১৯৬৪ সালের ৭ জুলাই জন্ম নাবম টুকির, তিনি অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর জন্ম অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার সাগলি সাব-ডিভিশনের ওমপুলিতে। টুকি নাইশি উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত, ছোটবেলা থেকেই সমাজসেবার প্রতি আগ্রহ ছিল তাঁর।ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন টুকি, যদিও শেষপর্যন্ত তিনি নিজের গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। ছাত্র বয়েস থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ছাত্র সংগঠনের হাত ধরেই তাঁর জাতীয় রাজনীতিতে প্রবেশ। তিনি দুবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেন। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর সময়কাল ছিল ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি। দ্বিতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হন ২০১৬ সালের জুলাই মাসে, এবার মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদকাল ছিল মাত্র ৩ দিন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সদস্য। তিনি পাপুম পারে জেলার সাগালি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি।
| পুরো নাম | নাবম টুকি |
| জন্ম-তারিখ | 07 Jul 1964 (বয়স 61) |
| জন্মস্থান | ওমপুলি |
| রাজনৈতিক দলের নাম | Indian National Congress |
| শিক্ষা | Graduate |
| পেশা | রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | নাবম তাকহে |
| মাতৃ পরিচয় | প্রযোজ্য নয় |
| জীবনসঙ্গীর নাম | প্রযোজ্য নয় |
| সন্তান | 2 পুত্র 5 কন্যা |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.