সর্বানন্দ সোনোয়াল

সর্বানন্দ সোনোয়াল
সর্বানন্দ সোনোয়াল অসমের চতুর্দশ মুখ্যমন্ত্রী। সোনোয়াল বিজেপির সদস্য এবং অসমের মাজুলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এলএলবি করতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে যান। প্রগতিশীল যুব রাজনীতিবিদ হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং রোল মডেল। অসমের জাতীয় নায়ক তকমা দিয়ে তাঁকে সম্মানিত করেছে রাজ্যের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন সারা অসম ছাত্র সংস্থা (আসু)।. .
By Rashmi | Tuesday, February 19, 2019, 12:51:13 PM [IST]

সর্বানন্দ সোনোয়াল জীবনি

সর্বানন্দ সোনোয়াল অসমের চতুর্দশ মুখ্যমন্ত্রী। সোনোয়াল বিজেপির সদস্য এবং অসমের মাজুলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এলএলবি করতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে যান। প্রগতিশীল যুব রাজনীতিবিদ হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং রোল মডেল। অসমের জাতীয় নায়ক তকমা দিয়ে তাঁকে সম্মানিত করেছে রাজ্যের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠন সারা অসম ছাত্র সংস্থা (আসু)।

আরও পড়ুন

সর্বানন্দ সোনোয়াল ব্যক্তিগত জীবন

পুরো নাম সর্বানন্দ সোনোয়াল
জন্ম-তারিখ 31 Oct 1961 (বয়স 64)
জন্মস্থান মোলকগাঁও, জেলা ডিব্রুগড় (অসম)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janata Party
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ, পরামর্শদাতা এবং কৃষিবিদ
পিতৃ পরিচয় জীবেশ্বর সোনোয়াল
মাতৃ পরিচয় শ্রীমতী দীনেশ্বরী সোনোয়াল
জীবনসঙ্গীর নাম NA
ওয়েবসাইট https://cm.assam.gov.in/

সর্বানন্দ সোনোয়াল মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹4.5 CRORE
সম্পদ
₹4.76 CRORE
দায়বদ্ধতা
₹25.78 LAKHS

সর্বানন্দ সোনোয়াল সম্পর্কে বিশেষ তথ্য

কলেজ জীবনে মিস্টার ডিব্রুগড় স্ট্রংম্যান খেতাব জেতেন তিনি। উচ্চ গতির গাড়ি এবং বাইক সম্পর্কে আগ্রহ রয়েছে। অসমের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া উপজাতীয় জনোগোষ্ঠীর দ্বিতীয় ব্যক্তি। মাছ ধরা তাঁর অন্যতম পছন্দের বিষয়।

সর্বানন্দ সোনোয়াল রাজনৈতিক টাইমলাইন

  • 2016: ২০১৬ সালের ১৯ মে ভারতীয় জনতা পার্টির তরফে অসমের মুখ্যমন্ত্রী হন। অসম বিধানসভা নির্বাচনে মাজুলি নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করেন।
  • 2014: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। পরে ২০১৬ সালে লোকসভা থেকে পদত্যাগ করেন।
  • 2014: তিনি ১৬তম লোকসভা নির্বাচনে অসমে ভারতীয় জনতা পার্টির প্রচারে নেতৃত্ব দেন। পাশাপাশি লখিমপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।
  • 2012: অসমে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি নিযুক্ত হন।
  • 2011: ভারতীয় জনতা পার্টির জাতীয় নির্বাহী সদস্য নিযুক্ত হন। পরবর্তী সময়ে তিনি অসমে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
  • 2011: সংসদে ভারতীয় জনতা পার্টির সদস্য হন।
  • 2006: বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য নিযুক্ত হন।
  • 2005: স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য নিযুক্ত হন।
  • 2004-2009: ১৪ তম লোকসভা নির্বাচেন ডিব্রুগড় নির্বাচন ক্ষেত্র থেকে সাংসদ নির্বাচিত হন।
  • 2001-2004: অসম বিধানসভা নির্বাচনে মোরান কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত।
  • 2001: অসম গণ পরিষদের (এজিপি) সদস্য।
  • 1996-2000: উত্তর পূর্বের ছাত্র সংগঠনের সভাপতি।
  • 1992: সর্বানন্দ সোনোয়াল সারা অসম ছাত্র ইউনিয়নের সভাপতি হন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

সর্বানন্দ সোনোয়াল এর সাফল্য

২০০৫ সালে ভারতের সুপ্রিম কোর্টের সহযোগিতায় ১৯৮৩ সালের অবৈধ অভিবাসন ( ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত) আইনটি সংস্কারে অগ্রণী ভূমিকা নেন, ব্রহ্মপুত্র নদ ও লোহিতের উপর ভারতের দীর্ঘতম ঢোলা – সাদিয়া সেতু নির্মাণ, যার ফলে অসম, অরুণাচল প্রদেশ সহ গোটা উত্তর –পূর্বে অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+