রাবড়ি দেবী যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি বিহারের বাসিন্দা। রাষ্ট্রীয় জনতা দলের সদস্য হিসাবে তিনি তিনবার বিহারের মুখ্যমন্ত্রী হন।তিনি একজন সাধারণ গৃহবধূ। রাজনীতিতে তাঁর কোনও আগ্রহই ছিল না। তাই বিহারের মুখ্যমন্ত্রীর আসনে রাবড়ি দেবীর বসা ভারতীয় রাজনীতির ইতিহাসকে গভীর ভাবে নাড়া দিয়েছিল।পাশাপাশি তিনি বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও। বিহারের গোপালগঞ্জে ১৯৫৬ সালে জন্ম হয় রাবড়ি দেবীর।তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পাঠ নেন। ১৯৭৩ সালে লালুপ্রসাদ যাদবের সঙ্গে বিয়ে হয় রাবড়ি দেবীর।তাঁদের ২ ছেলে ও ৭ মেয়ে রয়েছে। নিজে প্রত্যক্ষভাবে রাজনীতি না করলেও রাজনীতির অলিন্দেই ছিলেন রাবড়ি দেবী, তাঁর স্বামী লালুপ্রসাদ যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী।
| পুরো নাম | রাবড়ি দেবী |
| জন্ম-তারিখ | 01 Jan 1959 (বয়স 67) |
| জন্মস্থান | সালার কলন, লাইন বাজার, গোপালগঞ্জ, বিহার |
| রাজনৈতিক দলের নাম | Rashtriya Janata Dal |
| শিক্ষা | 8th Pass |
| পেশা | সমাজকর্মী এবং রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | প্রযোজ্য নয় |
| মাতৃ পরিচয় | প্রযোজ্য নয় |
| জীবনসঙ্গীর নাম | লালুপ্রসাদ যাদব |
| জীবনসঙ্গীর পেশা | রাজনীতিবিদ |
| সন্তান | 2 পুত্র 7 কন্যা |
| ধর্ম | হিন্দু |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.