Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবি শংকর প্রসাদ

রবি শংকর প্রসাদ
রাজনীতিতে আসার আগে সমাজে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন রবি শংকর প্রসাদ। তিনি মোট চারবার রাজ্যসভায় নির্বাচিত হন। সবকিছুই ডিজিটাল করার সমর্থক তিনি, সেকারণে ডিজিটাল ইন্ডিয়া তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং ভারতের ই-গভর্নেন্সের ক্ষেত্রেও তিনি নিয়মনীতি তৈরি করেছিলেন। ভারতে ডিজিটাল টিভি নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে, এছাড়া সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি এবং একাধিক নতুন ই-গভর্নেন্স ক্রিয়াকলাপ নিয়ে তিনি কাজ করেছেন, যা দেশকে ডিজিটাল ইন্ডিয়ায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০০ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন রবি শংকর প্রসাদ। তিনি বাজপেয়ী মন্ত্রিসভাতেও স্থান পান এবং ২০০১-২০০৩ সালের মধ্যে একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন। প্রথমবারের মোদী মন্ত্রিসভাতেও তিনি আইন ও বিচার এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান।. .
By Zainab Ashraf | Saturday, August 31, 2019, 11:46:03 PM [IST]

রবি শংকর প্রসাদ জীবনি

রাজনীতিতে আসার আগে সমাজে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন রবি শংকর প্রসাদ। তিনি মোট চারবার রাজ্যসভায় নির্বাচিত হন। সবকিছুই ডিজিটাল করার সমর্থক তিনি, সেকারণে ডিজিটাল ইন্ডিয়া তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং ভারতের ই-গভর্নেন্সের ক্ষেত্রেও তিনি নিয়মনীতি তৈরি করেছিলেন। ভারতে ডিজিটাল টিভি নিয়ে আসার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে, এছাড়া সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি এবং একাধিক নতুন ই-গভর্নেন্স ক্রিয়াকলাপ নিয়ে তিনি কাজ করেছেন, যা দেশকে ডিজিটাল ইন্ডিয়ায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০০ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন রবি শংকর প্রসাদ। তিনি বাজপেয়ী মন্ত্রিসভাতেও স্থান পান এবং ২০০১-২০০৩ সালের মধ্যে একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন। প্রথমবারের মোদী মন্ত্রিসভাতেও তিনি আইন ও বিচার এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলান।

আরও পড়ুন

রবি শংকর প্রসাদ ব্যক্তিগত জীবন

পুরো নাম রবি শংকর প্রসাদ
জন্ম-তারিখ 30 Aug 1954 (বয়স 71)
জন্মস্থান পাটনা (বিহার)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা NULL
পেশা বরিষ্ঠ আইনজীবী, ভারতের সুপ্রিম কোর্ট
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী ঠাকুর প্রসাদ
মাতৃ পরিচয় শ্রীমতী বিমলা প্রসাদ
জীবনসঙ্গীর নাম ডক্টর (শ্রীমতী) মায়া শংকর
জীবনসঙ্গীর পেশা অধ্যাপিকা, ইতিহাস বিভাগ, পাটনা বিশ্ববিদ্যালয়
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট ravishankarprasad.in

রবি শংকর প্রসাদ মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹40.61 CRORE
সম্পদ
₹40.61 CRORE
দায়বদ্ধতা
N/A

রবি শংকর প্রসাদ সম্পর্কে বিশেষ তথ্য

শ্রী জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিহারের ছাত্র আন্দোলনে অংশ নেন এবং জরুরী অবস্থার সময় তিনি কারাগারেও ছিলেন।

রবি শংকর প্রসাদ রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : চতুর্থবারের জন্য রাজ্যসভায় পুনর্নির্বাচিত হন।
  • 2016 : আইন ও বিচার মন্ত্রী; এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে।
  • 2012 : অর্থ কমিটির সদস্য নির্বাচিত হন এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির সদস্য।
  • 2012 : তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত।
  • 2009 : অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 2009 : তথ্য প্রযুক্তি কমিটির সদস্য।
  • 2006 : দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার সাংসদ হন। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য নির্বাচিত হন।
  • 2004 : অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 2004 : সংসদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (রাজ্যসভা) কমিটির সদস্য।
  • 2004 : মানব সম্পদ উন্নয়ন কমিটির সদস্য।
  • 2003 : তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্ব প্রাপ্ত)।
  • 2002 : আইন ও বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
  • 2001 : তিনি কয়লা ও খনি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন।
  • 2000 : তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে পেট্রোলিয়াম এবং কেমিক্যালস কমিটির সদস্য এবং অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য হন।

আগের ইতিহাস

  • 2000: ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন।
  • 1999: পাটনা হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট পদে মনোনীত হন।
  • 1980: তিনি পাটনা হাইকোর্টের আইনজীবী ছিলেন।

রবি শংকর প্রসাদ এর সাফল্য

নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার নিয়ে তিনি কাজ করেছেন; হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই তিনি ডিবেটে পারদর্শী ছিলেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে নিয়মিত রাজ্য ও জাতীয় পর্যায়ের ডিবেট প্রতিযোগিতায় অংশ নিতেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+