Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কীর্তি আজাদ

কীর্তি আজাদ
আসল নাম কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ হলেও তিনি কীর্তি আজাদ হিসাবেই পরিচিত। ক্রিকেটের জগত থেকে তিনি রাজনীতিতে এসেছেন। বিহারের পূর্ণিয়াতে জন্ম হলেও কীর্তি আজাদের পড়াশোনা দিল্লিতে। রাজনীতির ক্ষেত্রে ২০১৪ সালে তিনি বিহারের দারভাঙ্গা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছেন। পরে নানা কারণে দলের সঙ্গে মনোমালিন্য হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি কংগ্রেসে যোগদান করেন। রাজনীতি ছাড়াও তিনি প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকারও। আজাদ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। কর্ম সোস্যাল ওয়েলফেয়ার সংস্থার তিনি প্রতিষ্ঠাতা সদস্য। ক্রিকেট জীবনে তাঁর সোনালী সময়ের কথা বলতে গেলে ১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেট ছাড়াও ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি অসাধারণ ইনিংসের কথা উল্লেখ করতে হবে, যা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।. .
By Ajay M V | Tuesday, February 19, 2019, 12:51:13 PM [IST]

কীর্তি আজাদ জীবনি

আসল নাম কীর্তিবর্ধন ভগত ঝা আজাদ হলেও তিনি কীর্তি আজাদ হিসাবেই পরিচিত। ক্রিকেটের জগত থেকে তিনি রাজনীতিতে এসেছেন। বিহারের পূর্ণিয়াতে জন্ম হলেও কীর্তি আজাদের পড়াশোনা দিল্লিতে। রাজনীতির ক্ষেত্রে ২০১৪ সালে তিনি বিহারের দারভাঙ্গা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছেন। পরে নানা কারণে দলের সঙ্গে মনোমালিন্য হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি কংগ্রেসে যোগদান করেন। রাজনীতি ছাড়াও তিনি প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকারও। আজাদ বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। কর্ম সোস্যাল ওয়েলফেয়ার সংস্থার তিনি প্রতিষ্ঠাতা সদস্য। ক্রিকেট জীবনে তাঁর সোনালী সময়ের কথা বলতে গেলে ১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেট ছাড়াও ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি অসাধারণ ইনিংসের কথা উল্লেখ করতে হবে, যা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।

আরও পড়ুন

কীর্তি আজাদ ব্যক্তিগত জীবন

পুরো নাম কীর্তি আজাদ
জন্ম-তারিখ 02 Jan 1959 (বয়স 67)
জন্মস্থান পূর্ণিয়া (বিহার)
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Graduate
পেশা ক্রীড়াবিদ, সাংবাদিক, সমাজকর্মী
পিতৃ পরিচয় ভগত ঝা আজাদ
মাতৃ পরিচয় শ্রীমতী ইন্দিরা ঝা আজাদ
জীবনসঙ্গীর নাম শ্রীমতী পুনম আজাদ
সন্তান 2 পুত্র

কীর্তি আজাদ মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹2.81 CRORE
সম্পদ
₹2.85 CRORE
দায়বদ্ধতা
₹4.32 LAKHS

কীর্তি আজাদ সম্পর্কে বিশেষ তথ্য

সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছেন।

কীর্তি আজাদ রাজনৈতিক টাইমলাইন

  • 2019: বিজেপি ছেড়ে অবশেষে কংগ্রেস দলে যোগ দিলেন বিহারের সাংসদ কীর্তি আজাদ। তিনি টুইটে লিখেছেন 'আজ রাহুল গান্ধীর সামনে কংগ্রেসে যোগ দিলাম। মিথিলা রীতি মেনে আমি তাঁকে সম্মান জানিয়েছি।'
  • 2015: দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে অনিয়মের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিকে অভিযোগের আঙ্গুল তোলায় দলবিরোধী কাজের জন্য বিজেপি তাঁকে সাসপেন্ড করে।
  • 2015: তিনি এস্টিমেট কমিটির উপ কমিটি - ২ এর আহ্বায়ক হন। ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
  • 2014: ২০১৪ সালের সেপ্টেম্বরে তিনি গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হন, স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংসদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডিএস)কমিটির সদস্য হয়ে ওঠেন।
  • 2014: কীর্তি আজাদ আবার আলী আসরফ ফাতমিকে পরাজিত করেন এবং দারভাঙ্গা আসন দখলে রাখেন। পরবর্তী সময়ে ২০১৪ সালের ৪ আগস্ট থেকে ২০১৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তিনি এস্টিমেট কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হন।
  • 2009: তিনি মানব সম্পদ উন্নয়নের স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের স্থায়ী কমিটির সদস্য হন, ২১ আগস্ট কর্মচারী, জন অভিযোগ, আইন ও বিচার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত, সংসদ চত্বরে নিরাপত্তা সংক্রান্ত যৌথ কমিটির সদস্য। তিনি খাদি ও গ্রামীণ শিল্প কর্পোরেশন এবং যুব কল্যাণ ও ক্রীড়া সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য হন।
  • 2009: ১৫তম লোকসভায় পুনরায় নির্বাচিত হন আজাদ। পরে ২০০৯ সালে ৯ জুন তিনি হাউস কমিটির সদস্য় হন। ২০১৪ সালের ১৮ মে পর্যন্ত তিনি এই কমিটির সদস্য ছিলেন।
  • 2004: তিনি দারভাঙ্গা আসন থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু এবার আরজেডি প্রার্থী মহম্মদ আলী আসরফ ফাতমির কাছে ১,৪৩,৪৬৩ ভোটের ব্যবধানে পরাজিত হন।
  • 1999: দারভাঙ্গা কেন্দ্র থেকে আজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৩ তম লোকসভায় সাংসদ নির্বাচিত হন। তিনি আরজেডির মহম্মদ আলী আসরফ ফাতমিকে পরাজিত করেন।
  • 1993: দিল্লি বিধানসভা নির্বাচনে জেতেন এবং বিধায়ক হন কীর্তি আজাদ। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি এই পদে থেকে দায়িত্ব পালন করেন।

আগের ইতিহাস

  • 1981: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি হওয়া ম্যাচে তাঁর টেস্ট অভিষেক ঘটে। ১৯৮৩ সালে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলেন।
  • 1980: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অভিষেক হয়। শারজায় পাকিস্তানের বিপক্ষে জীবনের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন আজাদ।
  • 1976: প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় কীর্তি আজাদের। তিনি দিল্লির অলরাউন্ডার ছিলেন।

কীর্তি আজাদ এর সাফল্য

প্রখ্যাত ক্রিকেটার এবং টেলিভিশনে স্পোর্টস কমেন্টেটর। তিনি ১৯৮৩ সালের প্রুডেন্সিয়াল বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
দিল্লি এবং উত্তর জোনের ক্রিকেট দলের অধিনায়ক; তিনি সাতটি টেস্ট ম্যাচ এবং ২৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+