Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এম বীরাপ্পা মইলি

এম বীরাপ্পা মইলি
মারপাদি বীরাপ্পা মইলি কর্ণাটক রাজ্যে কংগ্রেসর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি চিকবল্লাপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন।তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার পেট্রোলিয়াম এবং আইন মন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন। ২০০৯ সালে মইলি চিকবল্লাপুর জেলা থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হন। ষোড়শ লোকসভাতেও ২০১৪ সালের ১৬ মে চিকবল্লাপুর আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অন্ধপ্রদেশে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কংগ্রেস দলের অন্যতম বরিষ্ঠ সদস্য, এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে গণ্য হন।. .
By Shalini | Sunday, January 31, 2021, 01:19:38 PM [IST]

এম বীরাপ্পা মইলি জীবনি

মারপাদি বীরাপ্পা মইলি কর্ণাটক রাজ্যে কংগ্রেসর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি চিকবল্লাপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন।তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার পেট্রোলিয়াম এবং আইন মন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন। ২০০৯ সালে মইলি চিকবল্লাপুর জেলা থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হন। ষোড়শ লোকসভাতেও ২০১৪ সালের ১৬ মে চিকবল্লাপুর আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অন্ধপ্রদেশে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কংগ্রেস দলের অন্যতম বরিষ্ঠ সদস্য, এবং কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে গণ্য হন।

আরও পড়ুন

এম বীরাপ্পা মইলি ব্যক্তিগত জীবন

পুরো নাম এম বীরাপ্পা মইলি
জন্ম-তারিখ 12 Jan 1940 (বয়স 86)
জন্মস্থান মুডবিদ্রি, দক্ষিণ কন্নড় জেলা, কর্ণাটক
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ,সাংসদ, আইনজীবী, লেখক, কবি
পিতৃ পরিচয় পুভাম্মা
মাতৃ পরিচয় থাম্মায়া
জীবনসঙ্গীর নাম মালথি
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ, কৃষিবিদ
সন্তান 1 পুত্র 3 কন্যা
ওয়েবসাইট http://www.moily.org

এম বীরাপ্পা মইলি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹9.79 CRORE
সম্পদ
₹13.74 CRORE
দায়বদ্ধতা
₹3.94 CRORE

এম বীরাপ্পা মইলি সম্পর্কে বিশেষ তথ্য

প্রথম শ্রেণির মুদ্রণ প্রকাশনা ও ইলেকট্রিনক মিডিয়ায় তিনি নিয়মিত কলম লেখেন ও অংশগ্রহণ করেন।
তিনি বহু বই প্রকাশ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য আনলাশিং ইন্ডিয়া- দ্য ফায়ার অব নলেজ, শ্রী রামায়ণ মহাভেশনম।
ভারতীয় অর্থনীতি নিয়ে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, তিনি আর্থিক কাঠামো এবং ম্যাক্রো এবং মাইক্রোর দৃষ্টিকোণ থেকে রাজ্যগুলির প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করেন।
ক্রিকেট তাঁর প্রিয় খেলা।

এম বীরাপ্পা মইলি রাজনৈতিক টাইমলাইন

  • 2015 : ২০১৫ সালের ২৯ জানুয়ারি তিনি জেনারেল পারপস কমিটির সদস্য নির্বাচিত হন।
  • 2014 : ষোড়শ লোকসভায় তিনি পুনর্নির্বাচিত হন (দ্বিতীয়বার সাংসদ), ২০১৪ সালের পয়লা সেপ্টেম্বর তিনি অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপার্সন হল, পররাষ্ট্র ও ওভারসিজ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য হন।
  • 2009 : ২০০৯ সালে পঞ্চদশ লোকসভায় তিনি নির্বাচিত হন, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় আইন ও বিচার, কর্পোরট অ্যাফেয়ার্স, বিদ্যুৎ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 1992 : ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
  • 1990 : কিন্তু ১৯৯০ সালে তিনি কর্ণাটক সরকারের শিক্ষা দফতরের ক্যাবিনেট মন্ত্রী নিযুক্ত হন।
  • 1989 : ১৯৮৯ সালে তিনি কর্ণাটক সরকারে আইন দফতরের ক্যাবিনেট মন্ত্রী নিযুক্ত হন।
  • 1983 : তাঁর দল নির্বাচনে হেরে যায় এবং তিনি কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা নিযুক্ত হন।
  • 1980 : ১৯৮০ থেকে ৮৩ সাল পর্যন্ত তিনি কর্ণাটক সরকারের অর্থ দফতরের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব সামলান।
  • 1975 : কর্ণাটক সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী।
  • 1972 : ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি কর্ণাটক বিধানসভার সদস্য ছিলেন ( তিনি ছয়বারের বিধায়ক)।

আগের ইতিহাস

  • Early 60's: ম্যাঙ্গালোর শহরের কাছে হামপানকাট্টার সরকারি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত) থেকে তিনি বি.এ. পাশ করেন। বেঙ্গালুরুর ইউনির্ভাসিটি ল কলেজ থেকে তিনি বি.এল. সম্পন্ন করেন।
  • Early 40's: মাত্র ৫ বছর বয়সে তিনি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, বাড়ির মালিক হঠাত করে তাঁর পরিবারকে বাড়ি থেকে বার করে দেন, সেই সময় তিনি মায়ের কোলে বসে খাচ্ছিলেন। এই ঘটনার পর ন্যায়বিচারের জন্য তাঁর লড়াই শুরু হয়।

এম বীরাপ্পা মইলি এর সাফল্য

তিনি বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়িত কেরেছন, যার মধ্যে রয়েছে পানীয়জল স্কিম, কর্মসংস্থান গ্যারান্টি স্কিম এবং হাউজিং স্কিম।
তাঁর সময়ে সেচের ক্ষেত্রে প্রচুর কাজ হয়, কর্ণাটকে সেচের ক্ষমতা কয়েকগুণ বেড়ে যায়।
কর্ণাটকের রাজ্য বাজেট পেশ করেন ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৮০-৮১, ১৯৮১-৮২ এবং ১৯৮২-৮৩।
অর্থমন্ত্রী থাকাকালীন তিনি রেকর্ড সৃষ্টি করেন, রাজস্ব ক্ষেত্রে উদ্বৃত্ত হয়
রাজস্ব সংস্কার কমিশনের চেয়ারম্যান হন।
২০০০ সালে আমিন সদভাবনা পুরস্কারে সম্মানিত হন।
২০০১ সালে দেবরাজ ইউআরএস প্রশস্তি সম্মান পান।
২০০১ সালে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত।
২০০২ সালে পান ডক্টর. বি.আর আম্বেডকর পুরস্কার।
২০০৭ সালে মূর্তিদেবী সম্মান।
২০১৪ সালে সরস্বতী সম্মান।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+