • 1986-92: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন তিনি।
  • 29 Jan. 2015 - 5 July 2016: রাজ্যসভার জেনারেল পার্পাস কমিটির অন্যতম সদস্য ছিলেন আহলুওয়ালিয়া।
  • 28 Jan. 2015: বিশ্বভারতী সংসদের (কোর্ট) সদস্য ছিলেন ।
  • 15 Sept. 1995 - 16 May,1996: নগরোন্নয়ন, কর্মসংস্থান এবং সংসদ বিষয়ক মন্ত্রকের (শহুরে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন বিভাগ) প্রতিমন্ত্রী দায়িত্ব পান তিনি।
  • 14 May 2018: ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আহলুওয়ালিয়া।
  • 14 Aug. 2014 - 30 April2016: সরকারি হিসাব রক্ষক কমিটির সদস্য ছিলেন।
  • 13 May 2015 - 18 July 2016: জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের অধিকার এবং ক্ষতিপূরণ বিষয়ক বিলে স্বচ্ছতা আনতে ২০১৫-য় আনা দ্বিতীয় দফা সংশোধনী বিলের যৌথ কমিটির চেয়ারপার্সন ছিলেন।
  • 5 July 2016 - 3 Sept. 2017: একই সঙ্গে কৃষি ও কৃষজীবী কল্যাণ মন্ত্রক এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন।
  • 4 Sep. 2015 - 30 April2016: ২১ তম কমনওয়েলথ গেমস ২০১০-এর ষষ্ঠ সাব কমিটির সদস্য ছিলেন আহলুওয়ালিয়া। ২০১৫-১৬ সালের সরকারি হিসাব রক্ষক কমিটির সদস্যও ছিলেন তিনি।
  • 3 Sept. 2017 - 14 May 2018: পানীয় জল ও স্বাস্থ্যবিধি (স্যানিটেশন) মন্ত্রকের প্রতিমন্ত্রী হন তিনি।
  • 1 Sep. 2014 - 18 July 2016: পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।
  • 1 Sep. 2014 - 18 July 2016: অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্যও ছিলেন তিনি।
  • 1 Sep. 2014 - 18 July 2016: বিশেষাধিকার কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছিলেন।
  • : ২০১০ সালের স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় সংশোধনী বিল অনুযায়ী শত্রু সম্পত্তির (সংশোধনী ও বৈধকরণ) বৈধতা পরীক্ষার জন্য তৈরি কমিটির আহ্বায়ক ছিলেন আহলুওয়ালিয়া।
  • : টেলিকম লাইসেন্স ও স্পেকট্রামের বরাদ্দ মূল্য নির্ধারণ সম্পর্কিত বিষয়গুলি পরীক্ষা করার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
  • : সংসদ সদস্যদের কম্পিউটার দেওয়ার জন্য যে কমিটি তৈরি হয়েছিল তার সদস্য ছিলেন তিনি।
  • : নির্যাতন প্রতিরোধ আইন ২০১০-এর জন্য গঠিত সিলেক্ট কমিটির সদস্য পদ পেয়েছিলেন।
  • : লভ্যাংশ নির্ধারক দফতরের যুগ্ম কমিটির সদস্য পদ দেওয়া হ়য় তাঁকে।
  • : সংসদ ভবন চত্বরের নিরাপত্তা বিষয়ক যৌথ সংসদীয় কমিটির সদস্যও ছিলেন তিনি।
  • : অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্যও ছিলেন তিনি।
  • : জম্মু-কাশ্মীরের প্রতিরক্ষা ও শরণার্থী পু্নর্বাসন বিষয়ক কমিটির আহবায়ক ছিলেন আহলুওয়ালিয়া। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্যও ছিলেন।
  • : বিশেষাধিকার কমিটির সদস্য পদ পেয়েছিলেন তিনি।
  • : আহলুওয়ালিয়া তথ্য সম্প্রচার মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • : আইন বিষয়ক কমিটির সদস্য পদ লাভ করেন।
  • : ব্যবসায়ী উপদেষ্টা সমিতির আভ্যন্তরীণ কমিটির অন্যতম সদস্য ছিলেন।
  • : স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন আহলুওয়ালিয়া।
  • : নীতিশাস্ত্র সম্পর্কিত কমিটির সদস্য ছিলেন।
  • : রাজ্যসভায় চতুর্থ বারের জন্য পুনর্নির্বাচিত হন।
  • : অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য পদ লাভ করেন।
  • : সাংসদদের বেতন ও ভাতা সম্পর্কিত যুগ্ম কমিটির সদস্যও ছিলেন।
  • : আহলুওয়ালিয়া সংখ্যালঘুদের শিক্ষার জন্য জাতীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য পদ পেয়েছিলেন।
  • : স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন আহলুওয়ালিয়া।
  • : সংসদ ভবনের জন্য গঠিত কমিটির সদস্য নির্বাচিত হন।
  • : বিশেষাধিকার কমিটির সদস্য পদ পেয়েছিলেন আহলুওয়ালিয়া।
  • : সদস্য তথ্য প্রযুক্তি বিভাগের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।
  • : আহলুওয়ালিয়া তথ্য সম্প্রচার মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • : ব্যবসায়ী উপদেষ্টা সমিতির অন্যতম সদস্য ছিলেন।
  • : শেয়ার বাজার দুর্নীতি ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কিত যুগ্ম সংসদীয় কমিটির সদস্যও ছিলেন আহলুওয়ালিয়া।
  • : অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য পদ লাভ করেন।
  • : কৃষি মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • : রাজ্যসভায় তৃতীয় বারের জন্য পুনর্নির্বাচিত হন।
  • : রাজ্যসভায় দ্বিতীয় বারের জন্য পুনর্নির্বাচিত হন।
  • : সুরক্ষা এবং আর্থিক লেনদেনের বেনিয়ম অনুসন্ধানের জন্য গঠিত যুগ্ম সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
  • : সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া রাজ্যসভায় নির্বাচিত হন।

সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া এর সাফল্য

১৯৮৪-র নভেম্বরে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার জিএস ধিঁলো কমিটি গঠন করেছিল। সুরিন্দ্রজিত সিং আহলুওয়ালিয়া সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন। ১৯৯৪-২০০১ সাল পর্যন্ত গুরুদুয়ার তখত শ্রী হরিমন্দিরজি, পটনা সাহেব বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮-২০০০ পর্যন্ত সংসদের মনোনীত প্রার্থী হিসাবে গুরুদুয়ার সচখন্দ শ্রী হজুর অপচলনগর সাহেব, নন্দেদ (মহারাষ্ট্র)বোর্ডের সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে শান্তি সমাবেশ উপলক্ষ্যে ইউ কে গেছিলেন। ১৯৮৯ সালে তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনের সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের বিকল্প নেতা হিসাবে অংশগ্রহণের জন্য জেনেভা (সুইজারল্যান্ড) যান। ১৯৯৭ সালে তিনি ৪৩ তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগ দিতে মরিশাস যান। ইউরোপীয় ইউনিয়ন সংসদ (ইইউ)-এর প্রতিনিধিদলের আমন্ত্রিত সদস্য হিসেবে তিনি ২০০২ সালের জানুয়ারিতে ব্রাসেলস (বেলজিয়াম) ভ্রমণ করেন। সেখানে ২০০১-এর ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন। ২00২-র অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ‘সামাজিক উন্নয়ন’-এর মতো একাধিক সমস্যা তুলে ধরেন। ২০০৫ সালের ২৩-২৬ জুলাই সিওল (কোরিয়া প্রজাতন্ত্র)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিনিধিদলের অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন টেকনোলজি (আইপিএআইটি)-র উদ্বোধনী অধিবেশনে নেতৃত্ব দেন আহলুওয়ালিয়া। সেখানে তিনি ‘ক্রমবর্ধমান ডিজিটাল ডিভাইড’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। ৩১ আগস্ট ২০০২-এ উইন্ডহেক (নামিবিয়া)-এ ৪৮ তম কমনওয়েলথ গেমের সংসদীয় সম্মেলনে তিনি ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি ২০০৩ সালের ১-৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত জেনেভা (সুইজারল্যান্ড)-এর আন্তঃ সংসদীয় ইউনিয়নের ১০৯ তম অধিবেশনেও উপস্থিত ছিলেন তিনি। সেই অধিবেশনে তিনি রাষ্ট্র সংঘের দূত হিসেবে শান্তির বার্তা শোনান। আহলুওয়ালিয়া দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রকের নেতৃত্বে গুডউইল প্রতিনিধিদলের সদস্য হিসাবে ২০০৩-এর ৫-১৩ জুন বুলগেরিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়ায় যান।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+