Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রীমতি মীনাক্ষি লেখি

শ্রীমতি মীনাক্ষি লেখি
মীনাক্ষি লেখি একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। বর্তমানে তিনি নয়াদিল্লি লোকসভা আসনের সাংসদ।মীনাক্ষি লেখি বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি ভারতীয় জনতা দলের জাতীয় মুখপাত্র হওয়ার পাশাপাশি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সাপ্তাহিক পত্রিকা 'ফোর্থরাইট'-এ পাক্ষিক কলম লেখেন। তিনি টেলিভিশনে বিভিন্ন বিষেয় বিতর্কে অংশ নিয়েছেন এবং সংবাদপত্রে বিভিন্ন আর্টিক্যাল লিখেছেন। তিনি এনএইচআরসি-তে বিভিন্ন বক্তৃতায় অংশ নেন এবং বিভিন্ন মন্ত্রকের লিঙ্গ প্রিশক্ষণ কর্মসূচিতেও অংশ গ্রহণ করেন।তিনি "মহিলা সংরক্ষণ বিল" এবং "কর্মক্ষেত্রে যৌন হয়রানির সমস্যা" সংক্রান্ত খসড়া কিমিটির সদস্য। মীনাক্ষি লেখির জন্ম ১৯৬৭ সালের ৩০ এপ্রিল নয়াদিল্লিতে। তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত খ্যাতনামা হিন্দু কলেজ থেকে বোটানিতে বি. এসসি.
By Keshav Karna | Monday, September 13, 2021, 01:17:13 PM [IST]

শ্রীমতি মীনাক্ষি লেখি জীবনি

মীনাক্ষি লেখি একজন ভারতীয় রাজনীতিবিদ, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। বর্তমানে তিনি নয়াদিল্লি লোকসভা আসনের সাংসদ।মীনাক্ষি লেখি বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি ভারতীয় জনতা দলের জাতীয় মুখপাত্র হওয়ার পাশাপাশি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সাপ্তাহিক পত্রিকা 'ফোর্থরাইট'-এ পাক্ষিক কলম লেখেন। তিনি টেলিভিশনে বিভিন্ন বিষেয় বিতর্কে অংশ নিয়েছেন এবং সংবাদপত্রে বিভিন্ন আর্টিক্যাল লিখেছেন। তিনি এনএইচআরসি-তে বিভিন্ন বক্তৃতায় অংশ নেন এবং বিভিন্ন মন্ত্রকের লিঙ্গ প্রিশক্ষণ কর্মসূচিতেও অংশ গ্রহণ করেন।তিনি "মহিলা সংরক্ষণ বিল" এবং "কর্মক্ষেত্রে যৌন হয়রানির সমস্যা" সংক্রান্ত খসড়া কিমিটির সদস্য। মীনাক্ষি লেখির জন্ম ১৯৬৭ সালের ৩০ এপ্রিল নয়াদিল্লিতে। তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত খ্যাতনামা হিন্দু কলেজ থেকে বোটানিতে বি.এসসি. করেন মীনাক্ষি। পরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে করেন এল.এল.বি। ১৯৯০ সালে দিল্লি –বার কাউন্সিলে আইনজীবী হিসাবে তাঁর নাম নিবন্ধভুক্ত হয়। তাঁর শ্বশুর প্রয়াত প্রাণনাথ লেখি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অমন লেখির প্রেমে পড়েন মীনাক্ষি। বার কাউন্সিলের নির্বাচনে এক প্রার্থীর হয়ে প্রচার করার সময় মীনাক্ষির সঙ্গে অমনের আলাপ হয়। ১৯৯২ সালের ১১ এপ্রিল দুজনে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে।

আরও পড়ুন

শ্রীমতি মীনাক্ষি লেখি ব্যক্তিগত জীবন

পুরো নাম শ্রীমতি মীনাক্ষি লেখি
জন্ম-তারিখ 30 Apr 1967 (বয়স 58)
জন্মস্থান নয়াদিল্লি
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Graduate Professional
পেশা আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজকর্মী
পিতৃ পরিচয় শ্রী ভগবান খান্না
মাতৃ পরিচয় শ্রীমতী অমরলতা খান্না
জীবনসঙ্গীর নাম শ্রী অমন লেখি
জীবনসঙ্গীর পেশা আইনজীবী
সন্তান 2 পুত্র 1 কন্যা
ওয়েবসাইট http://www.meenakshilekhi.com

শ্রীমতি মীনাক্ষি লেখি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹34.66 CRORE
সম্পদ
₹34.99 CRORE
দায়বদ্ধতা
₹32.76 LAKHS

শ্রীমতি মীনাক্ষি লেখি সম্পর্কে বিশেষ তথ্য

মহিলা ও শিশুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি সক্রিয়ভাবে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন; তিনি ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র হিসাবে তিনি সফলভাবে দলের বক্তব্য তুলে ধরছেন এবং প্রচার চালাচ্ছেন; এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানেও দলীয় নীতি সফলভাবে পেশ করছেন।

শ্রীমতি মীনাক্ষি লেখি রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ষোড়শ লোকসভায় নয়াদিল্লি আসন থেকে নির্বাচিত হন। পরাজিত করেন আপের আশিস খেতানকে।
  • 2010 : মীনাক্ষি লেখি স্বদেশী জাগরণ মঞ্চের হয়ে কাজ করতেন, এটি আরএসএস-এর সঙ্গে যুক্ত একটি সংগঠন। সেই সময় বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়কড়ি তাঁকে বিজেপিতে যোগ দিতে আমন্ত্রণ জানান। মীনাক্ষি প্রস্তাবটি গ্রহণ করেন এবং বিজেপির মহিলা মোর্চায় (মহিলা শাখা)যোগ দেন।শীঘ্রই তিনি বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহসভাপতি হয়ে ওঠেন।
  • 20 July 2016 : ২০১৬ সালের ২০ জুলাই প্রিভিলেজ কমিটির চেয়ারপার্সন হন।
  • 12 June 2014 : ১২ জুন তিনি হাউস কমিটির সদস্য নির্বাচিত হন।
  • 11 Dec 2014 : অফিস অফ প্রফিটের জয়েন্ট কমিটির সদস্য হন ২০১৪ সালের ১১ ডিসেম্বর।
  • 3 Nov 2017 : ২০১৭ সালের ৩ নভেম্বর প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য হন।
  • 1 Sep 2014 : ২০১৪ সালের পয়লা সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ জুলাই তিনি প্রিভিলেজ কমিটির সদস্য ছিলেন, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য এবং নগরোন্নয়নের স্ট্যান্ডিং কমিটির সদস্য।

আগের ইতিহাস

  • 2021: ৭ জুলাই তিনি মন্ত্রিসভায় শপথ নিয়েছেন।
  • 2013: ২০১২ সালে দিল্লি গণধর্ষণ মামলার পর সরকার ফৌজদারি আইন (সংশোধনী) বিল ২০১৩-এর জন্য খসড়া কমিটি গঠন করে। মীনাক্ষি ছিলেন এই কমিটির অন্যতম প্রধান সদস্য। তিনি" মহিলা সংরক্ষণ বিল" এবং "কর্মক্ষেত্রে যৌন হয়রানির সমস্যা"-র জন্য বিলের খসড়া কমিটিরও সদস্য ছিলেন।
  • 2011-2012: শান্তি মুকুন্দ হাসপাতালে ধর্ষণ মামলায় তিনি নির্যাতিতার আইনজীবী ছিলেন এবং নির্ভয়া মামলায় মিডিয়া কভারেজ বন্ধ করার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতায় আদালতে মিডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন এবং সিদ্ধান্ত প্রত্যাহার করাতে সফল হন এবং মামলাটি স্থায়ী কমিশন গ্রহণ কর। পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীতে মিহলা অফিসার নিয়োগের বিষয়েও তিনি কাজ করেছেন।
  • 2000s: তিনি জাতীয় মিহলা কমিশেনর(এনসিডাব্লু)বিশেষ কমিটির অংশ ছিলেন, মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে গঠিত ‌বিশেষ টাস্ক ফোর্সের চেয়ারপার্সন ছিলেন, নয়াদিল্লির জেপিএম ব্লাইন্ড স্কুলের ভাইস চেয়ারপার্সন ছিলেন এবং ব্লাইন্ড রিলিফ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারিও হন।
  • 1990: ১৯৯০ সালে আইনজীবী হিসাবে তিনি দিল্লি-বার কাউন্সিলে নিজের নাম নিবন্ধভুক্ত করেন। তিনি ভারতের সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট, এবং অন্যান্য কোর্ট, ট্রাইব্যুনাল এবং দিল্লি ও দেশের অন্যান্য প্রান্তের ফোরামে প্র্যাকটিস করতে শুরু করেন। তিনি বিভিন্ন ধরনের বিষয়ের উপর কাজ করেন, যেমন বেল, রিভিশন, ট্রায়াল, অ্যাপিল, ক্রিমিনাল রিট্স, দুর্নীতি প্রতিরোধ আইন/ কাস্টমস অ্যাক্ট/ এফইআরএ প্রসিকিউশন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত আইন।

শ্রীমতি মীনাক্ষি লেখি এর সাফল্য

২০১৮ সালের এপ্রিলে রেকর্ড করা তথ্য অনুযায়ী ষোড়শ লোকসভায় মীনাক্ষি লেখি ৯৫টি বিতর্কে অংশ নিয়েছেম ( যেখানে জাতীয় গড় ৫৭.৯)। তিনি নিম্নকক্ষে ৩৭৮টি প্রশ্ন করেছেন। যেখানে জাতীয় গড় ২৫১টি প্রশ্ন। লেখি লোকসভায় ১৫টি ব্যক্তিগত সদস্য বিল এনেছেন ( যেখানে জাতীয় গড় ১.৮)। সংসদে তাঁর মোট উপস্থিতির হার ৯৫% , এর বিপরীতে জাতীয় উপস্থিতির হার ৮০%।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+