জয়া প্রদা

জয়া প্রদা
অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন জয়া প্রদা, বর্তমানে তিনি বিজেপি দলের সদস্য, বিজেপিতে যোগ দেওয়ার আগে এসপি প্রর্থী হিসাবে রামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে তিনি রাজনীতিতে এসেছিলেন টিডিপির হাত ধরে।তবে দলের সঙ্গে মতবিরোধের কারণে জয়া প্রদা এসপি-তে যোগ দেন এবং রামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। দল বিরোধী কার্যকলাপের জন্য বহিস্কার করা হয় জয়া প্রদাকে। তিনি নিজের দল গঠন করেন, যদিও সেই পার্টি সাফল্য পায়নি। এই অবস্থায় আরএলডি-তে যোগ দেন জয়া প্রদা এবং উত্তরপ্রদেশের বিজনূর আসন থেকে ভোটে লড়েন। তবে নির্বাচনে হেরে যান তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জয়া প্রদা। সপ্তদশ লোকসভায় উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনীতিতে আসার আগে প্রদা ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ছবিগুলি বাণিজ্যিক ভাবে সফল হওয়ার পাশাপাশি তিনি নিজের অভিনয় প্রতিভার জন্য ফিল্ম সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন, অভিনয়ের জন্য একধিক পুরস্কারও পেয়েছেন জয়া প্রদা। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় প্রতিভা দিয়ে ভারতীয় দর্শকদের মন জয় করে রেখেছিলেন জয়া প্রদা, ২৮০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তিনি অভিনয় করেছেন তেলেগু, কন্নড়, বাংলা, তামিল, মালয়ালাম এবং মারাঠি ছবিতে। ১৯৯৪ সালে টিডিপি-তে যোগ দেন জয়া প্রদা, তারপর থেকেই রাজনীতিতে উত্থান শুরু হয় তাঁর।. .
By Anushree | Saturday, August 31, 2019, 11:39:02 PM [IST]

জয়া প্রদা জীবনি

অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন জয়া প্রদা, বর্তমানে তিনি বিজেপি দলের সদস্য, বিজেপিতে যোগ দেওয়ার আগে এসপি প্রর্থী হিসাবে রামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে তিনি রাজনীতিতে এসেছিলেন টিডিপির হাত ধরে।তবে দলের সঙ্গে মতবিরোধের কারণে জয়া প্রদা এসপি-তে যোগ দেন এবং রামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। দল বিরোধী কার্যকলাপের জন্য বহিস্কার করা হয় জয়া প্রদাকে। তিনি নিজের দল গঠন করেন, যদিও সেই পার্টি সাফল্য পায়নি। এই অবস্থায় আরএলডি-তে যোগ দেন জয়া প্রদা এবং উত্তরপ্রদেশের বিজনূর আসন থেকে ভোটে লড়েন। তবে নির্বাচনে হেরে যান তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জয়া প্রদা। সপ্তদশ লোকসভায় উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনীতিতে আসার আগে প্রদা ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ছবিগুলি বাণিজ্যিক ভাবে সফল হওয়ার পাশাপাশি তিনি নিজের অভিনয় প্রতিভার জন্য ফিল্ম সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন, অভিনয়ের জন্য একধিক পুরস্কারও পেয়েছেন জয়া প্রদা। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় প্রতিভা দিয়ে ভারতীয় দর্শকদের মন জয় করে রেখেছিলেন জয়া প্রদা, ২৮০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তিনি অভিনয় করেছেন তেলেগু, কন্নড়, বাংলা, তামিল, মালয়ালাম এবং মারাঠি ছবিতে। ১৯৯৪ সালে টিডিপি-তে যোগ দেন জয়া প্রদা, তারপর থেকেই রাজনীতিতে উত্থান শুরু হয় তাঁর।

আরও পড়ুন

জয়া প্রদা ব্যক্তিগত জীবন

পুরো নাম জয়া প্রদা
জন্ম-তারিখ 03 Apr 1962 (বয়স 64)
জন্মস্থান রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা
পেশা চলচ্চিত্র অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, সমাজকর্মী
পিতৃ পরিচয় শ্রী কৃষ্ণ
মাতৃ পরিচয় শ্রীমতী নীলাবেনী
জীবনসঙ্গীর নাম শ্রীকান্ত নাহাটা
জীবনসঙ্গীর পেশা চলচ্চিত্র প্রযোজক

জয়া প্রদা মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
N/A
সম্পদ
N/A
দায়বদ্ধতা
N/A

জয়া প্রদা সম্পর্কে বিশেষ তথ্য

সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা আজম খান তাঁর নগ্ন ছবি বিতরণ করেন বলে অভিযোগ করেছিলেন জয়া প্রদা। সমাজবাদী পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক অমর সিং-এর প্রতি তাঁর সমর্থন থাকায় জয়া প্রদার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দল।২০১১ সালে অমর সিং-এর সঙ্গে মিলে তিনি তৈরি করেন রাষ্ট্রীয় লোক মঞ্চ নামে একটি নতুন দল। ২০১২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৩টির মধ্যে ৩৬০টি আসনে প্রার্থী দেয় এই দল। তবে তাঁর দল একটি আসনেও জিততে পারেনি এই নির্বাচনে।

জয়া প্রদা রাজনৈতিক টাইমলাইন

  • 2019 : তিনি বিজেপি-তে যোগ দেন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
  • 2014 : আরএলডি প্রার্থী হিসাবে বিজনূর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে পরাজিত হন।
  • 2011 : নিজের রাজৈনিতক দল রাষ্ট্রীয় লোক মঞ্চ গঠন করেন। যদিও তাঁর এই প্রচেষ্টা ব্যর্থ হয়, কোনও সাফল্য পায়নি এই দল।
  • 2009 : ৩০ হাজার ভোটের ব্যবধান পঞ্চদশ লোকসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হন ( দ্বিতীয় মেয়াদ)। তিনি অর্থ কমিটির সদস্য নির্বাচিত হন।
  • 2004 : তথ্য প্রযুক্তি কিমিটর সদস্য, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কিমিটর সদস্য, জল সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত সংসদীয় ফোরামের সদস্য।
  • 2004 : সমাজবাদী প্রার্থী হিসাবে রামপুর কেন্দ্র থেকে চতুর্দশ লোকসভায় নির্বাচিত হন, পরাজিত করেন কংগ্রেসের নূর বানু ওরফে মেহতাব জামানি বেগমকে ৫০,০০০ ভোটের ব্যবধানে।
  • 1996 : রাজ্যসভার সদস্য হন।
  • 1994 : টিডিপি-তে যোগ দেন।

আগের ইতিহাস

  • 1975: ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের পথচলা শুরু করেন।

জয়া প্রদা এর সাফল্য

মঞ্চে ঐতিহাসিক বিষয় আম্রপালী নিয়ে তাঁর ব্যালের জন্য প্রশংসিত হয়েছিলেন জয়া প্রদা; তিনি ক্ল্যাসিক্যাল কুচিপুড়ি এবং ভরতনাট্যম নৃত্যে পারদর্শী; তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য (i) ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয় (অন্ধ্রপ্রদেশ) থেকে ডক্টরেট; (ii) রাজীব গান্ধী পুরস্কার; (iii) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (চারবার); (iv) লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০০৮; (v) কলা সরস্বতী অ্যাওয়ার্ড; (vi) নার্গিস দত্ত গোল্ড মেডেল; (vii) কিন্নারা সাবিত্রী অ্যাওয়ার্ড; (viii) শকুন্তলা কলা রত্নম পুরস্কার; (ix) উগাদি পুরস্কার, চেন্নাই ; (x) মহিলা শৌর্য সম্মান; (xi)উত্তম কুমার পুরস্কার; এবং (xii) শিরোমণি অ্যাওয়ার্ড।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+