Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ বব্বর

রাজ বব্বর
অভিনয় জগত থেকে রাজনীতির আঙ্গিনায় পা রাখেন রাজ বব্বর, ১৯৮৯ সালে যোগ দেন জনতা দলে, যার নেতৃত্বে ছিলেন ভি. পি.
By Zainab Ashraf | Sunday, January 31, 2021, 01:13:40 PM [IST]

রাজ বব্বর জীবনি

অভিনয় জগত থেকে রাজনীতির আঙ্গিনায় পা রাখেন রাজ বব্বর, ১৯৮৯ সালে যোগ দেন জনতা দলে, যার নেতৃত্বে ছিলেন ভি.পি.সিং। পরবর্তীকালে সমাজবার্দী পার্টিতে যোগ দেন এবং তিনবার সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ২০০৪ সালে চতুর্দশ লোকসভায় তিনি পুনর্নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের জন্য সাংসদ হন।২০০৬ সালে তাঁকে সাসপেন্ড করে সমাজবাদী পার্টি। পরবর্তী সময়ে ২০০৮ সালে জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং ২০০৯ সালে চতুর্থবারের জন্য সংসদের সদস্য নির্বাচিত হন, পরাজিত করেন অখিলেশ যাদবের স্ত্রী এবং মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ডিম্পল যাদবকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি গাজিয়াবাদ থেকে প্রার্থী হন কিন্তু জেনারেল ভি.কে.সিং-এর কাছে পরাজিত হন। তিনি উত্তরপ্রদেশে কংগ্রেস কমিটির (ইউপিসিসি)সভাপতি নিযুক্ত হন। একসময় উত্তরপ্রদেশে শক্ত ভিত্তি ছিল কংগ্রেসের, তবে শেষ কয়েক দশক ধরে এই রাজ্যে কংগ্রেস বিরোধী আসনেই বসছে।

আরও পড়ুন

রাজ বব্বর ব্যক্তিগত জীবন

পুরো নাম রাজ বব্বর
জন্ম-তারিখ 23 Jun 1952 (বয়স 73)
জন্মস্থান জেলা আগ্রা (উত্তরপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা 12th Pass
পেশা অভিনেতা
পিতৃ পরিচয় শ্রী কুশল কুমার বব্বর
মাতৃ পরিচয় শ্রীমতী শোভা বব্বর
জীবনসঙ্গীর নাম শ্রীমতী নাদিরা, জহির বব্বর
সন্তান 2 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু

রাজ বব্বর মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹27.18 CRORE
সম্পদ
₹29.91 CRORE
দায়বদ্ধতা
₹2.74 CRORE

রাজ বব্বর সম্পর্কে বিশেষ তথ্য

রাজ বব্বর ১৫০টির বেশি ছবি এবং ৩০টি নাটকে অভিনয় করেছেন; উত্তরপ্রদেশ সরকার তাঁকে 'যশ ভারতী' সম্মানে ভূষিত করে; এডস প্রতিরোধ, মাদকাসক্তি থেকে মুক্তি এবং শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত একাধিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।

২০১৩ সালে রাজ বব্বরের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, তিনি বলেন, মুম্বাই শহরে একজন সাধারণ মানুষের কাছে ১২ টাকাই যথেষ্ট প্রয়োজনিয় খাবার যোগার করার জন্য, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি আরও বলেছিলেন, ভারতের দরিদ্র মানষুজন ২৮ থেকে ৩২ টাকার মধ্যেই দুবেলা পেট পুরে খেতে পারেন, রাজ বব্বরের এই বক্তব্যকে হাস্যকর বলে কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি।

রাজ বব্বর রাজনৈতিক টাইমলাইন

  • 2017 : সেপ্টেম্বর,২০১৭: তথ্য প্রযুক্তি কমিটির সদস্য।
  • 2016 : মে,২০১৬-আগস্ট,২০১৭: পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য।
  • 2015 : মার্চ,২০১৫: পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য, রাজ্যসভায় পুনরায় নির্বাচিত (দ্বিতীয় মেয়াদ)।
  • 2012 : আগস্ট,২০১২- মে,২০১৪: লেবার কমিটির সদস্য, তথ্য প্রযুক্তি কমিটির সদস্য। নভেম্বর,২০১২- মে,২০১৪: সংসদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প(এমপিএলএডিএস) কমিটির চেয়ারম্যান।
  • 2010 : সেপ্টেম্বর, ২০১০- সেপ্টেম্বর,২০১২: তিনি সদস্য ছিলেন।
  • 2009 : চতুর্দশ লোকসভায় নির্বাচিত হন(লোকসভার উপনির্বাচনে পুনর্নির্বাচিত)(তৃতীয় মেয়াদ। উপনির্বাচনে ৮৫,৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন সমাজবাদী পার্টির ডিম্পল যাদবকে। ১০নভেম্বর,২০০৯- মে,২০০৯-২০১৪: পার্সোনেল, পাবলিক গ্রিভান্স, আইন এবং বিচার কমিটির সদস্য।
  • 2007 : আগস্ট, ২০০৭- মে,২০০৯: পিটিশন কমিটির সদস্য।
  • 2004 : ২০০৪ সালে চতুদর্শ লোকসভায় ফের জয়ী হন(সাংসদ হিসাবে দ্বিতীয় মেয়াদ)। পরাজিত করেন বিজেপির মুরারি লাল মিত্তল ফতেপুরিয়াকে ৫৭,৩৪২ ভোটের ব্যবধানে। ২০০৪-২০০৯: পরিবহন, পর্যটন এবং সংস্কৃতি সংক্রান্ত কমিটির সদস্য।
  • 2002 : ২০০২-২০০৬: প্রতিরক্ষা কমিটির সদ্স্য, বিজ্ঞান এবং প্রযুক্তি, পরিবেশ ও বন কমিটির সদস্য।
  • 1999 : ১৯৯৯-২০০০: ত্রয়োদশ লোকসভায় নির্বাচিত হন। বিজেপির ভগবান শংকর রাওয়াতেক পরাজিত করেন ১,১২,৯৮২ ভোটের ব্যবধানে। ১৯৯৯-২০০৪: অসামরিক বিমান চলাচল বিষয়ক পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 1994 : এপ্রিল,১৯৯৪: রাজ্যসভার সদস্য নির্বাচিত হন, হোম অ্যাফেয়ার্স কমিটির সদস্য, রুলস কমিটির সদস্য।

রাজ বব্বর এর সাফল্য

১৯৮১ সালে মনোনয়ন পান: ইনসাফ কা তারাজু ছবির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার
১৯৮৪ সালে মনোনয়ন পান: অগর তুম না হোতে ছবির জন্য ফিল্মফেয়ার সেরা সাপোর্টিং অভিনেতা পুরস্কার
১৯৮৫ সালে মনোনয়ন পান: আজ কি আওয়াজ ছবির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার
১৯৯৪ সালে মনোনয়ন পান: দালাল ছবির জন্য ফিল্মফেয়ার সেরা ভিলেন পুরস্কার
১৯৯৬ সালে মনোনয়ন পান: ইয়ারানা ছবির জন্য ফিল্মফেয়ার সেরা ভিলেন পুরস্কার

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+