Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীলা দিক্ষীত

শীলা দিক্ষীত
শিলী দিক্ষীত ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন। শ্রীমতী দিক্ষীতের সঙ্গে বিয়ে হয়েছিল প্রয়াত বিনোদ দিক্ষীতের। বিনোদ দিক্ষীত ছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সদস্য, এবং তাঁর বাবা প্রয়াত উমাশংকর দিক্ষীত ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্য্ত শীলা দিক্ষীত উত্তরপ্রদেশের কনৌজ লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পাঁচ বছর রাষ্ট্রসংঘের মহিলাদের অবস্থা সংক্রান্ত কমিশনে ভারতের প্রতিনিধিত্ব করেন শীলা দিক্ষীত। ১৯৮৬-১৯৮৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রথমে সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী হন।. .
By Ajay M V | Sunday, January 31, 2021, 01:19:25 PM [IST]

শীলা দিক্ষীত জীবনি

শিলী দিক্ষীত ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন। শ্রীমতী দিক্ষীতের সঙ্গে বিয়ে হয়েছিল প্রয়াত বিনোদ দিক্ষীতের। বিনোদ দিক্ষীত ছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সদস্য, এবং তাঁর বাবা প্রয়াত উমাশংকর দিক্ষীত ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্য্ত শীলা দিক্ষীত উত্তরপ্রদেশের কনৌজ লোকসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পাঁচ বছর রাষ্ট্রসংঘের মহিলাদের অবস্থা সংক্রান্ত কমিশনে ভারতের প্রতিনিধিত্ব করেন শীলা দিক্ষীত। ১৯৮৬-১৯৮৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রথমে সংসদ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী হন।

আরও পড়ুন

শীলা দিক্ষীত ব্যক্তিগত জীবন

পুরো নাম শীলা দিক্ষীত
জন্ম-তারিখ 31 Mar 1938
প্রয়াণের দিন 20 Jul 2019 (বয়স 81)
জন্মস্থান কাপুরথালা, পঞ্জাব
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Post Graduate
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় -
মাতৃ পরিচয় -
জীবনসঙ্গীর নাম বিনোদ দিক্ষীত
জীবনসঙ্গীর পেশা আইএএস আধিকারিক
সন্তান 1 পুত্র 1 কন্যা

শীলা দিক্ষীত মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹2.82 CRORE
সম্পদ
₹2.82 CRORE
দায়বদ্ধতা
N/A

শীলা দিক্ষীত সম্পর্কে বিশেষ তথ্য

শীলা দিক্ষীত উত্তরপ্রদেশের প্রখ্যাত কংগ্রেস নেতা প্রয়াত উমা শংকর দিক্ষীতের পুত্রবধূ। দীর্ঘকায় এই ব্রাহ্মণ নেতা দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। উত্তরপ্রদেশে মহিলাদের প্রতি হওয়া হিংসা নিয়ে রিপোর্টের প্রতিবাদ করেন শীলা দিক্ষীত, সরকারের বিরোধিতা করায় ১৯৯০ সালে ৮২ জন সহকর্মীর সঙ্গে তিনি ২৩ দিন জেলে কাটান।

শীলা দিক্ষীত রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ৪ মার্চ, ২০১৪ – ২৫ আগস্ট, ২০১৪- কেরলের রাজ্যপাল।
  • 2008 : ২০০৮-২০১৩ : চতুর্থ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন।
  • 2003 : ২০০৩-২০০৮: তৃতীয় বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হন।
  • 1998 : ১৯৯৮-২০০৩: দিল্লির দ্বিতীয় বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1970: ১৯৭০-এর দশকে ইয়ং উইমেনস অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ছিলেন শীলা দিক্ষীত। এই সময়ে, দিল্লিতে চাকুরিরতা মহিলাদের জন্য দুটি হস্টেল স্থাপনে তিনি সহায়তা করেন। এর পর গার্মেন্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনে তিনি এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে কাজ করেন।

শীলা দিক্ষীত এর সাফল্য

দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন শীলা দিক্ষীত ২০০৮ সালে ভারতের সাংবাদিক অ্যাসোসিয়েশনের তরফে ভারতের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে পুরস্কৃত হন, এর পরের বছরে এনডিটিভির তরফে তাঁকে পলিটিশিয়ান অব দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা হয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+