সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়া
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ২০১৩ সালে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন। পেশাগত দিক থেকে তিনি একজন আইনজীবী, অধ্যাপক নানজুন্দা স্বামীর সমাজবাদী যুবজন সভায় যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন সিদ্দারামাইয়া। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি জুনিয়র আইনজীবী হিসাবে কাজ করেন। কর্ণাটক বিধানসভায় তিনি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সিদ্দারামাইয়া। এর আগে তিনি জেডিএস দেলর নেতা হিসাবে দায়িত্ব পালন করেন এবং দুবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি কুরুবা সম্প্রদায়ের নেতা। এইচ. ডি.
By Rashmi | Sunday, September 1, 2019, 12:01:16 AM [IST]

সিদ্দারামাইয়া জীবনি

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ২০১৩ সালে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন। পেশাগত দিক থেকে তিনি একজন আইনজীবী, অধ্যাপক নানজুন্দা স্বামীর সমাজবাদী যুবজন সভায় যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন সিদ্দারামাইয়া। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি জুনিয়র আইনজীবী হিসাবে কাজ করেন। কর্ণাটক বিধানসভায় তিনি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সিদ্দারামাইয়া। এর আগে তিনি জেডিএস দেলর নেতা হিসাবে দায়িত্ব পালন করেন এবং দুবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি কুরুবা সম্প্রদায়ের নেতা। এইচ.ডি.দেবগৌড়ার সঙ্গে মতবিরোধের পরে ২০০৫-০৬ সালে তাঁকে জেডি(এস) থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস-জেডিএস জোট সরকারের সমন্বয়কের কাজ করা কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।

আরও পড়ুন

সিদ্দারামাইয়া ব্যক্তিগত জীবন

পুরো নাম সিদ্দারামাইয়া
জন্ম-তারিখ 12 Aug 1948 (বয়স 77)
জন্মস্থান মহীশূর
রাজনৈতিক দলের নাম Indian National Congress
Party Position Chairman
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় সিদ্দারামে গৌড়া
মাতৃ পরিচয় বোরাম্মা গৌড়া
জীবনসঙ্গীর নাম পার্বতী সিদ্দারামাইয়া
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 2 পুত্র
ধর্ম Atheist
Current Constituency Varuna

সিদ্দারামাইয়া মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹28.07 CRORE
সম্পদ
₹51.94 CRORE
দায়বদ্ধতা
₹23.86 CRORE

সিদ্দারামাইয়া সম্পর্কে বিশেষ তথ্য

সিদ্দারামাইয়ার বাবা-মা চাইতেন ছেলে ডাক্তার হোক, কিন্তু তিনি আইনকে নিজের পেশা হিসাবে বেছে নেন। তবে তাঁর রাজনীতিতে আসা কিছুটা আচমকাই। তাঁর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত কর্ণাটকের। সেই কারণে তিনি ইন্দিরা ক্যান্টিন গড়ে তোলেন। ২০১৮ সালে তিনি তাঁর তেরোতম রাজ্য বাজেট পেশ করেন, যা রেকর্ড তৈরি করেছিল। ২০১০ সালে সিদ্দারামাইয়া রেড্ডি ভ্রাতাদের বিরুদ্ধে বেঙ্গালুরু থেকে বল্লারি পর্যন্ত ৩২০ কিলোমিটার পদযাত্রা করেন (বল্লারি চলো)। এটি কর্ণাটকের রাজনীতির অন্যতম বড় ঘটনা। বল্লারি চলো আন্দলনের লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা বিজেপি সরকার, রাজ্য সরকারের অবৈধ খনন ও দুর্ণীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি।

সিদ্দারামাইয়া রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : তিনি বরুণা থেকে পুনরায় জিতে বিধায়ক হন। কংগ্রেস - জেডিএস জোট সরকারের সমন্বয়কারী কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান তিনি।
  • 2013 : সিদ্দারামাইয়া কর্ণাটেকর ২২তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন। ২০১৮ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। ১৯৭৭ সালের পর তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পাঁচ বছরের মেয়াদকাল সম্পূর্ণ করতে পেরেছিলেন।
  • 2008 : বরুণা কেন্দ্র থেকে কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন।
  • 2006 : ২০০৬ সালের ডিসেম্বরে চামুণ্ডেশ্বরী কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন। মাত্র ২৫৭ ভোটে পরাজিত করেন জেডি(এস) প্রার্থী এম. শিববাসাপ্পাকে।
  • 2005 : জেডিএস থেকে বহিষ্কারের পর তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন।
  • 2004 : ফের তিনি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
  • 1999 : সিদ্দারামাইয়া বিধানসভা নির্বাচনে হেরে যান।
  • 1996 : প্রাক্তন মুখ্যমন্ত্রী জে.এইচ. প্যাটেলের সময়কালে তিনি কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন।
  • 1994 : তিনি কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হন।
  • 1992 : তিনি জনতা দলের সম্পাদক নিযুক্ত হন।
  • 1989 : ১৯৮৯ সালের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস নেতা এম.রাজাশেখর মূর্তির কাছে পরাজয়ের স্বাদ পান।
  • 1985 : সিদ্দারামাইয়া মধ্যবর্তী নির্বাচনে একই আসন থেকে পুনর্নির্বাচিত হন। তিনি পশুপালন ও ভেটেরিনারি পরিষেবা দফতরের মন্ত্রী হন।
  • 1983 : সিদ্দারামাইয়া চামুণ্ডেশ্বরী আসন থেকে কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন। ভারতীয় লোকদলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
  • 1978 : মহীশূরের এক আইনজীবী নানজুন্দা স্বামীর সংস্পর্শে আসেন তিনি। স্বামী তাঁকে নির্বাচনে লড়াই করতে অনুরোধ করেন। পরবর্তী সময়ে তিনি মহীশূর তালুক থেকে নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1968: ১৯৬৮ সাল নাগাদ মহীশূরের বিখ্যাত আইনজীবী চিক্কাবোরাইয়ের অধীনে জুনিয়র আইনজীবী হিসাবে নিযুক্ত হন সিদ্দারামাইয়া। পরবর্তী সময়ে বেশকিছু কলেজে আইনের পাঠ দিয়েছেন তিনি।

সিদ্দারামাইয়া এর সাফল্য

ডি. দেবরাজ উরসের পর সিদ্দারামাইয়াই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে ৫ বছরের মেয়াদ কাল সম্পন্ন করা ব্যক্তিত্ব। সরকার গঠনের পর তিনি দরিদ্রদের জন্য বিনামূল্যে চাল সরবরাহের ব্যবস্থা করেন। ২০১৮ সালে তাঁর পেশ করা তেরোতম রাজ্য বাজেট রেকর্ড তৈরি করেছিল।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+