লালকৃষ্ণ আডবাণী

লালকৃষ্ণ আডবাণী
এল. কে.
By Rashmi | Sunday, January 31, 2021, 01:08:23 PM [IST]

লালকৃষ্ণ আডবাণী জীবনি

এল.কে.আডবাণী ভারতীয় জনতা পার্টির অন্যতম বরিষ্ঠ নেতা। মাত্র ১৪ বঠর বয়সে ১৯৪১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আর.এস.এস) স্বেচ্ছাসেবক হিসাবে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন আডবাণী।এরপর তিনি করাচি শাখার একজন প্রচারক (পূর্ণসময়ের কর্মী) হয়ে ওঠেন এবং সেখানে আরও কয়েকটি শাখা গড়ে তোলেন। দেশ ভাগের পর আডবানীকে প্রচারক হিসাবে রাজস্থানের মৎস্য-আলওয়ারে পাঠান হয়েছিল, দেশ ভাগের পর এই অঞ্চলে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল। ১৯৫২ সাল পর্যন্ত তিনি আলোয়ার, ভরতপুর, কোটা, বুন্দি এবং ঝালোয়ার জেলার নানা প্রান্তে কাজ করেন।
১৯৫১ সালে আরএসএসের সহযোগিতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জন সংঘ নামে একটি রাজনৈতিক দল, যার সদস্য হয়েছিলেন আডবাণী। সংসদীয় বিষয়গুলি দেখভালের জন্য ১৯৫৭ সালে তিনি দিল্লি চলে আসেন। খুব তাড়াতাড়ি তিনি দলের সাধারণ সম্পাদক হন এবং পরবর্তী সময়ে জন সংঘের দিল্লি শাখার সভাপতি হন।১৯৬৭ সালের নির্বাচনের পর তিনি শহরের মেট্রোপলিটন কাউন্সিলের নেতা হয়েছিলেন। তিনি আরএসএসের সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার কাজে সংগঠক কে.আর.মালকানিকে সাহায্য করেন এবং ১৯৬৬ সালে জাতীয় নির্বাহীর সদস্য হন।
১৯৭০ সালে ছয় বছরের মেয়াদে তিনি দিল্লি থেকে রাজ্যসভার সাংসদ হন। জন সংঘের বিভিন্ন পদে কাজ করার পর ১৯৭৩ সালে তিনি কানপুর অধিবেশনে দলের ওয়ার্কিং কমিটির সভায় সভাপতিত্ব করেন। ১৯৭৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি গুজরাট থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। ইন্দিরা গান্ধীর জরুরী অবস্থার পর, জন সংঘ এবং আরও বহু বিরোধী দল মিলে জনতা দল গঠন করে। আডবাণী এবং তাঁর সহকর্মী অটল বিহারী বাজপেয়ী ১৯৭৭ সালে লোকসভা নির্বাচনে জনতা দলের সদস্য হিসাবে লড়াই করেছিলেন। নবগঠিত বিজেপির একজন বিশিষ্ট নেতা হয়ে ওঠেন আডবাণী এবং মধ্যপ্রদেশ থেকে দুবার রাজ্যসভায় (ভারতীয় সংসদের উচ্চকক্ষ)দলের প্রতিনিধিত্ব করেন, যার শুরুটা হয়েছিল ১৯৮২ সালে।

আরও পড়ুন

লালকৃষ্ণ আডবাণী ব্যক্তিগত জীবন

পুরো নাম লালকৃষ্ণ আডবাণী
জন্ম-তারিখ 08 Nov 1927 (বয়স 98)
জন্মস্থান করাচি
রাজনৈতিক দলের নাম Bharatiya Janata Party
শিক্ষা Graduate Professional
পেশা সাংবাদিক, কূটনীতিক, শ্রমিং সংঘের কর্মী
পিতৃ পরিচয় কে.ডি.আডবাণী
মাতৃ পরিচয় জ্ঞানী দেবী
জীবনসঙ্গীর নাম কমলা আডবাণী
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://lkadvani.in/

লালকৃষ্ণ আডবাণী মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹7.59 CRORE
সম্পদ
₹7.59 CRORE
দায়বদ্ধতা
N/A

লালকৃষ্ণ আডবাণী সম্পর্কে বিশেষ তথ্য

রাম জন্মভূমি প্রচার অভিযানের স্থপতি হিসাবে বিবেচিত হন তিনি।
করসেবক সেচ্ছাসেবীদের একত্রিত করতে আডবাণী "রথ যাত্রা"-র সূচনা করেছিলেন, এর দুবছরের মধ্যে করসেবকদের হামলায় বাবরি মসজিদ ধ্বংস হয়।

লালকৃষ্ণ আডবাণী রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : মে, ২০১৪: ষোড়শ লোকসভায় পুনর্নির্বাচিত (সপ্তম মেয়াদ)। কংগ্রেসের কীর্তিভাই ঈশ্বরভাই প্যাটেলকে পরাজিত করেন ৪,৮৩,১২১ ভোটের ব্যবধানে।
  • 2009 : ২০০৯: পঞ্চদশ লোকসভায় পুনর্নির্বাচিত হন (ষষ্ঠ মেয়াদ)। তিনি ১,২১,৭৪৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন কংগ্রেসের প্যাটেল সুরেশকুমার চতুরদাস-কে। মে, ২০০৯- ২১ ডিসেম্বর,২০০৯: লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন।
  • 2006 : ৫ আগস্ট, ২০০৬ – মে,২০০৯: তিনি স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
  • 2004 : ২০০৪: চতুর্দশ লোকসভা নির্বাচনে পুনর্নির্বাচিত। পরাজিত করেন কংগ্রেসের গাবাজি মাঙ্গাজি ঠাকুরকে ২,১৭,১৩৮ ভোটের ব্যবধানে। লোকসভায় বিরোধী দলনেতা।
  • 1999 : ১৯৯৯: ত্রয়োদশ লোকসভায় পুনর্নির্বাচিত হন। কংগ্রেসের টি এন শেষন-কে পরাজিত করেন ১,৮৮,৯৪৪ ভোটের ব্যবধানে। ১৩ অক্টোবর, ১৯৯৯- মে, ২০০৪: কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ জুন,২০০২-মে,২০০৪: তিনি উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ১জুলাই,২০০২-২৫ আগস্ট,২০০২: কেন্দ্রের কয়লা এবং খনি মন্ত্রী (অতিরিক্ত দায়িত্ব)। ২৯ জানুয়ারি,২০০৩-২১ মে,২০০৪: কেন্দ্রের পার্সোনেল, পেনশন এবং পাবলিক গ্রিভান্স মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী (অতিরিক্ত দায়িত্ব)
  • 1998 : ১৯৯৮: দ্বাদশ লোকসভায় পুনর্নির্বাচিত (তৃতীয় মেয়াদ)। পরাজিত করেন কংগ্রেস দলের পি.কে.দত্ত-কে ২,৭৬,৭০১ ভোটের ব্যবধানে। ১৯৯৮-৯৯: কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী। সরকারি ভাষা কমিটির চেয়ারম্যান।
  • 1993 : ১৯৯৩-৯৮: ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন।
  • 1991 : ১৯৯১: দশম লোকসভায় তিনি পুনর্নির্বাচিত হন(দ্বিতীয় মেয়াদ)। পরাজিত করেন কংগ্রেস প্রার্থী রাজেশ খান্নাকে ১,৫৮৯ ভোটের ব্যবধানে। ১৯৯১-৯৩: লোকসভায় বিরোধী দলনেতা।
  • 1990 : ১৯৯০-৯১: তিনি লোকসভা সচিবালয় পর্যলোচনা কমিটির চেয়ারম্যান (নিয়োগ এবং সেবা বিধিমালা শর্তাবলী, ১৯৫৫)
  • 1989 : ১৯৮৯: তিনি নবম লোকসভায় নির্বাচিত হন। পরাজিত করেন কংগ্রেসের ভি.মোহিনী.গিরি-কে ৩১,৮৪১ ভোটের ব্যবধানে। ১৯৮৯-৯১: লোকসভায় বি.জে.পি. সংসদীয় দলের নেতা। লোকসভায় বিরোধী দলনেতা।
  • 1988 : তিনি রাজ্যসভায় পুনর্নির্বাচিত হন(চতুর্থ মেয়াদ)।
  • 1986 : ১৯৮৬-৯১: তিনি বি.জে.পি. সভাপতি ছিলেন।
  • 1982 : তিনি রাজ্যসভায় পুনরায় নির্বাচিত হন(তৃতীয় মেয়াদ)।
  • 1980 : ১৯৮০-৮৬: তিনি ভারতীয় জনতা পার্টির (বি.জে.পি.)-র সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্যসভায় বি.জে.পি. দলনেতা হন।
  • 1977 : ১৯৭৭-৮০: তিনি জনতা দলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৭-৭৯: কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রক। রাজ্যসভার নেতা, জানুয়ারি-এপ্রিল, ১৯৮০: রাজ্যসভায় বিরোধী দলনেতা ছিলেন।
  • 1976 : তিনি রাজ্যসভায় পুনর্নির্বাচিত হন (দ্বিতীয় মেয়াদ)।
  • 1974 : ১৯৭৪-৭৬: রাজ্যসভায় বি.জে.এস.-এর দলনেতা ছিলেন।
  • 1973 : ১৯৭৩-৭৭: বি.জে.এস.-এর সভাপতি ছিলেন।
  • 1970 : ১৯৭০-৭২: দিল্লিতে ভারতীয় জন সংঘের সভাপতি ছিলেন। ১৯৭০: তিনি রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1966 : ১৯৬৬-৬৭: ভারতীয় জন সংঘের(বি.জে.এস.)নেতা ছিলেন, অন্তর্বর্তী মেট্রোপলিটন কাউন্সিল ১৯৬৭-৭০: দিল্লি মেট্রোপলিটন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন।
  • 1947 : তিনি করাচির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আর.এস.এস) সম্পাদক ছিলেন।

লালকৃষ্ণ আডবাণী এর সাফল্য

ভারতের সপ্তম উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী, অটলবিহারী বাজপেয়ীর অধীনে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে তাঁকে সম্মানিত করা হয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+