রাজীব প্রতাপ রুডি

রাজীব প্রতাপ রুডি
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে পরাজিত করে বিহারের সরণ কেন্দ্র থেকে সাংসদ হন রাজীব প্রতাপ রুডি। বিজেপির নেতৃত্বাধীন অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের আমলে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন রুডি এবং পরবর্তী সময়ে মোদী সরকারের আমলে তিনি দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন (স্বাধীন দায়িত্বে), কিন্তু ২০১৭ সালে মন্ত্রি পরিষদের রদবদলের সময় তিনি মন্ত্রীত্ব হারান। তিনি তিনবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন, ষোড়শ লোকসভায় তিনি সরণ কেন্দ্র থেকে সাংসদ হন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁকে বিজেপির জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত করেন দলের সভাপতি অমিত শাহ।. .
By Rashmi | Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

রাজীব প্রতাপ রুডি জীবনি

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে পরাজিত করে বিহারের সরণ কেন্দ্র থেকে সাংসদ হন রাজীব প্রতাপ রুডি। বিজেপির নেতৃত্বাধীন অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের আমলে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন রুডি এবং পরবর্তী সময়ে মোদী সরকারের আমলে তিনি দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন (স্বাধীন দায়িত্বে), কিন্তু ২০১৭ সালে মন্ত্রি পরিষদের রদবদলের সময় তিনি মন্ত্রীত্ব হারান। তিনি তিনবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন, ষোড়শ লোকসভায় তিনি সরণ কেন্দ্র থেকে সাংসদ হন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁকে বিজেপির জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত করেন দলের সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন

রাজীব প্রতাপ রুডি ব্যক্তিগত জীবন

পুরো নাম রাজীব প্রতাপ রুডি
জন্ম-তারিখ 30 Mar 1962 (বয়স 64)
জন্মস্থান পাটনা (বিহার)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Post Graduate
পেশা সমাজকর্মী,শিক্ষাবিদ, আইনজীবী, কমার্শিয়াল পাইলট
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী ভি.এন.সিং
মাতৃ পরিচয় প্রভা সিং
জীবনসঙ্গীর নাম শ্রীমতী নীলম প্রতাপ সিং
জীবনসঙ্গীর পেশা সমাজ সেবা
সন্তান 2 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট rajivprataprudy.com

রাজীব প্রতাপ রুডি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹8.31 CRORE
সম্পদ
₹8.37 CRORE
দায়বদ্ধতা
₹6.57 LAKHS

রাজীব প্রতাপ রুডি সম্পর্কে বিশেষ তথ্য

তিনি একজন শিক্ষাবিদ, বিহারের পাটনা শহরের এ.এন, কলেজে (মগধ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত) অর্থনীতিতে অধ্যাপনা করেন। বর্তমানে তিনিই একমাত্র সাংসদ যার বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স রয়েছে।

রাজীব প্রতাপ রুডি রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : বিজেপির জাতীয় মুখপাত্র হিসাবে তাঁকে নিযুক্ত করেন দলের সভাপতি অমিত শাহ।
  • 2017 : মন্ত্রি পরিষদের রদবদলের সময় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর (স্বাধীন দায়িত্ব) দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
  • 2014 : তিনি আরজেডির রাবড়ি দেবীকে পরাজিত করে বিহারের সরণ কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন।জয়ের ব্যবধান ছিল ৪০,৯৪৮ ভোট। তিনি নরেন্দ্র মোদী সরকারের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসাবে নিযুক্ত হন।
  • 2008 : রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।
  • 2001 : তিনি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন।
  • 1999 : তিনি ফের ছাপড়া কেন্দ্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন, পরাজিত করেন আরজেডির হীরা লাল রাইকে ৪৯,৫৫৩ ভোটের ব্যবধানে।
  • 1996 : বিজেপির টিকিটে ছাপড়া কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। তিনি ১,৬৬,৩৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন লাল বাবু রাইকে।
  • 1990 : ১৯৯০ সালে তারাইয়া কেন্দ্র থেকে জনতা দলের টিকিটে বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হন, পরাজিত করেন বিজেপির রাম দাস রায়কে ৮৭৫৩ ভোটের ব্যবধানে।

আগের ইতিহাস

  • 1988: পাটনার এ.এন. কলেজে তিনি অধ্যাপনা করেন, তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন।

রাজীব প্রতাপ রুডি এর সাফল্য

১৯৯০ সালে বিহার বিধানসভার সবচেয়ে তরুণ সদস্য হিসাবে নির্বাচিত হন রাজীব প্রতাপ রুডি। ২০০৩-২০০৪ সালের মধ্যে বেসামরিক বিমান পরবহন মন্ত্রী হিসাবে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, তাঁর করা সংস্কারগুলি আজও অনুসরণ করে চলা হচ্ছে। রুডির নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ভারতের বিমানবন্দরগুলি আধুনিকীকরণ, কম খরচের বিমান সংস্থাগুলির আগমন, এটিএফ ট্যাক্স হ্রাস করা, আইএটিটি-র বিলুপ্তিকরণ, চার্টার নীতির পুনর্বিবেচনা। এগুলিকে ভারতের বেসামরিক বিমান পরবহনের ক্ষেত্রে মাইলফলক বলা যায়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+