Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম জেঠমালানি

রাম জেঠমালানি
রাম জেঠমালানি একজন দক্ষ ভারতীয় আইনজীবী, তিনি বাজপেয়ী প্রশাসনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে আইন প্র্যাকটিস শুরু করেন জেঠমালানি, খুব অল্প বয়সেই আইন কলেজ থেকে স্নাতক হন তিনি, শিক্ষাজীবনে বারবার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ইংরেজ আমলে শাসক বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন জেঠমালানি এবং ২১ বছর বয়সে মামলা লড়ার সুযোগও পান তিনি। স্নাতক হওয়ার পর করাচিতে আইন প্র্যাকটিস শুরু করে ছিলেন, দেশ ভাগের আগে এখানে নির্জর ফার্মও খোলেন, তবে যখন দাঙ্গা লাগল তখন ভারতে পালিয়ে এসে আবার সবকিছু নতুন করে শুরু করলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং একের পর এক হাই প্রফাইল মামলা জিতে আইনের দুনিয়ায় নিজের নাম উজ্জ্বল করেন, এর মধ্যে উল্লেখযোগ্য শরণার্থীদের জন্য তাঁর লড়াই, আগের আইনে অপরাধীদের মত ব্যবহার করা হত শরণার্থীদের সঙ্গে । আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করতে জেঠমালানি বম্বে হাইকোর্টে মামলা করেন এবং জেতেন। ১৯৯৩-১৯৯৮ সালে হর্ষদ মেহেতা কেলেঙ্কারি এবং নরশিমা রাও ঘুষ মামলা চলার সময় তিনি হর্ষদ মেহেতার অন্যতম আইনজীবী ছিলেন। ২০১০ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।২০১৭ সালে আইন থেকে অবসর নেন রাম জেঠমালানি। ১৯৭৭ সালে তিনি প্রথমবার সংসদে নির্বাচিত হন। তিনি পরপর দু‍বার সাংসদ হিসাবে নিজের আসন ধরে রাখেন এবং পরবর্তীতে ১৯৮৮ সালে রাজ্যসভায় নির্বাচিত হন। রাজ্যসভায় তিনি ছয়বার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন।. .
By Keshav Karna | Saturday, August 31, 2019, 11:43:29 PM [IST]

রাম জেঠমালানি জীবনি

রাম জেঠমালানি একজন দক্ষ ভারতীয় আইনজীবী, তিনি বাজপেয়ী প্রশাসনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে আইন প্র্যাকটিস শুরু করেন জেঠমালানি, খুব অল্প বয়সেই আইন কলেজ থেকে স্নাতক হন তিনি, শিক্ষাজীবনে বারবার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ইংরেজ আমলে শাসক বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন জেঠমালানি এবং ২১ বছর বয়সে মামলা লড়ার সুযোগও পান তিনি। স্নাতক হওয়ার পর করাচিতে আইন প্র্যাকটিস শুরু করে ছিলেন, দেশ ভাগের আগে এখানে নির্জর ফার্মও খোলেন, তবে যখন দাঙ্গা লাগল তখন ভারতে পালিয়ে এসে আবার সবকিছু নতুন করে শুরু করলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং একের পর এক হাই প্রফাইল মামলা জিতে আইনের দুনিয়ায় নিজের নাম উজ্জ্বল করেন, এর মধ্যে উল্লেখযোগ্য শরণার্থীদের জন্য তাঁর লড়াই, আগের আইনে অপরাধীদের মত ব্যবহার করা হত শরণার্থীদের সঙ্গে । আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করতে জেঠমালানি বম্বে হাইকোর্টে মামলা করেন এবং জেতেন। ১৯৯৩-১৯৯৮ সালে হর্ষদ মেহেতা কেলেঙ্কারি এবং নরশিমা রাও ঘুষ মামলা চলার সময় তিনি হর্ষদ মেহেতার অন্যতম আইনজীবী ছিলেন। ২০১০ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।২০১৭ সালে আইন থেকে অবসর নেন রাম জেঠমালানি। ১৯৭৭ সালে তিনি প্রথমবার সংসদে নির্বাচিত হন। তিনি পরপর দু‍বার সাংসদ হিসাবে নিজের আসন ধরে রাখেন এবং পরবর্তীতে ১৯৮৮ সালে রাজ্যসভায় নির্বাচিত হন। রাজ্যসভায় তিনি ছয়বার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

রাম জেঠমালানি ব্যক্তিগত জীবন

পুরো নাম রাম জেঠমালানি
জন্ম-তারিখ 14 Sep 1923
প্রয়াণের দিন 08 Sep 2019 (বয়স 96)
জন্মস্থান সিন্ধ (পাকিস্তান)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা
পেশা বরিষ্ঠ আইনজীবী, ভারতের সুপ্রিম কোর্ট
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী বুলচাঁদ গুরমুখ দাস
মাতৃ পরিচয় শ্রীমতী পার্বতী জেঠমালানি
জীবনসঙ্গীর নাম . শ্রীমতী রত্না আর
জীবনসঙ্গীর পেশা আইনজীবী
সন্তান 2 পুত্র 2 কন্যা

রাম জেঠমালানি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
N/A
সম্পদ
N/A
দায়বদ্ধতা
N/A

রাম জেঠমালানি সম্পর্কে বিশেষ তথ্য

জেঠমালানি ১৯৭৭ সালে কানাডা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন, সেই সময় তিনি কানাডায় স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, জরুরী অবস্থার সময় ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে তখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

রাম জেঠমালানি রাজনৈতিক টাইমলাইন

  • 2019 : বরিষ্ঠ নাগরিকদের জাতীয় কাউন্সেলর সদস্য হন।
  • 2016 : বিহার থেকে ষষ্ঠবারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 2006 : পররাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য এবং পরবর্তী সময়ে পঞ্চমবারের জন্য রাজ্যসভায় নির্বাচিত।
  • 2006 : অফিস অফ প্রফিট সম্পর্কিত সাংবিধানিক ও আইনি অবস্থান পরীক্ষা করার জন্য যুগ্ম কমিটির সদস্য।
  • 2006 : চতুর্থবারের জন্য রাজ্যসভায় মনোনীত হন।
  • 2004 : স্বরাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য হন।
  • 2000 : তৃতীয়বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1998 : কেন্দ্রের নগর বিষয়ক ও নিয়োগ বিষয়ক মন্ত্রী নিযুক্ত হন।
  • 1996 : তিনি কেন্দ্রের আইন, বিচার এবং কোম্পানি অ্যাফেয়ার্স মন্ত্রী নিযুক্ত হন।
  • 1994 : দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1988 : তিনি রাজ্যসভায় নির্বাচিত হন
  • 1980 : সপ্তম লোকসভাতেও তিনি নির্বাচিত হন, এটি ছিল সাংসদ হিসাবে তাঁর দ্বিতীয় মেয়াদ, ৯০,০০০ ভোটে পরাজিত করেন রামরাও আদিককে। যদিও পরবর্তী নির্বাচনে তিনি হেরে যান।
  • 1977 : ষষ্ঠ লোকসভায় বম্বে উত্তর - পশ্চিম থেকে তিনি নির্বাচিত হন, পরাজিত করেন কংগ্রেসের গোখলে হরি রামচন্দ্রকে।

আগের ইতিহাস

  • 1940: তিনি আইন প্র্যাকটিস শুরু করেন

রাম জেঠমালানি এর সাফল্য

ওয়াশিংটনের ওয়ার্ল্ড পিস থ্রু ল কর্তৃক তিনি ১৯৭৭ সালে হিউমেন রাইটস পুরস্কারের জন্য মনোনীত হন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+