মনোজ সিনহা

মনোজ সিনহা
প্রথম মোদী মন্ত্রিসভায় যোগাযোগমন্ত্রী ছিলেন মনোজ সিনহা, তিনি রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। লোকসভায় তিনি তিনবারের সাংসদ ছিলেন, ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচিত হন, ষোড়শ লোকসভায় উত্তরপ্রদেশের গাজীপুর কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। ১৯৮৯ সালে তিনি বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য হন। প্রথম মোদী মন্ত্রিসভায় ২০১৪ সালের মে মাসে আসন বন্টনের সময় তাঁকে রেলমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ১৯৯৬ ও ১৯৯৯ সালের পর ফের ২০১৪ সালে উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। যদিও তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা কের ১৯৯৮, ২০০৪ এবং ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হন।তিনি বারাণসীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিএইচইউ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-য়ে বি. টেক এবং এম.
By Rashmi | Sunday, January 31, 2021, 01:14:47 PM [IST]

মনোজ সিনহা জীবনি

প্রথম মোদী মন্ত্রিসভায় যোগাযোগমন্ত্রী ছিলেন মনোজ সিনহা, তিনি রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। লোকসভায় তিনি তিনবারের সাংসদ ছিলেন, ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচিত হন, ষোড়শ লোকসভায় উত্তরপ্রদেশের গাজীপুর কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। ১৯৮৯ সালে তিনি বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য হন। প্রথম মোদী মন্ত্রিসভায় ২০১৪ সালের মে মাসে আসন বন্টনের সময় তাঁকে রেলমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ১৯৯৬ ও ১৯৯৯ সালের পর ফের ২০১৪ সালে উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। যদিও তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা কের ১৯৯৮, ২০০৪ এবং ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হন।তিনি বারাণসীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিএইচইউ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-য়ে বি.টেক এবং এম.টেক ডিগ্রি অর্জন করেছিলেন।

আরও পড়ুন

মনোজ সিনহা ব্যক্তিগত জীবন

পুরো নাম মনোজ সিনহা
জন্ম-তারিখ 01 Jul 1959 (বয়স 66)
জন্মস্থান মোহনপুর, জেলা- গাজীপুর (উত্তরপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Graduate Professional
পেশা কৃষিবিদ, সমাজকর্মী
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী বীরেন্দ্র কুমার সিং
মাতৃ পরিচয় শ্রীমতী বিন্ধ্যবাসিনী দেবী
জীবনসঙ্গীর নাম শ্রীমতী নীলম সিনহা
জীবনসঙ্গীর পেশা ব্যবসায়ী
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু

মনোজ সিনহা মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹3.92 CRORE
সম্পদ
₹4.53 CRORE
দায়বদ্ধতা
₹61.17 LAKHS

মনোজ সিনহা সম্পর্কে বিশেষ তথ্য

তিনি একজন সক্রিয় কৃষিবিদ, রাজনীতিতে আসার আগে অতি সাধারণ জীবন যাপন করতেন তিনি। ১৯৯৯ সালে ত্রয়োদশ লোকসভায় তিনি সেরা সাংসদদের তালিকায় ছিলেন। প্রথম সারির এক পত্রিকা তাঁকে সবচেয়ে সৎ সাত সাংসদের তালিকায় স্থান দিয়েছিল।

মনোজ সিনহা রাজনৈতিক টাইমলাইন

  • 2016 : তিনি যোগাযোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্ব প্রাপ্ত) নিযুক্ত হন; এবং রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী হন।
  • 2014 : গাজীপুর কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হন, পরাজিত করেন সমাজবাদী পার্টির শিবকন্যা কুশওয়াহাকে ৩২,৪৫২ ভোটের ব্যবধানে।
  • 2004 : গাজীপুর কেন্দ্র থেকে ২,২৬,৭৭৭ ভোটে তিনি পরাজিত হন। এই কেন্দ্র থেকে জয়ী হন সমাজবাদী পার্টির আফজল আনসারি।
  • 1999 : তিনি ত্রয়োদশ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমাজবাদী পার্টির ওম প্রকাশকে ১১,০৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন।
  • 1998 : ১৭,১৭৩ ভোটে গাজীপুর আসনে সমাজবাদী পার্টির ওম প্রকাশের কাছে তিনি পরাজিত হন।
  • 1996 : একাদশ লোকসভা নির্বাচনে তিনি গাজীপুর কেন্দ্র থেকে জয়ী হন, পরাজিত করেন বিএসপির ইউনুসকে ১,০৫,৪৯৯ ভোটের ব্যবধানে।
  • 1989 : সিনহা ভারতীয় জনতা পার্টির (বি.জে.পি) জাতীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

মনোজ সিনহা এর সাফল্য

১৯৮২-৮৩ সালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়,বারণসীর ছাত্র ইউনিয়নের সভাপতি হন; ১৯৯৯-২০০০ সালে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের জেনারেল কাউন্সিলের সদস্য ছিলেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+