ভোজপুরী সিনেমার পোস্টার গার্ল নাগমা, পাশাপাশি তিনি বহু তামিল, তেলেগু ও হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। সলমন খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, করিশ্মা কাপুরের মত বিখ্যাত অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। জন্মের সময় তাঁর নাম ছিল নন্দিতা মোরারজি। তাঁর মা সীমা ছিলেন মুসলিম, ১৯৭২ সালে তিনি অরবিন্দ মোরারজিকে বিয়ে করেন। নাগমার বাবা অরবিন্দ মোরারজি একজন টেক্সটাইল ব্যারন। তিনি কংগ্রেস সদস্য হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন এবং ২০০৬ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলের হয়ে প্রচার চালান। নাগমা ২০১৪ সালে কংগ্রেস প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের মেরট থেকে ভোটে লড়েন, কিন্তু এই নির্বাচনে পরাজিত হন তিনি।
| পুরো নাম | নাগমা |
| জন্ম-তারিখ | 25 Dec 1974 (বয়স 51) |
| জন্মস্থান | মুম্বাই, মহারাষ্ট্র |
| রাজনৈতিক দলের নাম | Indian National Congress |
| শিক্ষা | |
| পেশা | অভিনেত্রী / রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | অরবিন্দ মোরারজি |
| মাতৃ পরিচয় | সীমা |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.