মণীশ তিওয়ারি

মণীশ তিওয়ারি
পেশাগত দিক থেকে একজন আইনজীবী মণীশ তিওয়ারি সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন, তিনি লুধিয়ানা থেকে সাংসদ নির্বাচিত হন।২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এনএসইউআই-এর সঙ্গে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে কংগ্রেস দলের জাতীয় কমিটির সদস্য হন। ২০০৯ সালে প্রথমবার তিনি লোকসভায় নির্বাচিত হন, পরাজিত করেন অকালি দলের গুরচরণ সিংকে।ইউপিএ সরকারের আমলে তিনি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। অসুস্থতার কারণে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু ২০১৯এর লোকসভা ভোটে কংগ্রেস তাঁকে আনন্দপুর সাহিব থেকে ভোটে দাঁড় করায় এবং তিনি জয়ী হন।. .
By Zainab Ashraf | Sunday, January 31, 2021, 01:18:09 PM [IST]

মণীশ তিওয়ারি জীবনি

পেশাগত দিক থেকে একজন আইনজীবী মণীশ তিওয়ারি সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন, তিনি লুধিয়ানা থেকে সাংসদ নির্বাচিত হন।২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এনএসইউআই-এর সঙ্গে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে কংগ্রেস দলের জাতীয় কমিটির সদস্য হন। ২০০৯ সালে প্রথমবার তিনি লোকসভায় নির্বাচিত হন, পরাজিত করেন অকালি দলের গুরচরণ সিংকে।ইউপিএ সরকারের আমলে তিনি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। অসুস্থতার কারণে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু ২০১৯এর লোকসভা ভোটে কংগ্রেস তাঁকে আনন্দপুর সাহিব থেকে ভোটে দাঁড় করায় এবং তিনি জয়ী হন।

আরও পড়ুন

মণীশ তিওয়ারি ব্যক্তিগত জীবন

পুরো নাম মণীশ তিওয়ারি
জন্ম-তারিখ 08 Dec 1965 (বয়স 60)
জন্মস্থান চণ্ডীগড়
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা আইনজীবী
পিতৃ পরিচয় প্রয়াত ডক্টর (শ্রী) বিশ্বনাথ তিওয়ারি
মাতৃ পরিচয় ডক্টর (শ্রীমতী) অমৃত কৌর
জীবনসঙ্গীর নাম শ্রীমতী নাজনিন বি শফা
সন্তান 1 কন্যা
ধর্ম হিন্দু

মণীশ তিওয়ারি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹27.07 CRORE
সম্পদ
₹29.68 CRORE
দায়বদ্ধতা
₹2.61 CRORE

মণীশ তিওয়ারি সম্পর্কে বিশেষ তথ্য

তিওয়ারির বাবা ডক্টর ভি.এন.তিওয়ারি ছিলেন একজন লেখক, তিনি পঞ্জাবি ভাষায় ৪০টিরও বেশি বই লিখেছেন। ১৯৮৪ সালে জঙ্গিদের উপর করা অপারেশন ব্লু স্টারের কিছুদিন আগেই তিনি খুন হন। তিওয়ারির মাতামহ সর্দার তীরথ সিং ছিলেন পঞ্জাবে কংগ্রেস সরকারের একজন মন্ত্রী।

মণীশ তিওয়ারি রাজনৈতিক টাইমলাইন

  • 2019 : তিনি কংগ্রেস প্রার্থী হিসাহে শ্রী আনন্দপুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন।
  • 2012 : কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)।
  • 2009 : অর্থমন্ত্রকের আঞ্চলিক সরাসরি কর উপদেষ্টা কমিটির সদস্য।
  • 2009 : প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য, এবং আইন ও বিচার মন্ত্রকেরও পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 2009 : কর্মী, জন অভিযোগ, আইন এবং বিচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য।
  • 2009 : পঞ্চদশ লোকসভা নির্বাচনে লুধিয়ানা কেন্দ্র থেকে নির্বাচিত হন, এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন শিরোমণি অকালি দলের প্রার্থী গুরচরণ সিং গালিবকে।
  • 2008 : সারা ভারত কংগ্রেস কমিটির জাতীয় মুখপাত্র হিসাবে নিযুক্ত হন।
  • 2004 : সারা ভারত কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সচিব নিযুক্ত হন।
  • 1998 : ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) জাতীয় সভাপতি নির্বাচিত হন।
  • 1997 : সারা ভারত কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সম্পাদক নির্বাচিত হন।
  • 1992 : আন্তর্জাতিক ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
  • 1991 : সারা ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সদস্য নির্বাচিত হন।
  • 1988 : এনএসইউআই-এর জাতীয় সভাপতি নির্বাচিত হন।
  • 1985 : এনএসইউআই-এর জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ইনযুক্ত হন।
  • 1984 : এনএসইউআই-এর জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
  • 1983 : তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজের সহ সভাপতি ও অফিসিয়াল সভাপতি নিযুক্ত হন, পঞ্জাবের এনএসইউআই-এর সাধারণ সম্পাদক হন।
  • 1982 : চণ্ডীগড়ের এনএসইউআই-এর সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
  • 1981 : চণ্ডীগড়ের ডিএভি কলেজে ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের (এনএসইউআই) -এর কলেজ ইউনিট সভাপতি হন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+