কলকাতা শহরের বাসিন্দা প্রসূণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং অর্জুন পুরস্কারে (১৯৭৯) সম্মানিত। নামকরা ফুটবলার ও ফুটবল কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই প্রসূণ আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন। ২০১৩ সালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি জেতেন । পেশাদার ফুটবলার হিসাবে প্রসূণ বন্দ্যোপাধ্যায়ই প্রথম সংসদের সদস্য হন। প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী শ্রীদিপ ভট্টাচার্যকে তিনি ২৭,০০০ বেশি ভোটে পরাজিত করেন। ২০১৪ সালে এই লোকসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হন।
| পুরো নাম | প্রসূণ বন্দ্যোপাধ্যায় |
| জন্ম-তারিখ | 06 Apr 1955 (বয়স 71) |
| জন্মস্থান | কলকাতা (পশ্চিমবঙ্গ) |
| রাজনৈতিক দলের নাম | All India Trinamool Congress |
| শিক্ষা | Graduate |
| পেশা | ক্রীড়াবিদ এবং সমাজকর্মী |
| পিতৃ পরিচয় | শ্রী প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায় |
| মাতৃ পরিচয় | শ্রীমতী বীণা বন্দ্যোপাধ্যায় |
| জীবনসঙ্গীর নাম | শ্রীমতী পারমিতা বন্দ্যোপাধ্যায় |
| সন্তান | 1 পুত্র 1 কন্যা |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | prasunbanerjee.com |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.