বিহারের ভূমিপুত্র মনোজ তিওয়ারি একাধারে রাজনীতিবিদ, গায়ক এবং অভিনেতা। তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য। তবে ২০০৯ সালে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েই রাজনীতিতে পদার্পণ মনোজ তিওয়ারির। তিনি দিল্লি বিজেপির সাংগঠনিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে স্থানীয় নির্বাচনে রেকর্ড জয় পায় দল। পূর্বে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালের নির্বাচনের কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেন। বারাণসীর শ্রী কমলাকর চৌবে আদর্শ সেবা বিদ্যালয় ইন্টারমিডিয়েট কলেজ থেকে স্কুলের পাঠ নেন মনোজ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। শারীর শিক্ষায় তিনি স্নাতকোত্তর করেন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে মনোজ তিওয়ারি ভোজপুরী সিনেমার তারকা ছিলেন। তিনি বিগ বস ৪ রিয়েলিটি শো-তে অংশ নিয়েছিলেন।
| পুরো নাম | মনোজ তিওয়ারি |
| জন্ম-তারিখ | 01 Feb 1971 (বয়স 55) |
| জন্মস্থান | Kabir Chaura, Varanasi, Uttar Pradesh |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janata Party |
| শিক্ষা | Post Graduate |
| পেশা | চলচ্চিত্র অভিনেতা এবং রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | প্রয়াত শ্রী চন্দ্রদেব তিওয়ারি |
| মাতৃ পরিচয় | শ্রীমতী ললিতা কুনওয়ার |
| জীবনসঙ্গীর নাম | রানি তিওয়ারি |
| জীবনসঙ্গীর পেশা | প্রযোজ্য নয় |
| সন্তান | 1 কন্যা |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | https://manojtiwari.in/MP-MANOJ-TIWARI |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.