মল্লিকার্জুন খাড়গে

মল্লিকার্জুন খাড়গে
মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ষোড়শ লোকসভায় তিনি কংগ্রেস দলের নেতা ছিলেন। কর্ণাটকের গুলবার্গা থেকে তিনি কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারত সরকারের প্রাক্তন রেলমন্ত্রী।স্বচ্ছ ভাবমূর্তীর জন্য নেতা হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে , পাশাপাশি রাজনীতি, আইন ও প্রশাসনিক বিষয়ে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। গত লোকসভাতে তিনি কংগ্রেস দলের নেতা ছিলেন। মল্লিকার্জুন খাড়গেকে প্রথম মেয়াদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিপরীতে লোকসভায় কংগ্রেস দলের নেতা হিসাবে মনোনীত করা হয়েছিল। তিনি দশবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন, এরমধ্যে নয়বার টানা জয়লভা করেছেন। গুলবার্গা থেকে তিনি সাংসদও নির্বাচিত হন। তিনি কর্ণাটকের একজন সিডিউল কাস্ট সাংসদ ছিলেন। বিধায়ক হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ ৪০ বছর এবং সাংসদ হিসাবে টানা ১০ বছর জনসেবা করেছেন।. .
By Zainab Ashraf | Sunday, September 1, 2019, 12:02:57 AM [IST]

মল্লিকার্জুন খাড়গে জীবনি

মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ষোড়শ লোকসভায় তিনি কংগ্রেস দলের নেতা ছিলেন। কর্ণাটকের গুলবার্গা থেকে তিনি কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারত সরকারের প্রাক্তন রেলমন্ত্রী।স্বচ্ছ ভাবমূর্তীর জন্য নেতা হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে , পাশাপাশি রাজনীতি, আইন ও প্রশাসনিক বিষয়ে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। গত লোকসভাতে তিনি কংগ্রেস দলের নেতা ছিলেন। মল্লিকার্জুন খাড়গেকে প্রথম মেয়াদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিপরীতে লোকসভায় কংগ্রেস দলের নেতা হিসাবে মনোনীত করা হয়েছিল। তিনি দশবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন, এরমধ্যে নয়বার টানা জয়লভা করেছেন। গুলবার্গা থেকে তিনি সাংসদও নির্বাচিত হন। তিনি কর্ণাটকের একজন সিডিউল কাস্ট সাংসদ ছিলেন। বিধায়ক হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ ৪০ বছর এবং সাংসদ হিসাবে টানা ১০ বছর জনসেবা করেছেন।

আরও পড়ুন

মল্লিকার্জুন খাড়গে ব্যক্তিগত জীবন

পুরো নাম মল্লিকার্জুন খাড়গে
জন্ম-তারিখ 21 Jul 1942 (বয়স 83)
জন্মস্থান ওয়ারাবতী, বালকি তালুক, বিদর জেলা
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতীবিদ ও আইনজীবী
পিতৃ পরিচয় শ্রী মাপান্না
মাতৃ পরিচয় শ্রীমতী ,সাইভবা
জীবনসঙ্গীর নাম শ্রীমতী রাধাবাই
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 3 পুত্র 2 কন্যা
ধর্ম বৌদ্ধ
ওয়েবসাইট NIL

মল্লিকার্জুন খাড়গে মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹15.46 CRORE
সম্পদ
₹15.77 CRORE
দায়বদ্ধতা
₹31.22 LAKHS

মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে বিশেষ তথ্য

তিনি বই পড়তে পছন্দ করেন, যুক্তিসঙ্গত চিন্তাভাবনায় বিশ্বাসী, কুসংস্কার এবং গোঁড়া-প্রথাগত বিষয়ের বিরুদ্ধে লড়াই করেন।
কাবাড্ডি, হকি এবং ক্রিকেট সহ খেলাখুলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ছাত্রনেতা হিসাবে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন এবং গুলবার্গার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছিলেন।

মল্লিকার্জুন খাড়গে রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ২০১৪ সালের সাধারণ নির্বাচনে গুলবার্গা লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন খাড়গে, এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করেন ৭৩ হাজারেরও বেশি ভোটে। জুন মাসে তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে নিযুক্ত হন।
  • 2009 : ২০০৯ সালের সাধারণ নির্বাচনে গুলবার্গা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন খার্গে, এবং ধারাবাহিক ভাবে নিজের দশম নির্বাচনেও জয়ী হন তিনি।
  • 2008 : ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে রেকর্ড তৈরি করে চিতাপুর আসন থেকে নবমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন খাড়গে। ২০০৪ সালের তুলনায় কংগ্রেস দলের ফল ভাল হয়, যদিও এই নির্বাচনে কংগ্রেসের বেশিরভাগ বরিষ্ঠ নেতাই পরাজিত হন। ২০০৮ সালে দ্বিতীয়বারের জন্য বিরোধী দলনেতা নিযুক্ত হন খাড়গে।
  • 2005 : ২০০৫ সালে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হন তিনি। এর পরেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্যে, এই নির্বাচনে বিজেপি এবং জেডি(এস)-এর তুলনায় বেশি আসন পায় কংগ্রেস, যা কর্ণাটকের গ্রামাঞ্চলে কংগ্রেসের ভাগ্যকে পুনরুজ্জীবিত করে তোলে।
  • 2004 : ২০০৪ সালে লাগাতার অষ্টমবারের জন্য কর্ণাটক বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন তিনি এবং এবারও কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন তিনি। এবার ধরম সিং-এর নেতৃত্বাধীন জোট সরকারে পরিবহন এবং জল সম্পদ দফতরের মন্ত্রী হন তিনি।
  • 1999 : ১৯৯৯ সালে সপ্তমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন এবং কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন তিনি।
  • 1994 : ১৯৯৪ সালে গুরমিতকল থেকে ষষ্ঠবারের জন্য কর্ণাটক বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন এবং তিনি বিধানসভার বিরোধী দলনেতা নিযুক্ত হন।
  • 1992 : ১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে তিনি বীরাপ্পা মইলি মন্ত্রিসভায় কো-অপারেশন, মাঝারি ও ভারী শিল্প দফতরের মন্ত্রী হন।
  • 1990 : ১৯৯০ সালে বঙ্গরাপ্পার ক্যাবিনেটে রাজস্ব, গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী হিসাবে যোগ দেন, তাঁর পোর্টফোলিওতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।
  • 1989 : ১৯৮৯ সালে গুরমিতকল থেকে পঞ্চমবারের জন্য কর্ণাটক বিধানসভার বিধায়ক নির্বাচিত হন।
  • 1985 : গুরমিতকল কেন্দ্র থেকে ১৯৮৫ সালে চতুর্থবারের জন্য কর্ণাটক বিধানসভার বিধায়ক নির্বাচিত হন এবং কর্ণাটক বিধানসভায় বিরোধী উপ-দলনেতা হিসাবে নিযুক্ত হন।
  • 1983 : ১৯৮৩ সালে গুরমিতকল আসন থেকে তৃতীয়বারের জন্য কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন।
  • 1980 : ১৯৮০ সালে তিনি গুন্ডু রাও মন্ত্রিসভায় রাজস্বমন্ত্রী হন। এই সময়ে ভূমি সংস্কারের উপর জোর দেন, যার ফলস্বরূপ লক্ষ লক্ষ ভূমিহীন কৃষক ও শ্রমিক নিজেদের অধিকার পান।
  • 1978 : ১৯৭৮ সালে গুরমিতকল আসন থেকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হন এবং দেবরাজ উরসের মন্ত্রিসভায় গ্রামীণ উন্নয়ণ এবং পঞ্চায়ের রাজ দফতরের মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।
  • 1976 : ১৯৭৬ সালে তিনি প্রাথমিক শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, এই সময়ে এসসি/ এসটি শিক্ষকদের ১৬ হাজার শূন্যপদে সরাসরি নিয়োগ করা হয়।
  • 1974 : ১৯৭৪ সালে তিনি রাজ্যের মালিকানাধীন লেদার ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং চামড়া শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার চর্ম শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করেন।
  • 1973 : ১৯৭৩ সালে তিনি চুঙ্গি কর রদ কমিটির চেয়ারম্যান হন, এই কমিটি কর্ণাটক রাজ্যের পুরসভা ও নাগরিক সংস্থাগুলির অর্থনীতি পুনরুজ্জীবিত করার বিষয়ে সওয়াল করেছিল।
  • 1972 : ১৯৭২ সালে কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং গুরমিতকল আসন থেকে জয়ী হন।

আগের ইতিহাস

  • 1969: ১৯৬৯ সালে তিনি এমএসকে মিল্ক কর্মচারী ইউনিয়ননের আইনি উপদেষ্টা হন। তিনি সংযুক্ত মজদুর সংঘের শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা ছিলেন এবং শ্রমিকদের অধিকারের জন্য বহু বিক্ষোভ-আন্দোলনে নেতৃত্ব দেন। এই একই বছরে তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দনে এবং গুলবার্গা সিটি কংগ্রেস কমিটির সভাপতি হন।
  • Early 60’s: গুলবার্গার নূতন বিদ্যালয় থেকে তিনি স্কুলের পাঠ নেন এবং এর পর গুলবার্গার সরকারি কলেজ থেকে আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন, খাড়গে গুলবার্গার শেঠ শংকরলাল লাহোটি ল কলেজ থেকে আইন পাশ করেন। গুলবার্গার সরকারি কলেজে পাঠরত অবস্থাতেই ছাত্র সংগঠনের নেতা হিসাবে রাজনৈতিক কর্মজীবন শুরু করেন খাড়গে, এবং তিনি কলেজের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

মল্লিকার্জুন খাড়গে এর সাফল্য

তিনি সিদ্ধার্থ বিহার ট্রাস্টের প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, এই ট্রাস্টই ভারতের গুলবার্গাায় বুদ্ধ বিহার গড়ে তোলে।
তিনি চৌদিয়া মেমোরিয়াল হলের পৃষ্ঠপোষক, এই হলটি বেঙ্গালুরুর প্রিমিয়ার কনসার্ট এবং থিয়েটারের স্থানগুলির মধ্যে অন্যতম, তিনি এই হলের জন্য কেন্দ্রের থেকে ঋণ পেতে সাহায্য করেছিলেন এবং সংস্কারের জন্য কেন্দ্রীয় পরিকল্পনার থেকে অর্থ বরাদ্দ করেছিলেন।
গুলবার্গার কর্ণাটকা পিপলস এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি (২০১২ সাল পর্যন্ত)।
১৯৭৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তুমকুরের সিদ্ধার্থ এডুকেশন সোসাইটির সভাপতি ছিলেন।
কর্ণাটকে মেডিক্যাল ও টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলির সূচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+