কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে তাঁর জন্ম। বাবা প্রয়াত ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং মা প্রয়াত শিবানী বন্দ্যোপাধ্যায়। তিনি বাঁকুড়ার সম্মিলনী কলেজ থেকে বি.কম. ডিগ্রি অর্জন করেন, পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচির আইন কলেজ থেকে এলএলবি তে স্নাতক হন। বিয়ে করেন শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের এক পুত্র এবং এক কন্যা রয়েছে।
অ্যাডভোকেট হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বহু মামলা লড়েছেন। ১৯৮১ সাল থেকে তিনি কলকাতা হাইকোর্টে প্যাকটিস করছেন। তাঁর লড়া উল্লেখযোগ্য মামলাগুলির মধ্যে রয়েছে রিজওয়ানুর রহমান মামলা, নন্দীগ্রাম সংক্রান্ত মামলা, ছোট আঙারিয়া মামলা, ভিখারি পাসোয়ান মামলা, সিঙ্গুর এবং বিভিন্ন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ১৪৪ ধারা আরোপ সংক্রান্ত মামলা।
পেশাগত দিক থেকে উকিল হলেও রাজনীতির প্রতি তাঁর আগ্রহ ছিল। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে শ্রীরামপুর লোকাসভা কেন্দ্র থেকে সাধারণ নির্বাচনে জয়ী হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরআগে পঞ্চদশ লোকসভাতেও এই কেন্দ্র থেকেই নির্বাচিত হয়েছিলেন তিনি।
তিনি ২০০৯ সালের অক্টোবর মাসে সংসদীয় দলের সদস্য হিসাবে ব্রিটিশ যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন।
| পুরো নাম | কল্যাণ বন্দ্যোপাধ্যায় |
| জন্ম-তারিখ | 04 Jan 1957 (বয়স 69) |
| জন্মস্থান | আসানসোল, বর্ধমান (পশ্চিমবঙ্গ) |
| রাজনৈতিক দলের নাম | All India Trinamool Congress |
| শিক্ষা | Graduate Professional |
| পেশা | আইনজীবী |
| পিতৃ পরিচয় | প্রয়াত ভোলানাথ বন্দ্যোপাধ্যায় |
| মাতৃ পরিচয় | প্রয়াত শিবানী বন্দ্যোপাধ্যায় |
| জীবনসঙ্গীর নাম | শ্রীমতী ছবি বন্দ্যোপাধ্যায় |
| সন্তান | 1 পুত্র 1 কন্যা |
| ধর্ম | হিন্দু |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.