Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রজনীকান্ত

রজনীকান্ত
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জন্ম হয় ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। তৎকালীন মাইসোর সাম্রাজ্যের অধীনে থাকা বেঙ্গালুরুতে তাঁর জন্ম হয়। জন্মের সময় তাঁর নাম ছিল শিবাজি রাও গায়েকওয়াড়। মাত্র পাঁচ বছরের সময় তাঁর মা মারা গিয়েছিলেন। বেঙ্গালুরুর আচার্য পাঠশালা থেকে পড়াশোনা করেন। পরে বিবেকানন্দ বালক সঙ্ঘেও পড়াশোনা করেছিলেন। এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা স্কুল। রজনীকান্তের মাতৃভাষা মারাঠি। যদিও সেই ভাষায় রজনীকান্ত কোনওদিন কোনও মুভি করেননি। সুপারস্টার হওয়ার তাঁর যাত্রা খুব সহজ ছিল না। কর্ণাটক স্টেট ট্রানস্পোর্ট কর্পোরেশনে বাস কনডাক্টরের কাজও করেছেন তিনি। এই সময়ই তিনি বিভিন্ন মঞ্চস্থ নাটকে নিজের অভিনয়ের প্রতিভার আস্ফালন ঘটান।

পরবর্তীতে বহু বছরের কষ্টের মাধ্যমে রজনীকান্ত হয়ে ওঠেন বলিউড এবং দক্ষিণী সিনেমার সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। রজনীকান্তকে দক্ষিণের বহু মানুষ ভগবানের মতো শ্রদ্ধা করে। তাঁর সিনেমার জন্যে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন রজনীকান্ত। তামিলনাড়ু রাজ্য সরকারের সম্মান ছাড়াও রজনীকান্তের ঝুলিতে রয়েছে ফিল্ম-ফেয়ার এর সর্বশ্রেষ্ঠ অভিনেতার সম্মান, চেভ্যালিয়ার শিবাজি গণেশণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ইন্ডিয়ান সিনেমা, পদ্মভূষণ, পদ্ম বিভূষণ পেয়েছেন।

নিজে সক্রিয় রাজনীতিতে এই প্রথমবারের জন্য নামলেও তামিল জনজীবন এবং রাজনীতিতে গভীর প্রভাব রয়েছে তাঁর। এর আগে জনসমক্ষে নিজের রাজনৈতিক পছন্দের কথা জানিয়েছেন। তবে এবার প্রথমবারের জন্য তিনি সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন।. .
By Keshav Karna | Sunday, January 31, 2021, 01:09:21 PM [IST]

রজনীকান্ত জীবনি

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জন্ম হয় ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। তৎকালীন মাইসোর সাম্রাজ্যের অধীনে থাকা বেঙ্গালুরুতে তাঁর জন্ম হয়। জন্মের সময় তাঁর নাম ছিল শিবাজি রাও গায়েকওয়াড়। মাত্র পাঁচ বছরের সময় তাঁর মা মারা গিয়েছিলেন। বেঙ্গালুরুর আচার্য পাঠশালা থেকে পড়াশোনা করেন। পরে বিবেকানন্দ বালক সঙ্ঘেও পড়াশোনা করেছিলেন। এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা স্কুল। রজনীকান্তের মাতৃভাষা মারাঠি। যদিও সেই ভাষায় রজনীকান্ত কোনওদিন কোনও মুভি করেননি। সুপারস্টার হওয়ার তাঁর যাত্রা খুব সহজ ছিল না। কর্ণাটক স্টেট ট্রানস্পোর্ট কর্পোরেশনে বাস কনডাক্টরের কাজও করেছেন তিনি। এই সময়ই তিনি বিভিন্ন মঞ্চস্থ নাটকে নিজের অভিনয়ের প্রতিভার আস্ফালন ঘটান।

পরবর্তীতে বহু বছরের কষ্টের মাধ্যমে রজনীকান্ত হয়ে ওঠেন বলিউড এবং দক্ষিণী সিনেমার সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। রজনীকান্তকে দক্ষিণের বহু মানুষ ভগবানের মতো শ্রদ্ধা করে। তাঁর সিনেমার জন্যে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন রজনীকান্ত। তামিলনাড়ু রাজ্য সরকারের সম্মান ছাড়াও রজনীকান্তের ঝুলিতে রয়েছে ফিল্ম-ফেয়ার এর সর্বশ্রেষ্ঠ অভিনেতার সম্মান, চেভ্যালিয়ার শিবাজি গণেশণ অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ইন্ডিয়ান সিনেমা, পদ্মভূষণ, পদ্ম বিভূষণ পেয়েছেন।

নিজে সক্রিয় রাজনীতিতে এই প্রথমবারের জন্য নামলেও তামিল জনজীবন এবং রাজনীতিতে গভীর প্রভাব রয়েছে তাঁর। এর আগে জনসমক্ষে নিজের রাজনৈতিক পছন্দের কথা জানিয়েছেন। তবে এবার প্রথমবারের জন্য তিনি সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন।

আরও পড়ুন

রজনীকান্ত ব্যক্তিগত জীবন

পুরো নাম রজনীকান্ত
জন্ম-তারিখ 12 Dec 1950 (বয়স 75)
জন্মস্থান বেঙ্গালুরু
রাজনৈতিক দলের নাম Independent
শিক্ষা Diploma in acting from Madras Film Institute
পেশা অভিনেতা
পিতৃ পরিচয় রামোজি রাও গায়েকওয়াড়
মাতৃ পরিচয় জিজাবাই
জীবনসঙ্গীর নাম লতা রজনীকান্ত
জীবনসঙ্গীর পেশা N/A
সন্তান 2 কন্যা
ওয়েবসাইট http://rajinikanth.com/

রজনীকান্ত মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹430 CRORE
সম্পদ
₹430 CRORE
দায়বদ্ধতা
N/A

রজনীকান্ত সম্পর্কে বিশেষ তথ্য

একটি সময় বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর হিসাবে কাজ করেছিলেন রজনীকান্ত।

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়েকওয়াড়। ছত্রপতি শিবাজি মহারাজের নামের অনুকরণে তাঁর এই নাম রাখা হয়েছিল।

সিবিএসই বোর্ডের পাঠ্যক্রমের বইতে একমাত্র অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন রজীকান্ত।

২০০০-২০১০ সময়কালে প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক হিসাবে ২৬ কটি টাকা নিতেন। সেই সময় এশিয়ার মধ্যে একমাত্র জ্যাকি চ্যান তাঁর থেকে বেশই পারিশঅরমিক নিতেন।

রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের বিয়ে হয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুশ।

রজনীকান্ত রাজনৈতিক টাইমলাইন

  • ২০২০: ২০২০ সালের ৩ ডিসেম্বর রজনীকান্ত ঘোষণা করেন যে ২০২১ সালের নির্বাচনে তাঁর দল অংশ নেবে। ২০২১ সালের জানুয়ারি মাসেই এই নতুন পার্টি লঞ্চ করবেন তিনি।
  • ২০১৭: ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রজনীকান্ত রাজনীতিতে ঢোকার ঘোষণা করেন।

আগের ইতিহাস

  • ১৯৭৫: রজনীকান্ত তামিল সিনেমাতে অভিষেক ঘটান। তাঁর প্রথম সিনেমাতে কমল হাসনও অভিনয় করেছিলেন। সিনেমার নির্দেশক ছিলেন বালচন্দর। সেই বছরই কন্নড় ভাষায় নিজের প্রথম সিনেমায় কাজ করেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+