Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুলায়ম সিং যাদব

মুলায়ম সিং যাদব
মুলায়ম সিং যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। এদেশের রাজনীতির ময়দানে এক অত্যন্ত পরিচিত নাম মুলায়ম সিং। তিনি তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম মেয়াদকাল ছিল ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল, দ্বিতীয় দফায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় ইনিংস ছিল ২০০৩ থেকে ২০০৭ সাল। তিনি উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা। ষষ্ঠদশ লোকসভায় তিনি আজমগড়ের সাংসদ ছিলেন। ১৯৯৬ -১৯৯৮ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মুলায়ম। ১৯৭৪-২০০৭ সাল পর্যন্ত মোট সাত বার উত্তরপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিলেন মুলায়ম, সবশেষে নিজের রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত নেন এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টি। দুর্বল প্রতিপক্ষের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশে নিজের মাটি শক্ত করেছে মুলায়মের দল এবং অতীতে ক্ষমতাও দখল করেছে। নিজের রাজনৈতিক কেরিয়ারে তিনি ছয় বার লোকসভার সাংসদও হয়েছেন।. .
By Keshav Karna | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

মুলায়ম সিং যাদব জীবনি

মুলায়ম সিং যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। এদেশের রাজনীতির ময়দানে এক অত্যন্ত পরিচিত নাম মুলায়ম সিং। তিনি তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম মেয়াদকাল ছিল ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল, দ্বিতীয় দফায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় ইনিংস ছিল ২০০৩ থেকে ২০০৭ সাল। তিনি উত্তরপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা। ষষ্ঠদশ লোকসভায় তিনি আজমগড়ের সাংসদ ছিলেন। ১৯৯৬ -১৯৯৮ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মুলায়ম। ১৯৭৪-২০০৭ সাল পর্যন্ত মোট সাত বার উত্তরপ্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিলেন মুলায়ম, সবশেষে নিজের রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্ত নেন এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টি। দুর্বল প্রতিপক্ষের সুযোগ নিয়ে উত্তরপ্রদেশে নিজের মাটি শক্ত করেছে মুলায়মের দল এবং অতীতে ক্ষমতাও দখল করেছে। নিজের রাজনৈতিক কেরিয়ারে তিনি ছয় বার লোকসভার সাংসদও হয়েছেন।

আরও পড়ুন

মুলায়ম সিং যাদব ব্যক্তিগত জীবন

পুরো নাম মুলায়ম সিং যাদব
জন্ম-তারিখ 21 Nov 1939
প্রয়াণের দিন 10 Oct 2022 (বয়স 82)
জন্মস্থান গ্রাম সাইফাই, জেলা – ইটাওয়া (উত্তরপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Samajwadi Party
শিক্ষা Post Graduate
পেশা কৃষিবিদ, রাজনীতিবিদ ও সমাজকর্মী
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী সুঘর সিং যাদব
মাতৃ পরিচয় শ্রীমতী মূর্তি দেবী
জীবনসঙ্গীর নাম শ্রীমতী সাধনা যাদব
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 2 পুত্র

মুলায়ম সিং যাদব মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹15.97 CRORE
সম্পদ
₹15.97 CRORE
দায়বদ্ধতা
N/A

মুলায়ম সিং যাদব সম্পর্কে বিশেষ তথ্য

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানী ও সমাজতান্ত্রিক রাজনৈতিক নেতা রাম মনোহর লোহিয়া ছিলেন মুলায়ম সিং যাদবের পরামর্শদাতা – এছাড়াও তাঁর দীক্ষাগুরু হিসাবে নাম করতেই হবে স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ রাজ নারাইনের।

মুলায়ম সিং যাদব রাজনৈতিক টাইমলাইন

  • 2015 : ২০১৫ সালের ২৯ জানুয়ারি জেনারেল পারপাস কমিটির সদস্য হন।
  • 2014 : শ্রম সংক্রান্ত স্ট্যাডিং কমিটির সদস্য হন, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য নিযুক্ত হন।
  • 2014 : ষোড়শ লোকসভা ভোটে আজমগড় থেকে নির্বাচিত হন। ৬৩,২০৪ ভোটে পরাজিত করেন বিজেপির রমাকান্ত যাদবকে।
  • 2009 : গান্নোর কেন্দ্র থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন।
  • 2009 : মেইনপুরী আসন থেকে পঞ্চদশ লোকসভা নির্বাচনে ফের একবার বিজয়ী হন।
  • 2004 : চতুর্দশ লোকসভাতে মেইনপুরী কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন, পরাজিত করেন বিএসপির অশোক শেকিয়াকে ৩,৩৭,৮৭০ ভোটের ব্যবধানে। সাংসদ হিসাবে তাঁর পদত্যাগের পর এই বছরেই উপনির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে জয়ী হন সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব।
  • 2003 : তিনি তৃতীয় বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেন।
  • 1999 : ২,৯১,৬১৭ ভোট পেয়ে ত্রয়োদশ লোকসভায় কনৌজ কেন্দ্র থেকে তিনি আরও একবার সাংসদ নির্বাচিত হন।
  • 1998 : দ্বাদশ লোকসভায় সম্ভল কেন্দ্র থেকে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী ডি.পি যাদবকে পরাজিত করেন ১,৬৬,৬২৮ ভোটের ব্যবধানে।
  • 1996 : তিনি একাদশ লোকসভাতেও ভোটে দাঁড়ান, মেইনপুরী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন, ৫১,৯৫৮ ভোটে পরাজিত করেন বিজেপির উপদেশ সিং চৌহ্বানকে।
  • 1996 : সাহসওয়ান কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতেন, তিনি মোট ৬১.৯২% ভোট পান।
  • 1993 : দ্বিতীয় বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।
  • 1993 : সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে নিধুলি কালান কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচেন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৭০৬৩ ভোটে পরাজিত করেন বিজেপির সুধাকর বর্মাকে।
  • 1991 : আরও একবার বিধানসভা নির্বাচনে জয়ী হন, দ্বিতীয় বারের জন্য পরাজিত করেন দর্শন সিংকে।
  • 1989 : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
  • 1989 : তিনি পুনরায় যশবন্তনগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন, পরাজিত করেন ভারতের জাতীয় কংগ্রেসের দর্শন সিংকে, পান ৫৯.২৬% ভোট।
  • 1985 : যশবন্তনগর কেন্দ্র থেকে ফের বিধানসভা নির্বাচনে জয়ী হন, এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এলকেডি প্রার্থী হিসাবে। পরাজিত করেন শিবরাজ সিং যাদবকে, মোট ৫৭.৩২% ভোট পান ।
  • 1977 : তিনি ফের যশবন্তনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেএনডি প্রার্থী হিসাবে পরাজিত করেন নির্দল প্রার্থী গোরি লাল শাকিয়াকে। মুলায়ম ৬৪.৬২% ভোট পেয়ে জয়ী হন।
  • 1974 : যশবন্তনগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মুলায়ম সিং যাদব, এবং বিকেডি প্রার্থী হিসাবে ১৪,২৫৮ ভোটে পরাজিত করেন বিশ্বম্ভর সিং যাদবকে।

মুলায়ম সিং যাদব এর সাফল্য

প্রযোজ্য নয়

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+