Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনমোহন সিং

মনমোহন সিং
মনমোহন সিং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন , জওহরলাল নেহেরুর পর মনমোহনই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন এবং মেয়াদ পূর্ণ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন মনমোহন সিং, তিনি রাষ্ট্রসংঘের হয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক প্রশাসনে বিভিন্ন উচ্চপদে আসীন ছিলেন। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি অর্থনৈতিক মন্দার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হন, ১৯৯১ সালে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাঠামোগত সংস্কার প্রণয়ন করেন। অর্থমন্ত্রী হিসাবে তিনি সমস্যার সফলভাবে সমাধান করেন এবং ভারত ফের বিশ্বের বাজারে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে পরিগণিত হতে শুরু করে। ১৯৯১ সালে তিনি প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন, তিনি মোট পাঁচবার রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে ইউপিএ জিতলেও সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হওয়ায় মনমোহন সিং-কে এই পদের জন্য নির্বাচিত করা হয়। ২০০৯ সালে তিনি ফের দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।. .
By Zainab Ashraf | Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

মনমোহন সিং জীবনি

মনমোহন সিং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন , জওহরলাল নেহেরুর পর মনমোহনই দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন এবং মেয়াদ পূর্ণ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন মনমোহন সিং, তিনি রাষ্ট্রসংঘের হয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক প্রশাসনে বিভিন্ন উচ্চপদে আসীন ছিলেন। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি অর্থনৈতিক মন্দার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হন, ১৯৯১ সালে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাঠামোগত সংস্কার প্রণয়ন করেন। অর্থমন্ত্রী হিসাবে তিনি সমস্যার সফলভাবে সমাধান করেন এবং ভারত ফের বিশ্বের বাজারে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে পরিগণিত হতে শুরু করে। ১৯৯১ সালে তিনি প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন, তিনি মোট পাঁচবার রাজ্যসভার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে ইউপিএ জিতলেও সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হওয়ায় মনমোহন সিং-কে এই পদের জন্য নির্বাচিত করা হয়। ২০০৯ সালে তিনি ফের দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।

আরও পড়ুন

মনমোহন সিং ব্যক্তিগত জীবন

পুরো নাম মনমোহন সিং
জন্ম-তারিখ 26 Sep 1932
প্রয়াণের দিন 26 Dec 2024 (বয়স 92)
জন্মস্থান গ্রাম গাহ (পশ্চিম পঞ্জাব)
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা
পেশা সিভিল সার্ভিস, অর্থনীতিবিদ, রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী, শিক্ষক ও শিক্ষাবিদ
পিতৃ পরিচয় শ্রী গুরমুখ সিং
মাতৃ পরিচয় শ্রীমতী অমৃত সিং
জীবনসঙ্গীর নাম শ্রীমতী গুরশরণ কৌর
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 3 কন্যা
ধর্ম শিখ
ওয়েবসাইট NA

মনমোহন সিং মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹15.78 CRORE
সম্পদ
₹15.78 CRORE
দায়বদ্ধতা
N/A

মনমোহন সিং সম্পর্কে বিশেষ তথ্য

মনমোহন সিং-এর প্রশাসন কাশ্মীরে শান্তি স্থাপনে ব্যর্থ হলেও উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদে লাগাম টানতে সফল হয়েছিল।

মনমোহন সিং রাজনৈতিক টাইমলাইন

  • 2013 : পঞ্চমবারের জন্য রাজ্যসভায় পুনর্নির্বাচিত।
  • 2007 : পুনরায় রাজ্যসভায় নির্বাচিত, এটা ছিল চতুর্থ মেয়াদ।
  • 2004 : পরপর দুবার ভারতের প্রধানমন্ত্রী হন, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত।
  • 2001 : তৃতীয়বারের জন্য রাজ্যসভায় ফের নির্বাচিত হন।
  • 1999 : ত্রয়োদশ লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে বিজেপির বিজয় কুমার মালহোত্রার কাছে পরাজিত হন।
  • 1998 : অর্থ কমিটির সদস্য।
  • 1998 : রাজ্যসভায় বিরোধী দলনেতা।
  • 1996 : অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 1995 : দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় পুনরায় নির্বাচিত।
  • 1991 : আই.এম.এফ-এর বোর্ড অফ গভর্নরে ভারতের জন্য গভর্নর, এবং ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট।
  • 1991 : কেন্দ্রের অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1990 : ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা।
  • 1987 : জেনেভায় সাউথ কমিশনের সেক্রেটারি-জেনারেল এবং কমিশনার।
  • 1985 : পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান।
  • 1985 : ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।
  • 1983 : প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।
  • 1982 : আই.এম.এফ-এর বোর্ড অফ গভর্নরে ভারতের জন্য বিকল্প গভর্নর।
  • 1982 : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর।
  • 1980 : ভারতের ইন্দো-জাপান জয়েন্ট স্টাডি কমিটির চেয়ারম্যান।
  • 1980 : পরিকল্পনা কমিশনের সদস্য-সচিব।
  • 1976 : অর্থমন্ত্রকের (অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগের) সচিব, ভারত সরকারের অর্থ, পরমাণু শক্তি কমিশনের সদস্য।
  • 1972 : ভারতের অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।
  • 1971 : ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা।

আগের ইতিহাস

  • 1966: তিনি রাষ্ট্রসংঘের জন্য কাজ করেন।

মনমোহন সিং এর সাফল্য

১৯৯৩ সালে ফিনান্স মিনিস্টার অফ দ্য ইয়ার হিসাবে ইউরোমানি পুরস্কার জেতেন, ১৯৯৩ এবং ১৯৯৪ সালে ফিনান্স মিনিস্টার অফ দ্য ইয়ার ফর এশিয়া হিসাবে এশিয়ামানি পুরস্কার জেতেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+