'গান্ধী পরিবারের বিদ্রোহী' চরিত্র হিসাবেই পরিচিত মানেকা গান্ধী। স্বামী সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর, তাঁর শাশুড়ি তথা সেই সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বড় ছেলে রাজীব গান্ধীকে দলের শীর্ষ নেতৃত্বে আনলে মানেকার সঙ্গে ইন্দিরার মতিবিরোধ দেখা দেয়, ১৯৮২ সালে ইন্দিরা মানেকাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তবুও, সব বাধা অতিক্রম করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন মানেকা। ছেলে ফিরোজ বরুণ গান্ধীকে নিয়ে গান্ধী পরিবারের অগাধ প্রাচুর্য ছেড়ে বেরিয়ে আসেন মানেকা এবং পরবর্তী সময়ে আর পিছনে ফিরে তাকাননি।১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে আমেঠি থেকে ভোটে লড়েন তিনি, তবে সেবার ৩,১৪,৮৭৮ ভোটে হেরে যান রাজীব গান্ধীর কাছে। ১৯৮৯ সালে মানেকা গান্ধী জনতা দলে যোগ দেন, এবং পিলভিট কেন্দ্র থেকে ১,৩১,২২৪ ভোটে জিতে লোকসভার সাংসদ নির্বাচিত হন। জনতা দলের সাধারণ সম্পাদক হিসাবে ১৯৮৯ সালে নতুন জোট সরকার গঠনে ভূমিকা নিয়েছিলেন মানেকা গান্ধী আর সেই সঙ্গে দেশে অবসান ঘটে গান্ধী রাজত্বের। আদর্শবাদী রাজনীতিবিদ মানেকা গান্ধী এখনও পর্যন্ত ছয় বার লোকসভার সাংসদ হয়েছেন, প্রথমবার সাফল্য এসেছিল পিলভিট আসন থেকে। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৪ সালে সপুত্র বিজেপিতে যোগ দেন মানেকা গান্ধী। তারপর থেকে পিলভিট কেন্দ্রে লাগাতার জিতে এসেছেন মা ও ছেলে। সপ্তদশ লোকসভাতেও তিনি পিলভিটের সাংসদ ছিলেন, পাশাপাশি দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর দায়িত্ব সামলান।
| পুরো নাম | মানেকা সঞ্জয় গান্ধী |
| জন্ম-তারিখ | 26 Aug 1956 (বয়স 69) |
| জন্মস্থান | নয়াদিল্লি |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janta Party |
| শিক্ষা | 12th Pass |
| পেশা | লেখিকা |
| পিতৃ পরিচয় | প্রয়াত লেফট্যানেন্ট কর্ণেল টি.এস. আনন্দ |
| মাতৃ পরিচয় | প্রয়াত শ্রীমতী অমিতেশ্বর আনন্দ |
| জীবনসঙ্গীর নাম | প্রয়াত শ্রী সঞ্জয় গান্ধী |
| সন্তান | 1 পুত্র |
| ধর্ম | শিখ |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.