স্মৃতি জুবিন ইরানি

স্মৃতি জুবিন ইরানি
অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা স্মৃতি জুবিন ইরানির জন্ম দিল্লির এক মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে। তাঁর বাবা অজয় কুমার মালহোত্রা পাঞ্জাবি পরিবারের ছেলে।তিনি ছোট একটি কুরিয়র সংস্থা চালাতেন। স্মৃতির মা বাঙালি। ভারতের প্রগতিশীল মহিলা রাজনীতিবিদদের মধ্যে তাঁকে অন্যতম হিসাবে গণ্য করা হয়। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি বিজেপির মহিলা শাখার নেত্রী ছিলেন এবং পরবর্তীতে গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন। বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস নেতা কপিল সিব্বলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং লোকসভা ভোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হন। দুটি নির্বাচনেই তিনি পরাজিত হন। ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলান। বর্তমানে তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রী।. .
By Rashmi | Tuesday, February 19, 2019, 12:51:13 PM [IST]

স্মৃতি জুবিন ইরানি জীবনি

অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা স্মৃতি জুবিন ইরানির জন্ম দিল্লির এক মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারে। তাঁর বাবা অজয় কুমার মালহোত্রা পাঞ্জাবি পরিবারের ছেলে।তিনি ছোট একটি কুরিয়র সংস্থা চালাতেন। স্মৃতির মা বাঙালি। ভারতের প্রগতিশীল মহিলা রাজনীতিবিদদের মধ্যে তাঁকে অন্যতম হিসাবে গণ্য করা হয়। রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি বিজেপির মহিলা শাখার নেত্রী ছিলেন এবং পরবর্তীতে গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন। বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস নেতা কপিল সিব্বলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং লোকসভা ভোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হন। দুটি নির্বাচনেই তিনি পরাজিত হন। ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলান। বর্তমানে তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রী।

আরও পড়ুন

স্মৃতি জুবিন ইরানি ব্যক্তিগত জীবন

পুরো নাম স্মৃতি জুবিন ইরানি
জন্ম-তারিখ 23 Mar 1976 (বয়স 50)
জন্মস্থান নয়াদিল্লি
রাজনৈতিক দলের নাম Bharatiya Janata Party
শিক্ষা 12th Pass
পেশা অভিনেত্রী
পিতৃ পরিচয় অজয় কুমার মালহোত্রা
মাতৃ পরিচয় শিবানী বাগচি
জীবনসঙ্গীর নাম জুবিন ইরানি
জীবনসঙ্গীর পেশা ব্যবসায়ী
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু

স্মৃতি জুবিন ইরানি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹17.4 CRORE
সম্পদ
₹17.57 CRORE
দায়বদ্ধতা
₹16.56 LAKHS

স্মৃতি জুবিন ইরানি সম্পর্কে বিশেষ তথ্য

দিল্লির হলি চাইল্ড অক্সিলিয়ামের ছাত্রী ছিলেন স্মৃতি ইরানি, বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার ক্ষেত্রে তাঁর নাম নথিভুক্ত রয়েছে। একাধিক এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন স্মৃতি, যারমধ্যে রয়েছে ক্যানসার রোগীদের সহায়তা সমিতি এবং বাৎসল্য স্ট্রিট কিড ফাউন্ডেশন।প্রথম ভারতীয় হিসাবে মন্টি কার্লো টেলিভিশন ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করেছিলেন স্মৃতি ইরানি। তিন বছরের জন্য ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট তাঁকে ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের – ওরাল রিহাইড্রেশন সলিউশন প্রোগামের শুভেচ্ছা দূত নিযুক্ত করে। ২০০৭ সালে নিজের এনজিও 'পিপল ফর চেঞ্জ' প্রতিষ্ঠা করেন স্মৃতি। নাসিকে ক্রীড়া বৃত্তি প্রদান করেছে 'পিপল ফর চেঞ্জ', গ্রামীণ ভারতে পানীয় জল প্রকল্পগুলির কাজ হাতে নিয়েছে এবং মহারাষ্ট্রের ৩৫টি গ্রামে বোরওয়েল সুবিধা প্রদান করেছে।২০০৭ সালে মুম্বইতে বন্যার সময় ৯২.৫ এফএম রেডিও স্টেশনের সঙ্গে যৌথ ভাবে ১০ টন ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ করেছে। এই প্রতিষ্ঠানটি আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ দেয় এবং মহিলাদের জন্য 'উইমেন এবং ওয়েলথ' নামে আর্থিক সাক্ষরতা প্রগামের ব্যবস্থা করে।

স্মৃতি জুবিন ইরানি রাজনৈতিক টাইমলাইন

  • 2014: দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সংসদীয় ফোরামের সদস্য় হন, শহুরে উন্নয়ন মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য
  • 2014: কয়লা এবং ইস্পাত কমিটির সদস্য
  • 2014: লোকসভা নির্বাচনে রায়বরেলি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন স্মৃতি।
  • 2012: ভারতীয সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে আন্তঃ – সংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১২৬ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে কাম্পালা (উগান্ডা)যান। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার।
  • 2011: ২০১১ সালের আগস্টে গুজরাট থেকে তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
  • 2010: শ্রীমতী ইরানি বিজেপির জাতীয় সম্পাদক নিযুক্ত হন, পাশাপাশি তিনি বিজেপির মহিলা শাখা বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
  • 2009: বিজয় গোয়েলের হয়ে প্রচার চালানোর সময়, স্মৃতি ধর্ষণের সাজা হিসাবে ধর্ষকদের জন্য মৃত্য়ুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন।
  • 2004: দিল্লি বিধানসভা নির্বাচনে চাঁদনী চক কেন্দ্র থেকে কপিল সিব্বলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে পরাজিত হন স্মৃতি, তারপরও তাঁকে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
  • 2003: স্মৃতি ইরানি ভারতীয় জনতা পার্টির মহারাষ্ট্র শাখায় যোগ দেন। পরবর্তী সময়ে ২০০৪ সালে মহারাষ্ট্র বিজেপির যুব শাখার সহ সভাপতি হন।
  • 27 May 2014 - 5 July 2016: কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, এই সময়কালে ২০১৬ সালের জুন মাসে নতুন ছয়টি বিশ্ববিদ্যালয়ে নয়া যোগা বিভাগ শুরুর ঘোষণা করেন।
  • 18 July 2017 - 14 May 2018: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)।
  • 5 July 2016: শ্রী ভেঙ্কাইয়া নাইডুর পদত্যাগের পর তিনি ভারত সরকারের বস্ত্রমন্ত্রী হন। উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য মন্ত্রিত্ব ছাড়েন ভেঙ্কাইয়।

আগের ইতিহাস

  • 2012: ২০১২ সালে বাংলা সিনেমা অমৃতায় কাজ করেন স্মৃতি। এর আগে ২০১০ সালে 'মালিক এক' নামে একটি হিন্দি মুভিতে দেখা গিয়েছিল স্মৃতিকে, অভিনয় করেছিলেন দ্বারকামাইয়ের ভূমিকায়। ২০১১ সালে তেলেগু ছবি 'জয় বোলো ‌তেলেঙ্গানায়' এক প্রতিবাদীর চরিত্রে দেখা যায় তাঁকে।
  • 2008: সাক্ষী তনওয়ারের সঙ্গে ডান্স রিয়ালিটি শো ইয়ে হ্যায়ে জলওয়ার উপস্থাপনা করেন স্মৃতি ইরানি। এই বছরেই তিনি প্রযোজনা করেন 'ওয়ারিস' –এর। এরপর ২০০৯ সালে কমেডি শো মানিবেন.কমে দেখা যায় তাঁকে।
  • 2007: টিভি সিরিয়াল 'ভিরুদ্ধ'-এর প্রযোজনা করেছিলেন স্মৃতি। এই সিরিয়ালের প্রধান চরিত্র বসুধার ভূমিকায় দেখা যায় তাঁকে। পরবর্তী সময়ে মেরে আপনেরও প্রযোজনা করেন তিনি। এখানে বিনোদ খান্নাকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনি 'তিন বহুরানিয়া' –তেও অভিনয় করেছিলেন।
  • 2001: তিনি জি টিভির রামায়নে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও থোড়ি সি জমিন থোড়া সা আসমান শো-এর যৌথ-প্রযোজনা করেছিলেন।
  • 2000: আতীশ এবং হাম হ্যায়ে কাল আজ অওর কাল টিভি সিরিজের মধ্যে দিয়ে টেলিভিশন জগতে পা রাখেন স্মৃতি। পরবর্তী সময়ে 'কিউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালের প্রধান চরিত্র তুলসী ভিরানীর ভূমিকায় দেখা যায় তাঁকে।
  • 1998: ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন স্মৃতি। পরবর্তী সময়ে "সাওয়ান মে লাগ গই আগ" অ্যালবামের একটি গানে মিকা সিং-এর সঙ্গে দেখা যায় তাঁকে।

স্মৃতি জুবিন ইরানি এর সাফল্য

টানা সাত বছর ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির তরফে সেরা অভিনেত্রীর সম্মান পান।ইন্দো আমেরিকান সোসাইটির থেকে ইয়ং অ্যাচিভার পুরস্কার। ২০০১, ২০০২, ২০০৩ এবং ২০০৫ সালে নাটকে সেরা অভিনেত্রী হিসাবে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কার পান। ২০০৪ সালে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির সেরা অভিনেত্রীর সম্মান। ২০০২ এবং ২০০৩ সালে সেরা অভিনেত্রী হিসাবে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড পান এবং ২০০৩ সালে শ্রেষ্ঠ টেলিভিশন ব্যক্তিত্বের সম্মান। ২০১০ সালে তাঁকে সম্মানিত করা হয় ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমির মাইলস্টোন পুরস্কারে। টিভি সিরিয়াল 'কিউকি সাস ভি কভি বহু থি' –তে তাঁর অসামান্য অভিনয়ের জন্যই ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি এবং টেলি পুরস্কারগুলিতে সম্মানিত করা হয় স্মৃতি ইরানিকে। এছাড়াও তিনি টিভি সোপ 'ভিরুদ্ধ'-এর জন্যে ভারতীয় টেলি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী (জুরি) পুরস্কারে সম্মানিত হন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+