Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নভজ্যোত সিং সিধু

নভজ্যোত সিং সিধু
নবজ্যোত সিং সিধু পেশাগত দিক থেকে একজন ক্রিকেটার, বর্তমানে তিনি পঞ্জাব সরকারের পর্যটন, সংস্কৃতি এবং জাদুঘর বিষয়ক মন্ত্রী। বিজেপির টিকিটে ২০০৪ সালে অমৃতসর থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন সিধু। খুনের ঘটনার মামলায় তাঁর নাম জড়ানোয় ২০০৬ সালে লোকসভা থেকে পদত্যাগ করেন। ২০০৯ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরিন্দর সিংলাকে ৭৭,৬২৬ ভোটের বিশাল ব্যবধানে তিনি পরাজিত করেন। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সিধু। ২০১৬ সালের এপ্রিলে মোদী সরকার রাজ্যসভায় তাঁর নাম মনোনীত করে। তবে ১৮ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। ২০১৬ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আওয়াজ-ই-পঞ্জাব (এইপি) নামে একটি ফ্রন্ট গঠন করেন সিধু। আর ২০১৭ সালের জানুয়ারিতে যোগ দেন কংগ্রেসে। ২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সিধু, এই নির্বাচনে ৪২,৮০৯ ভোটে জয়ী হন তিনি।. .
By Rashmi | Saturday, October 7, 2023, 02:58:28 PM [IST]

নভজ্যোত সিং সিধু জীবনি

নবজ্যোত সিং সিধু পেশাগত দিক থেকে একজন ক্রিকেটার, বর্তমানে তিনি পঞ্জাব সরকারের পর্যটন, সংস্কৃতি এবং জাদুঘর বিষয়ক মন্ত্রী। বিজেপির টিকিটে ২০০৪ সালে অমৃতসর থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়ী হন সিধু। খুনের ঘটনার মামলায় তাঁর নাম জড়ানোয় ২০০৬ সালে লোকসভা থেকে পদত্যাগ করেন। ২০০৯ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুরিন্দর সিংলাকে ৭৭,৬২৬ ভোটের বিশাল ব্যবধানে তিনি পরাজিত করেন। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সিধু। ২০১৬ সালের এপ্রিলে মোদী সরকার রাজ্যসভায় তাঁর নাম মনোনীত করে। তবে ১৮ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। ২০১৬ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আওয়াজ-ই-পঞ্জাব (এইপি) নামে একটি ফ্রন্ট গঠন করেন সিধু। আর ২০১৭ সালের জানুয়ারিতে যোগ দেন কংগ্রেসে। ২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সিধু, এই নির্বাচনে ৪২,৮০৯ ভোটে জয়ী হন তিনি।

আরও পড়ুন

নভজ্যোত সিং সিধু ব্যক্তিগত জীবন

পুরো নাম নভজ্যোত সিং সিধু
জন্ম-তারিখ 20 Oct 1963 (বয়স 62)
জন্মস্থান পাতিয়ালা, পঞ্জাব
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা ক্রিকেটার, ভাষ্যকার এবং রাজনীতিবিদ
পিতৃ পরিচয় সর্দার ভগবন্ত সিং
মাতৃ পরিচয় নির্মল সিধু
জীবনসঙ্গীর নাম নভজ্যোত কৌর সিধু
জীবনসঙ্গীর পেশা চিকিৎসক / রাজনীতিবিদ
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম শিখ
ওয়েবসাইট sherryontopp.com

নভজ্যোত সিং সিধু মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹45.37 CRORE
সম্পদ
₹45.91 CRORE
দায়বদ্ধতা
₹54.25 LAKHS

নভজ্যোত সিং সিধু সম্পর্কে বিশেষ তথ্য

তাঁর ডাকনাম "শেরি"। ক্রিকেট জীবনে তাঁর অসাধারণ ব্যাটিংয়ের জন্য সিধুকে "সিস্কার সিধু" বলা হত। এবং তিনি ফিল্ডিংও করতেন দারুণ, সেকারণে ফিল্ডিংয়ের ক্ষেত্রে তাঁকে বলা হত "জন্টি সিং"।
নবজ্যোত সিং সিধু তাঁর ওয়ান-লাইন উদ্ধৃতির জন্য বিখ্যাত, যা "সিধুহিসমস" নামে বিখ্যাত।
"মুঝসে শাদি করোগি" ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্স করেন নবজ্যোত সিং সিধু, এছাড়া 'এবিসিডি ২' ছবিতে একটি ছোট চরিত্রে দেখা যায় তাঁকে। তিনি পঞ্জাবি ছবি "মেরা পিন্ড" তেও অভিনয় করেছেন।

নভজ্যোত সিং সিধু রাজনৈতিক টাইমলাইন

  • 2017 : সিধু জাতীয় কংগ্রেসে যোগ দেন। পঞ্জাবের বিধানসভা নির্বাচনে অমৃতসর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। বর্তমানে তিনি পঞ্জাব সরকারের পর্যটন, সংস্কৃতি ও জাদুঘর বিষয়ক মন্ত্রী।
  • 2016 : ১৮ জুলাই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন।
  • 2016 : ২৮ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসাবে সিধু শপথ নেন।
  • 2013 : তিনি কমেডি শোয়ে বিচারক হিসাবে যুক্ত হন, এবং কমেডি নাইট উইথ কপিলে স্থায়ী অতিথি হন। রাজনীতিক হিসাবে একসময় যারা তাঁর সমালোচনা করেছিল পরবর্তীতে সেইসব লোকজনই সিধুর ফ্যান হয়ে ওঠেন। বিশেষ করে কমেডি শোতে তাঁর ওয়ান লাইনারগুলি দর্শকেদর কাছে খুব জনপ্রিয় হয়।
  • 2009 : ২০০৯ সালের সাধারণ নির্বাচনে অমৃতসর থেকে নিজের জয়ের ধারা অব্যাহত রাখেন।
  • 2007 : বড় ব্যবধানে তিনি উপনির্বাচনে জয়ী হন।
  • 2004 : ২০০৪ সালে বিজেপির টিকিটে অমৃতসর থেকে সিধু লোকসভায় নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 2021: 2021 সালে তিনি ২৩ জুলাই পাঞ্জাব কংগ্রেসের প্রধান পদে যোগ দিয়ে ৬ সপ্তাহের মদ্যে ইস্তফা দেন।
  • 1999: ১৯৯৯ সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অসবর গ্রহণের কথা ঘোষণা করেন সিধু। তিনি ৫১টি টেস্ট ম্যাচের পাশাপাশি ১৩৬টি একিদেনর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭,০০০ বেশি রান রয়েছে। ১৮ বছরের ক্রিকেট জীবনে তাঁর ২১টি প্রথম শ্রেণির সেঞ্চুরি রয়েছে।
  • 1981: সিধুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এরপর ১৯৮৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সিধু বেশিরভাগ সময়ই টপ-অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলতেন।

নভজ্যোত সিং সিধু এর সাফল্য

১৯৮৯ সালে সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের মধ্যে অন্যতম ছিলেন সিধু।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+