সুমিত্রা মহাজন

সুমিত্রা মহাজন
সুমিত্রা মহাজন ভারতের সংসদের অন্যতম বরিষ্ঠ সদস্য। মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্র থেকে পরপর আটবার ভোটে জিতেছেন তিনি। তাঁর নির্বাচনী ক্ষেত্রে মানুষের কাছে তাই (বড়মা) নামেই পরিচিত সুমিত্রা মহাজন। তিনি বাজপেয়ী প্রশাসনে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং সাহিত্যচর্চার জন্য সুপরিচিত।. .
By Shalini | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

সুমিত্রা মহাজন জীবনি

সুমিত্রা মহাজন ভারতের সংসদের অন্যতম বরিষ্ঠ সদস্য। মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্র থেকে পরপর আটবার ভোটে জিতেছেন তিনি। তাঁর নির্বাচনী ক্ষেত্রে মানুষের কাছে তাই (বড়মা) নামেই পরিচিত সুমিত্রা মহাজন। তিনি বাজপেয়ী প্রশাসনে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং সাহিত্যচর্চার জন্য সুপরিচিত।

সুমিত্রা মহাজন ব্যক্তিগত জীবন

পুরো নাম সুমিত্রা মহাজন
জন্মস্থান চিপলুন, জেলা – রত্নগিরি (মহারাষ্ট্র)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Post Graduate
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় শ্রী পুরুষোত্তম নীলকন্ঠ সাথে
মাতৃ পরিচয় শ্রীমতী উষা
জীবনসঙ্গীর নাম শ্রী জয়ন্ত মহাজন
জীবনসঙ্গীর পেশা আইনজীবী
সন্তান 2 পুত্র

সুমিত্রা মহাজন মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹1.52 CRORE
সম্পদ
₹1.87 CRORE
দায়বদ্ধতা
₹35.39 LAKHS

সুমিত্রা মহাজন সম্পর্কে বিশেষ তথ্য

মীরা কুমারের পর সুমিত্রা মহাজনই দ্বিতীয় মহিলা যিনি লোকসভার স্পিকার নির্বাচিত হন। তিনি ১৯৮৯ সালে প্রথমবার লোকসভা ভোটে লড়েন এবং জয়ী হন, পরাজিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র শেঠিকে। তিনি সংসদের একমাত্র মহিলা যিনি পরপর আটবার একই লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন। লোকসভার স্পিকার থাকাকালীন তিনি মহাভারত এবং গীতা, দেবী অহল্যা বাই হোলকার নিয়ে আলোচনসভায় অংশ নিয়েছেন এবং নিজের বক্তব্য রেখেছেন, তিনি জনগণের মাঝেও নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি মধ্যপ্রদেশের মারাঠি অ্যাকাডেমির প্রাক্তন সভাপতি, ইন্দোরের অহল্যা উ ৎসব কমিটি এবং কনটেম্পোরারি স্টাডি সেন্টারের সভানেত্রী। তিনি দেশের মহিলা সাংসদদের প্রথম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন, এছাড়াও ২০১৮ সালের মার্চ মাসে তাঁর সভাপতিত্বেই প্রথম জাতীয় সাংসদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুমিত্রা মহাজন রাজনৈতিক টাইমলাইন

  • 2016 : ২০১৬ সালে ব্রিকস সংসদীয় ফোরামের চেয়ারপারসন হিসাবে তিনি জয়পুরে ব্রিকস উইমেন পার্লামেন্টারি ফোরামের বৈঠকের আয়োজন করেন এবং জেনেভায় (সুইজারল্যান্ড) ব্রিকস পার্লামেন্টারি ফোরামের স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের বৈঠকেও সভাপতিত্ব করেন।
  • 2014 : স্পিকার হিসাবে অবস্থান : চেয়ারপারসন (i) বিজনেস অ্যাডভাইজাইর কমিটি, (ii) নিয়ম- বিধি কমিটি, (iii) হেরিটেজ চরিত্র রক্ষণাবেক্ষণ এবং সংসদ ভবন চত্বরের উন্নয়ন সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটি, (iv) সংসদ ভবন চত্বরে জাতীয় নেতা এবং সাংসদদের প্রতিকৃতি / মূর্তি স্থাপন সংক্রান্ত কমিটি, (v) জেনারেল পারপাস কমিটি (vi) সংসদ ভবন চত্বরে নিরাপত্তা সম্পর্কিত কমিটি (vii) সারা ভারত প্রিসাইডিং অফিসার সম্মেলন সংক্রান্ত স্থায়ী কমিটি; এবং সিপিএ-র ভারতীয় অঞ্চলের এক্সিকিউটিভ কমিটি। প্রেসিডেন্ট, (i) ভারতীয় সংসদীয় গ্রুপ; এবং (ii) কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ভারতীয় শাখা।
  • 2014 : ১৬তম লোকসভাতেও ইন্দোর থেকে জয়ী হন সুমিত্রা মহাজন, এই নিয়ে টানা আটবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের ৬ জানুয়ারি ১৬তম লোকসভায় সর্বসম্মত ভাবে স্পিকার নির্বাচিত হন।
  • 2009 : তিনি পঞ্চদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সত্যনারায়ণ প্যাটেলকে পরাজিত করেন। ২০০৯ সালের জুন মাসে প্যানেল অফ চেয়ারপারসন(লোকসভা)-এর সদস্য হন। পরবর্তীতে গ্রামীণ উন্নয়নের স্থায়ী কিমিটির সভাপতি হন (৩১ অগাস্ট ২০০৯ – ১৮ মে ২০১৪) এবং মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটির সদস্য হন (২৩ সেপ্টেম্বর ২০০৯ – ১৮ মে ২০১৪)।
  • 2005 : তিনি বিজেপির মহিলা মোর্চার প্রভারী (ভারপ্রাপ্ত) হন।
  • 2004 : ২০০৪ -২০০৯ সাল পর্যন্ত তিনি জেনারেল পারপাস কমিটির সদস্য ছিলেন, সামাজিক বিচার ও ক্ষমতায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হন, চেয়ারম্যানদের প্যানেলের (লোকসভা) সদস্য হন, এছাড়াও বেসামরিক বিমান মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • 2004 : তিনি ১৪তম লোকসভা নির্বাচনে ফের জয়ী হন। ১,৯৩,৯৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন কংগ্রেসের রামেশ্বর প্যাটেলকে।
  • 2003 : ২৪ মে ২০০৩- মে ২০০৪ : পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী।
  • 2002 : জুলাই ২০০২- মে ২০০৩: যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী।
  • 1999 : অক্টোবর ১৯৯৯ – জুন ২০০২: তিনি বাজপেয়ী প্রশাসনের মন্ত্রিসভার অংশ ছিলেন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
  • 1999 : ইন্দোরে নিজের অপরাজেয় থাকার রেকর্ড অক্ষত রাখেন, ১৩তম লোকসভায় পঞ্চমবারের জন্য এই আসন থেকে জয়ী হন। মহেশ জোশীকে পরাজিত করেন ১,৩১,৩১৫ ভোটের ব্যবধানে।
  • 1998 : ১৯৯৯ সাল পর্যন্ত তিনি বিভিন্ন পদে আসীন ছিলেন, যেমন- মানবসম্পদ উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং মান- ভিত্তিক শিক্ষা সম্পর্কিত উপ –কিমিটর সদস্য; ড্রাগ কন্ট্রোল সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক, মানবসম্পদ উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কিত কমিটির সদস্য; পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভলপমেন্ট স্কিম (এমপিএলএডিএস) কমিটির সদস্য; মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 1998 : তিনি ১২তম লোকসভাতেও ফের নির্বাচিত হন ( চতুর্থ মেয়াদ)। পরাজিত করেন কংগ্রেস প্রার্থী পঙ্কজ সাংভিকে ৪৯,৮৫২ ভোটের ব্যবধানে। এই বছরেই তিনি বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হন।
  • 1997 : তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হন।
  • 1996 : ইন্দোর লোকসভা আসন থেকে তৃতীয়বারের জন্য নির্বাচিত হন, পরাজিত করেন কংগ্রেসের মধুকর বর্মাকে। পার্টির ক্ষেত্রে, ভারতীয় জনতা দলের (বিজেপি) সম্পাদক নিযুক্ত হন।
  • 1995 : বিজেপির সংসদীয় বোর্ডের সম্পাদকের দায়িত্ব পালন করেন, পাশাপাশি ১৯৯৬ সাল পর্যন্ত মধ্যপ্রদেশে বিজেপির সংসদীয় বোর্ডের চেয়ারপারসন ছিলেন।
  • 1992 : মধ্যপ্রদেশে বিজেপির সহ-সভাপতি নিযুক্ত হন। ১৯৯৪ সাল পর্যন্ত এই পদে ছিলেন।
  • 1991 : ১৯৯১ সালে এক বছরের জন্য সংবিধান (তিয়াত্তর তম সংশোধনী)বিল সংক্রান্ত যুগ্ম সংসদীয় কমিটির সদস্য হন, দুই বছরের জন্য প্রি-নাটাল ডায়াগনস্টিক টেকনিক ( অপব্যবহার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) সংক্রান্ত বিলের যুগ্ম সংসদীয় কমিটির সদস্য হন, পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • 1991 : মহাজন দশম লোকসভা নির্বাচনেও ইন্দোর কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন। এবার পরাজিত করেন কংগ্রেসের ললিত জৈনকে ৮০,৫৯৪ ভোটের ব্যবধানে।
  • 1989 : নবম লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ইন্দোর আসন থেকে নির্বাচিত হন, এখানে তিনি পরাজিত করেন জাতীয় কংগ্রেসের প্রকাশচন্দ্র শেঠিকে।

আগের ইতিহাস

  • 1984: ১৯৮৪-৮৫ :ডেপুটি মেয়র, ইন্দোর পুরসভা।
  • 1982: ১৯৮২-৮৫: করপোরেটার, ইন্দোর পুরসভা (মধ্যপ্রদেশ)

সুমিত্রা মহাজন এর সাফল্য

ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে দিক্ষণ কোরিয়া (সিওল) সফর করার সময় ২০১৬ সালের অক্টোবর মাসে হানকুক ইউনির্ভাসিটি অফ ফরেন অ্যাফেয়ার্স (সিওল) তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+