Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কমল হাসান

কমল হাসান
যদি আপনি একজন সিনেমাপ্রেমী ভারতীয় হন তবে কিংবদন্তী অভিনেতা কমল হাসান আপনার কাছে সুপরিচিত এবং ২০১৭ সালে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কথা আপনি জানেন। অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন এমন বহু নক্ষত্রের জন্ম দিয়েছে তামিলনাড়ু, এদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য –এমজিআর- তিনিই দেশের প্রথম অভিনেতা যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, এনটিআর, জয়ললিতা, এছাড়াও এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা অভিনয় জগতে সাফল্য না পেয়ে রাজনীতিতে ভাগ্যপরীক্ষায় এসেছিলেন। তবে রাজনীতির আঙ্গিনায় কমল হাসান সেই সাফল্য অর্জন করতে পারেন কিনা তা সময়ই বলবে। যদিও রাজনীতিতে প্রবেশের শুরুটা বেশ জমিয়েই করেছেন এই প্রতিভাবান অভিনেতা, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর নিজস্ব রাজনৈতিক দল মক্কাল নিধি মাইয়াম (এমএনএম), আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়ার কথা এই রাজনৈতিক দলের।তিনি ডিএমকে এবং এআইএডিএমকের সঙ্গে জোট বাঁধতে রাজি নন। তবে ডিএমকের সঙ্গে কংগ্রেসের শেষ পর্যন্ত কোনও সমঝোতা না হলে তিনি রাহুল গান্ধীর দলের সঙ্গে কথা বলার রাস্তা খোলা রেখেছেন।

কমল হাসানা জাতীল চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ দেশে একাধিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনিই একমাত্র যার সবচেয়ে বেশি অভিনীত ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়। অভিনয়ের পাশাপাশি ছবির নির্দেশনা, চিত্রনাট্যকার ,গীতিকার ও কোরিওগ্রাফার হিসাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৯৬০ সালে মাত্র ৪ বছর বয়সে তামিল ফিল্ম কালাথুর কান্নাম্মায় অভিনয় দিয়ে সিনেমা জগতে যাত্রা শুরু করেন কমল হাসান। এই ছবিতে অভিনয় করেই রাষ্ট্রপতি পুরস্কার ( রাষ্ট্রপতির স্বর্ণ পদক) পান কমল, এবং তারপর থেকে সিনেমা জগতে কেবল নিজের কামাল দেখিয়ে চলেছেন এই প্রতিভাবান অভিনেতা। তিনি একাধিক পুরস্কার জয়ী সিনেমায় অভিনয় করেছেন, সাফল্যের সঙ্গে ছবি পরিচালনা করেছেন, এবার রাজনীতির জগতে নিজের ভাগ্য পরীক্ষায় নেমেছেন।. .
By Zainab Ashraf | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

কমল হাসান জীবনি

যদি আপনি একজন সিনেমাপ্রেমী ভারতীয় হন তবে কিংবদন্তী অভিনেতা কমল হাসান আপনার কাছে সুপরিচিত এবং ২০১৭ সালে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কথা আপনি জানেন। অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন এমন বহু নক্ষত্রের জন্ম দিয়েছে তামিলনাড়ু, এদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য –এমজিআর- তিনিই দেশের প্রথম অভিনেতা যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, এনটিআর, জয়ললিতা, এছাড়াও এমন কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা অভিনয় জগতে সাফল্য না পেয়ে রাজনীতিতে ভাগ্যপরীক্ষায় এসেছিলেন। তবে রাজনীতির আঙ্গিনায় কমল হাসান সেই সাফল্য অর্জন করতে পারেন কিনা তা সময়ই বলবে। যদিও রাজনীতিতে প্রবেশের শুরুটা বেশ জমিয়েই করেছেন এই প্রতিভাবান অভিনেতা, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর নিজস্ব রাজনৈতিক দল মক্কাল নিধি মাইয়াম (এমএনএম), আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়ার কথা এই রাজনৈতিক দলের।তিনি ডিএমকে এবং এআইএডিএমকের সঙ্গে জোট বাঁধতে রাজি নন। তবে ডিএমকের সঙ্গে কংগ্রেসের শেষ পর্যন্ত কোনও সমঝোতা না হলে তিনি রাহুল গান্ধীর দলের সঙ্গে কথা বলার রাস্তা খোলা রেখেছেন।

কমল হাসানা জাতীল চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ দেশে একাধিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনিই একমাত্র যার সবচেয়ে বেশি অভিনীত ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়। অভিনয়ের পাশাপাশি ছবির নির্দেশনা, চিত্রনাট্যকার ,গীতিকার ও কোরিওগ্রাফার হিসাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৯৬০ সালে মাত্র ৪ বছর বয়সে তামিল ফিল্ম কালাথুর কান্নাম্মায় অভিনয় দিয়ে সিনেমা জগতে যাত্রা শুরু করেন কমল হাসান। এই ছবিতে অভিনয় করেই রাষ্ট্রপতি পুরস্কার ( রাষ্ট্রপতির স্বর্ণ পদক) পান কমল, এবং তারপর থেকে সিনেমা জগতে কেবল নিজের কামাল দেখিয়ে চলেছেন এই প্রতিভাবান অভিনেতা। তিনি একাধিক পুরস্কার জয়ী সিনেমায় অভিনয় করেছেন, সাফল্যের সঙ্গে ছবি পরিচালনা করেছেন, এবার রাজনীতির জগতে নিজের ভাগ্য পরীক্ষায় নেমেছেন।

আরও পড়ুন

কমল হাসান ব্যক্তিগত জীবন

পুরো নাম কমল হাসান
জন্ম-তারিখ 07 Nov 1954 (বয়স 71)
জন্মস্থান রামনাথাপুরম, মাদ্রাজ রাজ্য, ভারত
রাজনৈতিক দলের নাম Makkal Needhi Maiam
শিক্ষা NULL
পেশা অভিনেতা
পিতৃ পরিচয় ডি শ্রীনিবাসন
মাতৃ পরিচয় রাজলক্ষ্মী
জীবনসঙ্গীর নাম গৌতমী
জীবনসঙ্গীর পেশা অভিনেত্রী
সন্তান 2 কন্যা
ধর্ম হিন্দু

কমল হাসান মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹127.4 CRORE
সম্পদ
₹176.9 CRORE
দায়বদ্ধতা
₹49.5 CRORE

কমল হাসান সম্পর্কে বিশেষ তথ্য

হাসান অভিনীত শততম ছবি ১৯৮১ সালে মুক্তি পাওয়া রাজা পারভাই। এই ছবি দিয়ে প্রযোজনার জগতে পা রাখেন তিনি। ছবিতে এক অন্ধ বেহালা বাদকের চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার পান কমল হাসান।
তিনি একজন নাস্তিক।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের কথা ঘোষণা করেন কমল হাসান এবং দলের নীতি ব্যাখ্যা করেন, তাঁর রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে অভিনয়ও ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন।
ডিএমকে এবং এআইএডিএমকের সঙ্গে কোনওরকম জোট করবেন না বলে ঘোষণা করেন কমল হাসান এবং এই দলগুলির নেতৃত্বকে "ক্ষমতার দালাল" বলে কটাক্ষ করেন। নিজের রাজনৈতিক দলের সাহায্যে দুর্নীতির অবসান ঘটানোর শপথ নেন কমল হাসান, যদিও এই ঘোষণা ও দলীয় নির্দেশিকাকে শূন্য আস্ফালন বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।

কমল হাসান রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কমল হাসান নিজের রাজনৈতিক দল মক্কাল নিধি মাইয়াম প্রতিষ্ঠা করেন।

আগের ইতিহাস

  • 1972: নিজের শিক্ষার জন্য তিনি সিনেমা জগত থেকে ৯ বছর দূরে থাকেন, এরপর ফিরে এসে চার দশ ধরে বড় পর্দায় রাজত্ব করেন, এই সময়ে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন, যা ব্যবসায়িক সাফল্যে পেয়েছে। তাঁর অসামান্য অভিনয় প্রতিভার জন্য কমল হাসান আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছেন।
  • 1960: মাত্র ৪ বছর বয়সে কালাথুর কান্নামা ছবিতে অভিনয় দিয়ে সিনেমা জগতে পথ চলা শুরু, এরপর শিশুশিল্পী হিসাবে আরও ৫টি ছবিতে অভিনয় করেন তিনি।

কমল হাসান এর সাফল্য

ভারতীয় অভিনেতাদের মধ্যে কমলা হাসনাই একমাত্র ব্যক্তি যার সবচেয়ে বেশি অভিনীত ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মনোনয়নের জন্য পাঠানো হয়।
ভারতীয় সিনেমা জগতে তাঁর অবদানের জন্য ১৯৯০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় এবং ২০১৪ সালে তিনি পদ্ম ভূষণ সম্মান পান। তিনি সর্বমোট ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, তবে শেষবার পুরস্কার জয়ের পর তাঁকে যাতে আর এই পুরস্কার না দেওয়া হয় উদ্যোক্তাদের কাছে সেই অনুরোধ জানান কমল হাসান।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+