বাংলা ছবিতে নায়িকা হিসেবে শতাব্দী রায়ের আত্মপ্রকাশ আটের দশকের শেষের দিকে। নয়ের দশক পর্যন্তও তিনি ছিলেন জনপ্রিয় নায়িকা। ওই সময় কৃষ্ণনগরের সাংসদ ও বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক তাপস পালের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন। এই হিট জুটির দু’টি ছবি বক্স অফিস সাফল্য এনে দিয়েছিল। দীর্ঘদিন অভিনয়ের পর ২০০৯ সালে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ১৫ তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে পা রাখেন। ওই বছরেই রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৪-য় ১৬তম লোকসভা নির্বাচনে শতাব্দী পুনরায় নির্বাচিত হন। এবং নারী কল্যাণ ও ন্যায় বিচার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে বহু কাজ করেন। যদিও শতাব্দী রায় শুধুই একজন অভিনেত্রী বা রাজনীতিবিদ নন। একইসঙ্গে তিনি প্রযোজক, পরিচালক এবং কবিও।
| পুরো নাম | শতাব্দী রায় (বন্দ্যোপাধ্যায়) |
| জন্ম-তারিখ | 05 Oct 1969 (বয়স 56) |
| জন্মস্থান | আগরপাড়া, জেলা উত্তর ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ) |
| রাজনৈতিক দলের নাম | All India Trinamool Congress |
| শিক্ষা | Graduate |
| পেশা | অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক, কবি, লেখক |
| পিতৃ পরিচয় | শ্রী শৈলেন রায় |
| মাতৃ পরিচয় | শ্রীমতী লালিমা রায় |
| জীবনসঙ্গীর নাম | শ্রী মৃগাংক ব্যানার্জী |
| জীবনসঙ্গীর পেশা | Businessman |
| সন্তান | 1 পুত্র 1 কন্যা |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.