অভিনয়ের জগত থেকে রাজনীতিতে এসেছিলেন জয়ললিতা, তিনি তামিলনাড়ুর (টিএন) ছয়বারের মুখ্যমন্ত্রী। ১৯৬১ সালে কন্নড় ছবি 'শ্রী শৈল মহাত্মে'তে অভিনয়ের মধ্যে দিয়ে নিজের ফিল্ম কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৬৫ সালে সি.ভি.শ্রীধরের 'ভেনিরা আদাই' দিয়ে তামিল ছবির জগতে ডেবিউ করেন। পরবর্তী সময়ে তিনি এম.জি. রামচন্দ্রের (এমজিআর) সঙ্গে ২৮টি এবং শিবাজি গণেশনের সঙ্গে ১৭টি ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও জিতেছিলেন জয়ললিতা। এমজিআর প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম পার্টিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে মৃত্যু হয় এমজিআরের, আর ১৯৮৯ সালে এআইএডিএমকে দলের প্রধান হয়ে ওঠেন জয়ললিতা, আর ১৯৯১ সালে তামিলনাড়ুর ক্ষমতায় বসেন তিনি। জয়ললিতাই তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি পুরো মেয়াদ সম্পূর্ণ করেছিলেন। তিনি ছয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাব্যস্ত হন জয়ললিতা এবং তাঁকে জেলেও যেতে হয়। ৭৫ দিনেরও বেশি হাসপাতালে ভর্তি থাকার পর ২০১৬ সালের ৫ ডিসেম্বর মৃত্যু হয় জয়ললিতার, এবং তাঁর মৃত্যু ঘিরেও বিতর্ক দানা বাঁধে।
| পুরো নাম | সেলভি জে জয়ললিতা |
| জন্ম-তারিখ | 24 Feb 1948 |
| প্রয়াণের দিন | 05 Dec 2016 (বয়স 68) |
| জন্মস্থান | মেলুকোট, মণ্ডিয়া জেলা, মাইসোর, কর্ণাটক |
| রাজনৈতিক দলের নাম | All India Anna Dravida Munnetra Kazhagam |
| শিক্ষা | 10th Pass |
| পেশা | অভিনেত্রী, রাজনীতিবিদ, লেখক, নৃত্য়শিল্পী |
| পিতৃ পরিচয় | জয়রাম |
| মাতৃ পরিচয় | বেদবল্লী |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.