সুখবীর সিং বাদল

সুখবীর সিং বাদল
প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ এবং শিখ সম্প্রদায়কে নিয়ে তৈরি রাজনৈতিক দল শিরোমণি অকালী দলের সভাপতি।২০০৯-২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুখবীর সিং বাদল।পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের সুযোগ্য পুত্র তিনি।সানওয়ারের লরেন্স স্কুল থেকে স্কুলের পাঠ নেন সুখবীর সিং বাদল, এরপর ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত চন্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। সুখবীর সিং বাদল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনির্ভাসিটি থেক এম. বি.
By Rashmi | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

সুখবীর সিং বাদল জীবনি

প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ এবং শিখ সম্প্রদায়কে নিয়ে তৈরি রাজনৈতিক দল শিরোমণি অকালী দলের সভাপতি।২০০৯-২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুখবীর সিং বাদল।পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের সুযোগ্য পুত্র তিনি।সানওয়ারের লরেন্স স্কুল থেকে স্কুলের পাঠ নেন সুখবীর সিং বাদল, এরপর ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত চন্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। সুখবীর সিং বাদল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনির্ভাসিটি থেক এম.বি.এ ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

সুখবীর সিং বাদল ব্যক্তিগত জীবন

পুরো নাম সুখবীর সিং বাদল
জন্ম-তারিখ 09 Jul 1962 (বয়স 63)
জন্মস্থান ফরিদকোট, পাঞ্জাব
রাজনৈতিক দলের নাম Shiromani Akali Dal
শিক্ষা Post Graduate
পেশা রাজনীতিবিদ ও কৃষিবিদ
পিতৃ পরিচয় প্রকাশ সিং বাদল
মাতৃ পরিচয় সুরিন্দর কউর বাদল
জীবনসঙ্গীর নাম হরসিমরত কউর বাদল
জীবনসঙ্গীর পেশা খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রী (ভারত সরকার)
সন্তান 1 পুত্র 2 কন্যা
ধর্ম শিখ

সুখবীর সিং বাদল মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹135.69 CRORE
সম্পদ
₹202.64 CRORE
দায়বদ্ধতা
₹66.95 CRORE

সুখবীর সিং বাদল সম্পর্কে বিশেষ তথ্য

সুখবীর সিং বাদল ১১তম এবং ১২তম লোকসভায় সাংসদ হিসাবে তাঁর জন্মস্থান ফরিদকোটের প্রতিনিধিত্ব করেন। ১৯৯৮ -৯৯ সালে তিনি বাজপেয়ী মন্ত্রিসভায় শিল্পমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এবং ১৪তম লোকসভায় ফরিদকোট থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। তাঁর বাবার নেতৃত্বে পাঞ্জাবের মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সুখবিন্দর সিং বাদল।

সুখবীর সিং বাদল রাজনৈতিক টাইমলাইন

  • 2017: জালালাবাদ কেন্দ্র থেকে সুখবীর সিং প্রতিদ্বন্দ্বীতা করেন এবং আম আদমি পার্টির ভগবন্ত সিং মানকে পরাজিত করেন।
  • 2009: জালালাবাদ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি জয়ী হন এবং ২০০৯ সালের আগস্ট মাসে পুনরায় পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হন।
  • 2009: পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। কিন্তু সেই সময়ে তিনি পাঞ্জাব বিধানসভার সদস্য ছিলেন না। এই বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই কারণে ছয় মাস পর তিনি এই পদ থেকে পদত্যাগ করেন ।
  • 2008: শিরোমণি অকালি দলের সভাপতি হন।
  • 2004: ১৪তম লোকসভায় ফরিদকোট কেন্দ্র থেকে পুনরায় সাংসদ হিসাবে নির্বাচিত হন।
  • 2001: রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
  • 1998: অটল বিহারী বাজপেয়ীর সরকারের দ্বিতীয় মেয়াদে তিনি শিল্পমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। তিনি প্রায় একবছর এই দায়িত্ব পালন করেন।
  • 1998: ১২তম লোকসভাতেও ফরিদকোট কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন।
  • 1996: সুখবীর সিং বাদল ১১তম লোকসভায় ফরিদকোট কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদের সদস্য হন।

সুখবীর সিং বাদল এর সাফল্য

২০১২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অকালী দল ও বিজপি জোটের প্রতিনিধি হিসাব জালালাবাদ থেকে পুনরায় নির্বাচিত হন সুখবীর সিং বাদল, এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে তাকে অপরিবর্তিত রাখা হয়। পাঞ্জাবে বিনিয়োগ টানতে সুখবীর সিং বাদল প্রগেসিভ পাঞ্জাব ইনভেস্টর সামিটের আয়োজন করেন, এখানে বিনিয়োগকারী এবং শিল্পপতিদের কাছে পাঞ্জাবে বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলি তুলে ধরা হয়। সুখবীর সিং বাদলের পৌরহিত্যেই মোহালি বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পায়, এখান থেকে প্রথম আন্তর্জাতিক বিমানটি শারজায় যাত্রা করে।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+