প্রকাশ সিং বাদল

প্রকাশ সিং বাদল
একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সরকারি আধিকারিক প্রকাশ সিং বাদল, যার আসল নাম প্রকাশ সিং ধিলন। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঞ্জাবের শিখ সম্প্রদায় কেন্দ্রীক আঞ্চলিক দল শিরোমণি অকালী দলের (এসএডি) সভাপতি ছিলেন তিনি। বর্তমানে পশ্চিম পাঞ্জাবের এক সমৃদ্ধ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাদল। তিনি লাহোরের ক্রিস্টান কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন, বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। তিনি অকালি দলের পৃষ্ঠপোষক। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের সভাপতির দায়িত্বে ছিলেন, পরবর্তী কালে ছেলে সুখবীর সিং বাদলের হাতে দলের দায়িত্ব দেন।. .
By Moumi Majumdar | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

প্রকাশ সিং বাদল জীবনি

একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সরকারি আধিকারিক প্রকাশ সিং বাদল, যার আসল নাম প্রকাশ সিং ধিলন। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঞ্জাবের শিখ সম্প্রদায় কেন্দ্রীক আঞ্চলিক দল শিরোমণি অকালী দলের (এসএডি) সভাপতি ছিলেন তিনি। বর্তমানে পশ্চিম পাঞ্জাবের এক সমৃদ্ধ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাদল। তিনি লাহোরের ক্রিস্টান কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন, বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। তিনি অকালি দলের পৃষ্ঠপোষক। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের সভাপতির দায়িত্বে ছিলেন, পরবর্তী কালে ছেলে সুখবীর সিং বাদলের হাতে দলের দায়িত্ব দেন।

আরও পড়ুন

প্রকাশ সিং বাদল ব্যক্তিগত জীবন

পুরো নাম প্রকাশ সিং বাদল
জন্ম-তারিখ 08 Dec 1927
প্রয়াণের দিন 25 Apr 2023 (বয়স 95)
জন্মস্থান আবুল খুরানা, মালৌত
রাজনৈতিক দলের নাম Shiromani Akali Dal
শিক্ষা Graduate
পেশা রাজনীতিবিদ / কৃষক
পিতৃ পরিচয় এস. রঘুরাজ সিং
মাতৃ পরিচয় সুন্ডরী কউর
জীবনসঙ্গীর নাম সুরিন্দর কউর
জীবনসঙ্গীর পেশা প্রয়াত
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম শিখ

প্রকাশ সিং বাদল মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹12.37 CRORE
সম্পদ
₹15.12 CRORE
দায়বদ্ধতা
₹2.75 CRORE

প্রকাশ সিং বাদল সম্পর্কে বিশেষ তথ্য

১৯৪৭ সালে নিজের গ্রামের নেতা নির্বাচিত হন প্রকাশ সিং বাদল, আর এভাবেই রাজনীতির আঙিনায় পা রাখেন তিনি।
১৯৫৭ সালে প্রথমবার পাঞ্জাব বিধানসভায় নির্বাচিত হন প্রকাশ সিং বাদল এবং তারপর থেকে নয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
বাদল একাধিক প্রকল্প গ্রহণ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, তালভান্দি সাবা থার্মাল প্লান্ট।
শিরোমণি অকালী দলের পৃষ্ঠপোষক হিসাবে শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির ওপর তিনি প্রভাব বিস্তার করেন।

প্রকাশ সিং বাদল রাজনৈতিক টাইমলাইন

  • 2012: আবারও পরাজিত করেন কংগ্রেস প্রার্থী মহেশ ইন্দর সিং-কে। এবার মার্জিন ছিল ২৪,৭৩৯। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আসনে ফের একবার তাঁকে বসতে দেখা যায়।
  • 2007: লাম্বি আসনে জয়ের ধারা বজায় রাখেন বাদল। তিনি পরাজিত করেন কংগ্রেস প্রার্থী মহেশ ইন্দর সিং-কে। ফের একবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
  • 2007: ফের নির্বাচিত হন এবং চতুর্থ বারের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আসনে বসেন। তাঁর হাতে ১০টি দফতরের দায়িত্ব ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য স্বরাষ্ট্র, গৃহ এবং নগর উন্নয়ন, আবগারি এবং কর, বিদ্যুৎ, আইন ও আইনী বিষয়ক এবং অনাবসী ভারতীয় বিষয়ক।
  • 2002: ২৩,৯২৯ ভোটে নির্দল প্রার্থী মহেশ ইন্দর সিং-কে পরাজিত করেন প্রকাশ সিং বাদল। তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন থাকেন।
  • 1997: পুনরায় লাম্বি কেন্দ্র থেকে জয়ী হন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
  • 1977: বাদল বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং পুনরায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
  • 1970: বাদল যখন প্রথমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তখন তিনি দেশের সবচেয়ে তরুণ মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময় তিনি অকালি দল (সন্ত)এবং জন সংঘের জোট সরকারের নেতৃত্ব দেন।
  • 1969: তিনি বিধানসভার পুনরায় নির্বাচিত হন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন।
  • 1957: ১৯৫৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে পাঞ্জাব বিধানসভায় নির্বাচিত হন প্রকাশ সিং বাদল। এটাই ছিল পাঞ্জাব বিধানসভায় তাঁর প্রথম প্রবেশ।
  • 1947: তিনি বাদল গ্রামের সরপঞ্চ নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে লাম্বির ব্লক সমিতির সভাপতি নিযুক্ত হন।

প্রকাশ সিং বাদল এর সাফল্য

চার দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন প্রকাশ সিং বাদল, ১৯৭০ থেকে ১০৭১, ১৯৭৭ থেকে ১৯৮০, ১৯৯৭ থেকে ২০০২ এবং সর্বশেষ ২০০৭ থেকে ২০১৭।

২০১১ সালের ডিসেম্বরে বাদলকে পন্থ রতন ফকর-ই-কুয়াম ( আক্ষরিক অর্থে "ধর্মের অলঙ্কার, সম্প্রদায়ের গর্ব") সম্মানে ভূষিত করে অকাল তখত।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+